সাতক্ষীরা শহরে ২৪ ঘণ্টার ব্যবধানে তিন বাড়িতে দুঃসাহসিক চুরি
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় এক জুয়েলারি ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই এক সাংবাদিক ও এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। তিন বাড়ি থেকে চোর চক্রের সদস্যরা নিয়ে গেছে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৩ কোটি টাকার মালামাল।
সর্বশেষ চুরির ঘটনাটি পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়িতে। তিনি জানান, বুধবার রাত সাড়ে আটটার পরে যে কোন সময় দুর্বৃত্তরা তার ঘরের পিছনের জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে। এ সময় তারা ঘরের আলমারির লকার ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। প্রতিমা দেখে রাত সাড়ে ১০টার দিকে বাড়ি ফিরে বিষয়টি তারা জানতে পারেন।
এর আগে বুধবার (০১ অক্টোবর) রাত সাড়ে ৮টার পরে সাতক্ষীরা শহরের পুলিশ লাইনের সামনে মেহেদীবাগ এলাকায় সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়।
আর টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে বুধবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে গিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি বাড়ি ফিরে দেখেন প্রধান গেটের দুটি তালা খোলা। ভিতরের সকল ঘরের দরজার তালা ভাঙা। ঘরের আলমারি ও পোশাক আলমারি ভেঙে সমস্ত জিনিসপত্র ঘরের মধ্যে তছনছ করে ফেলে রাখা। দুর্বৃত্তরা ঘরের আলমারিতে রাখস নগদ ৮ লাখ টাকা এবং ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি টাকারও বেশি মূল্যের মালামাল চুরি করে নিয়ে গেছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া কর্মকারপাড়া এলাকায় সর্বজনীন পূজা মন্দিরের পাশে জুয়েলারি ব্যবসায়ী গৌতম চন্দ্রের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও ৬৫ ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে তিন বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একই সাথে চোর আতংক দেখা দিয়েছে শহরে বসবাসকারী সাধারণ জনগণের মাঝে।
এদিকে সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী ও ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়িতে চুরির ঘটনা জানার পর সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।
(আরকে/এসপি/অক্টোবর ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
- শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের তালিকায় পৌঁছাবে বাংলাদেশ
- ‘পশুর চামড়া নির্ধারিত মূল্যে বিক্রি হবে, দালালদের হাত ভেঙে দেওয়া হবে’
- বিনা খরচে দেশে আনা হচ্ছে কারিনা কায়সারের মরদেহ
- বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্কের পথে ইরান
- ‘সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন’
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
- ‘চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে’
- আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৯,৭৮৩ জন
- ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার
- ‘মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন বণ্টন হবে না’
- শান্তি কমিটির নাম পরিবর্তন করে ‘শান্তি ও সংহতি কমিটি’ রাখা হয়
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
১৭ মে ২০২৬
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
-1.gif)








