ফরিদপুরে দুইদিনেও খোঁজ মেলেনি কলেজ শিক্ষার্থী মারিয়ার
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী মারিয়া ইসলাম (১৮) গত রবিবার (৫ অক্টোবর) দুপুর থেকে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুজি করে মারিয়াকে না পেয়ে ও তাঁর সাথে থাকা মোবাইল ফোন দুইটি বন্ধ থাকায় ওইদিন সন্ধ্যায় ফরিদপুর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজ শিক্ষার্থী মারিয়ার পরিবারের সদস্য রাবেয়া খাতুন (৫৩)।
আজ সোমবার ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান উত্তরাধিকার ৭১ নিউজকে শিক্ষার্থী নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজের পরিবার জানায়, দুপুর ১টার পরে ফরিদপুরের গোয়ালচামট বাসস্ট্যান্ড অথবা ভাঙ্গা রাস্তার মোড়ের পানি উন্নয়ন বোর্ডের সামনে বাস থেকে নামার পর মারিয়া তার মাকে ফোন দিয়ে জানিয়েছিলেন যে, তিনি বাস থেকে নেমেছেন। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায় নাই।
মারিয়ার গ্রামের বাড়ি রাজবাড়ীতে। তিনি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে অনার্য প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন বলে জানা যায়। পরিবারের দাবি, মায়ের সঙ্গে শেষবার কথা বলার কিছুক্ষণের মধ্যেই মারিয়ার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এরপর থেকে সর্বত্র খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি।
মারিয়ার পরিবার এখন চরম উদ্বেগ আর আতঙ্কে দিন কাটাচ্ছে। নিখোঁজ হওয়ার পর থেকেই আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব মিলে শহরের বিভিন্ন এলাকায় খোঁজ করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট দিয়েছেন তবুও কোনো সাড়া মিলছে না।
মারিয়ার মা জানান, 'আমার মেয়েটা শুধু ফোন দিয়ে জানিয়েছিলো যে- মা, বাস থেকে নেমেছি। তারপর থেকে কোনো খোঁজ খবর নাই। আমার বুক ফেটে যাচ্ছে, দ্রুত আমার মেয়ের সন্ধান চাই।'
যদি কেউ মারিয়ার সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে ফরিদপুর কোতোয়ালি থানায় দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।
আজ সোমবার দুপুরে এ রিপোর্ট লেখার শেষ পর্যায়ে, নিখোঁজ শিক্ষার্থী মারিয়ার মামা মোর্তজা শফিক উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, মারিয়া'র খোঁজ পাওয়া যায়নি, তবে কিছুক্ষণ আগে জানতে পেরেছি তার সাথে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিলো। ধারণা করছি, তার সাথেই সে পালিয়েছে। এই বিষয়টি মাথায় নিয়ে মারিয়াকে খুঁজে বের করার চেষ্টা করছে তার পরিবার বলেও জানান মোর্তজা শফিক।
নিখোঁজ শিক্ষার্থী মারিয়ার পরিবারের সদস্য রাবেয়া বেগমের করা জিডি'র পুলিশি তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফরিদপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) জ্যোতির্ময় মল্লিক উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, আমি তো এখন নেই, ছুটিতে আছি। এ জিডি সম্পর্কে তো আমি কিছুই জানিনা। একজন নারী শিক্ষার্থী নিখোঁজের মতো স্পর্শকাতর বিষয়ের তদন্ত তো ছুটিতে থাকা ছুটিতে থাকা কোনো পুলিশ সদস্যকে দেওয়ার কথা নয়!' কোথাও কোনো ভুল হচ্ছে, হয়তো ভুলক্রমে আমার নাম দেওয়া হয়ে থাকতে পারে বলেও জানান এসআই জ্যোতির্ময় মল্লিক।
(আরআর/এসপি/অক্টোবর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- নিউরোসায়েন্স হাসপাতালের কর্মকর্তা শরিফুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- তাম্বুলখানা কৃষি ফার্মের সরকারি অধিগ্রহণকৃত দুই একরেরও বেশি জমি দুর্বৃত্তদের দখলে
- বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান
- তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁওয়ে পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুর
- ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে অর্ষা
- ঝালকাঠিতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সভা, তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি
- ‘শিক্ষা খাতকে এগিয়ে নিতে বর্তমান বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে’
- সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার
- রেল পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার, গ্রেপ্তার ১
- জামালপুর-শেরপুর সেতুর টোল বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা
- টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
- মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
- ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপের অভিযোগ, আহত ১
- সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত
- কাপ্তাইয়ে মৎস্য পক্ষ শুরু, তিন উদ্যোক্তাকে সম্মাননা
- জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
- গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বাস’র ফেলো নির্বাচিত
- খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজারহাট উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা
- সিলেটে গ্যাস ও বিদ্যুত সমস্যায় চা শিল্পে স্থবিরতা
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী
- শ্রীনগরে মাদকাসক্ত দেবরের বিরুদ্ধে ভাবিকে ছুরিকাঘাতের অভিযোগ
- খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিলাদ ও আলোচনা সভা
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মানুষ এবং বৈষম্য অসুখ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- সুনামগঞ্জে দুর্নীতি বিরোধী দিবসে র্যালী ও সমাবেশ
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- রণাঙ্গনের স্মৃতি: চারটি ভয়াবহ যুদ্ধ
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- ধার দেয়া টাকা ফেরত পেতে হালখাতা
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- রাজবাড়ীতে ট্রাক-বাইক সংঘর্ষে কলেজছাত্র নিহত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৬ আগস্ট ২০২৬
- তাম্বুলখানা কৃষি ফার্মের সরকারি অধিগ্রহণকৃত দুই একরেরও বেশি জমি দুর্বৃত্তদের দখলে
- তৈলাক্ত কলা গাছ বেয়ে ওঠা প্রতিযোগিতা
- ঠাকুরগাঁওয়ে পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়ি ভাঙচুর
- ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে অর্ষা
- ঝালকাঠিতে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সভা, তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি
- ‘শিক্ষা খাতকে এগিয়ে নিতে বর্তমান বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে’
- সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার
- রেল পুলিশের অভিযানে নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার, গ্রেপ্তার ১
- জামালপুর-শেরপুর সেতুর টোল বাতিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা
- টুঙ্গিপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
- মিরপুর থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
- ফুলপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন
- কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে ককটেল নিক্ষেপের অভিযোগ, আহত ১
- সোনাতলায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুকুরে পোনা অবমুক্ত
- কাপ্তাইয়ে মৎস্য পক্ষ শুরু, তিন উদ্যোক্তাকে সম্মাননা
- খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজারহাট উপজেলা বিএনপির দোয়া ও আলোচনা সভা
- সিলেটে গ্যাস ও বিদ্যুত সমস্যায় চা শিল্পে স্থবিরতা
- শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ৫ সেপ্টেম্বর, প্রতিদ্বন্দ্বিতায় ১৯ প্রার্থী
- শ্রীনগরে মাদকাসক্ত দেবরের বিরুদ্ধে ভাবিকে ছুরিকাঘাতের অভিযোগ
- খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিলাদ ও আলোচনা সভা
- চন্দ্রঘোনা কেপিএম আবাসিক এলাকা থেকে দুধরাজ সাপ উদ্ধার
- রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
-1.gif)