‘৯৯ শতাংশ বিল্ডিং জাতীয় নীতি মেনে করা হয়নি’
যশোর প্রতিনিধি : ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’ এই প্রতিপাদ্য স্লোগানে যশোরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম অপরিকল্পিত নগরায়ন ও ভবন নির্মাণে জাতীয় নীতি লঙ্ঘনের বিষয়ে তীব্র সমালোচনা করেছেন। সোমবার সকালে র্যালি ও আলোচনার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নগরের অব্যবস্থাপনা ও নাগরিকদের দায়িত্বহীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন,আমরা আমাদের নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করি না। একটা মানুষ ১০ তলায় মারা গেলে উপরে খাটিয়া উঠে না। লাশ সোজা করে নামাতে হয়। ফায়ার সার্ভিসের গাড়ি ডুকতে পারে না।
তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, আমি চ্যালেন্স দিয়ে বলছি এখানে ৯৯ শতাংশ বিল্ডিং জাতীয় নীতি মেনে করা হয়নি। টাকা থাকলে, বিল্ডিং এর মালিক হলেই ধনি হওয়া যায় না। ধনি হতে হয় মনের দিক থেকে।
জেলা প্রশাসক ফুটপাত ও ড্রেন দখল এবং নদী দখলদারদের ভণ্ডামির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, আজ একটা ড্রেন, ফুটপাত করতে গেলে জায়গা পাওয়া যায় না। নাগরিক কমিটি ওরে বাবা! প্রতিবাদ করে। আপনি যদি ভালোভাবে বসবাস করতে চান, শান্তি চান আরেক জনকে সুযোগ করে দিতে হবে।
তিনি নির্মাণে ত্রুটিজনিত কারণে প্রাণহানির ঘটনা উল্লেখ করে বলেন, একটা বিল্ডিং তৈরি করতে প্রয়োজনীয় রসদ না দেওয়াতে প্রাণহানি ঘটছে। মানুষের জীবনের কি মূল্য নাই?
ভৈরব নদী দখল নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ভৈরব নদী দখল হয়ে যাচ্ছে বিল্ডিং করা হয়েছে। যারা দখলের সাথে জড়িত তারাই নদী বাঁচাও আন্দোলন করে। একইসঙ্গে তিনি কিছু নাগরিকের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, মানুষ নিজের জমির মধ্যে বাড়ি করে। উপরে গিয়ে বেলকোনি সরকারি জায়গায় বাড়িয়ে দেয়। মানুষ কত বড় খারাপ।
দিবসটি উপলক্ষে সকালে গণপূর্ত বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি কালেক্টরেট ভবন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
গণপূর্ত বিভাগের নির্বাহী পরিচালক জাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রওনক জাহান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, এনসিপির প্রতিনিধি মো. নুরুজ্জামান, ছাত্র প্রতিনিধি সোয়াইব হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
(এসএএম/এএস/অক্টোবর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








