মা ইলিশ রক্ষা অভিযান, জাল ও ইলিশ মাছ জব্দ
একে আজাদ, রাজবাড়ী : মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। আজ সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমানের নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করে পরে ৩৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও কিছু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামছেন। এ অবস্থায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালায়। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা ইলিশ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।
এর আগে গত রবিবার রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১হাজার মিটার কারেন্ট জাল ও ১২ কেজি ইলিশ এবং সদর উপজেলার সূর্য্যনগর বাজার থেকে ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গোয়ালন্দে উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমানের নেতৃত্বে দৌলতদিয়া ৬ নং ফেরী ঘাট থেকে শুরু করে চর কর্নেশন, চর মজলিশপুর, ধোলায়ের চর, কলাবাগানের চ্যানেলসহ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের সময় একটি ইঞ্জিন চালিত ট্রলারকে ধাওয়া দিলে জেলেরা ট্রলার ফেলে রেখে পালিয়ে যায়। ওই ট্রলার থেকে ১ হাজার মিটার কারেন্ট জাল ও ২ কেজি ইলিশ মাছ এবং ট্রলারটি জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল দৌলতদিয়া ঘাট এলাকায় নিয়ে এসে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দকৃত ২ কেজি ইলিশ গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অপরদিকে সকালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্য্যনগর রেলগেট এলাকা থেকে বিক্রির সময় ১০ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ পার্শ্ববর্তী মাদ্রাসায় বিতরণ করা হয়। এছাড়াও সদর উপজেলা এলাকায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে কিছু পাওয়া যায়নি।
(একে/এসপি/অক্টোবর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় তিন নৌকা বোঝাই পাক সৈন্য নিহত হয়
- ‘সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’
- সালথায় তিন ব্যবসায়ীকে জরিমানা
- সাতক্ষীরা মেডিকেলে আউটসোসিং কর্মচারি নিয়োগে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
- নীলডুমুর ১৭ বিজিবির উদ্যোগে অসহায়, দুস্থ ও মাঝে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
- সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট
- ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক’ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- শ্যামনগরে তিন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস
- স্কুলের পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে ৬ শ্রমিক আহত
- কানাইপুরের তিনটি বেকারিতে ‘টাস্কফোর্স’র মোবাইল কোর্ট অভিযান
- বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেয়েছে প্রাথমিক বৃত্তি
- ৬৯'র স্মৃতি কথায় পঞ্চগড়ের রাজপথ
- পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের মিছিল
- ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০
- কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন
- ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড
- নিরাপত্তা, পরিচালনা ও স্পেন্ট ফুয়েল ব্যবস্থাপনা নিয়ে এনপিসিবিএলের এমডির ব্যাখ্যা
- কাপাসিয়ায় বিনামূল্যে সবজি বীজ ও সার সহায়তা প্রদান
- গোপালগঞ্জে প্রায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- রথযাত্রা: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির অদম্য আধ্যাত্মিক যাত্রা
- গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ
- এসএমই খাতে গ্রিন ফাইন্যান্সিং সম্প্রসারণে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও ওয়ানট্রুভ্যালু
- সারিয়াকান্দিতে নারী ও গ্রাম পুলিশকে মারধরের ভিডিও ভাইরাল
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







