লোকবল না থাকলেও অফিস ব্যবহার হচ্ছে বিউটি পার্লার হিসাবে
ঝিনাইদহে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক তালিকায় নাম সর্বস্ব প্রতিষ্ঠান
শেখ ইমন, ঝিনাইদহ : এবারও সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সংস্থার তালিকায় নাম এসেছে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের। কোনটির অস্বিত্বই মেলেনি, কোনটি আবার দুই কক্ষের অফিসের একটি বিউটি পার্লার একটি অফিস হিসাবে ব্যবহার হচ্ছে। এমন প্রতিষ্ঠানের তালিকায় নাম আসায় ক্ষোভ প্রকাশ করেছেন সর্বস্তরের মানুষ।
সম্প্রতি প্রকাশিত পর্যবেক্ষণ সংস্থার তালিকায় নাম এসেছে ঝিনাইদহ সদর উপজেলার তিনটি সংস্থার। সদর উপজেলার বিষয়খালী এলাকার আলোকিত সমাজ কল্যাণ সংস্থা, জেলা শহরের চাকলাপাড়া এলাকার এসোসিয়েশন ফর সোসিও ইকোনোমিক এ্যাডভান্সমেন্ট (এসিয়া) এবং একই এলাকার হেভেন সামাজিক উন্নয়ন সংস্থা। তিনটি সংস্তার অফিস ঘুরে মিলেছে নানা অসংগতি।
সদর উপজেলার বিষয়খালী, খড়িখালী এলাকায় গিয়ে জানা যায়, ২০০১ সালে বাজারের একটি আবাসিক ভবনে আলোকিত সমাজ কল্যাণ সংস্থার যাত্রা শুরু হয়। পরে লোকসানে পড়ে সংস্থাটি ২০০৯ সালের দিকে মালিকানা বিক্রি করে দেওয়া হয় কালীগঞ্জের এক আওয়ামীলীগ নেতার কাছে। এরপর আর বাজারটিতে সংস্থার কোন কার্যক্রম চোখে পড়েনি।
বিষয়খালী, খড়িখালী, ছোট-খড়িখালী কোন গ্রামে গিয়েই পাওয়া যায়নি এই সংস্থার অফিস। এমনকি নির্বাচনের কমিশনের তালিকায় সংস্থার নির্বাহী প্রধান রোখসানা খাতুনের এলাকায় কোন খোঁজ মেলেনি। এই এলাকার অনেক মানুষই জানেনা ঠিক কবে কার্যক্রম ছিল সংস্থাটির, বা আদৌ ছিল কি না।
অপরদিকে শহরের চাকলাপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, একটি আবাসিক ভবনের নিচ তলায় ঝুলছে এসোসিয়েশন ফর সোসিও ইকোনোমিক এ্যাডভান্সমেন্ট (এসিয়া) এর সাইনবোর্ড, অপরপাশে বিউটি পার্লারের সাইনবোর্ড। নিচতলার দুটি কক্ষের একটিতে বসে আছেন সংস্থার নির্বাহী প্রধান ও সাধারন সম্পাদক আনোয়ার হোসেন। এই দুটি কক্ষকেই অফিস দাবি করলেও গত এক বছর একটি কক্ষ ব্যবহার হচ্ছে বিউটি পার্লার হিসাবে।
নির্বাহী প্রধানের নিজ মালিকানাধীন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে হেভেন সামাজিক উন্নয়ন সংস্থার অফিস হিসাবে ব্যবহার হয়। এই সংস্থারও নির্বাহী প্রধান ও সভাপতি আনোয়ার হোসেন নিজেই। কক্ষটি বন্ধ ছিল, সাংবাদিক দেখে তিনি অফিস খুলে দেখান। দুটি অফিসের মধ্যে শুধু এসিয়া অফিসের একটি কক্ষে আনোয়ার হোসেনকে বসে থাকতে দেখা গেছে। তবে তার পরিচালিত দুটি অফিসের একটিতেও অন্য কোন সদস্যকে পাওয়া যায়নি। টেবিলে কম্পিউটার ও কিছু ফাইল দেখা যায়।
এসিয়া ও হেবেন এই দুই সংস্থার নির্বাহী প্রধান আনোয়ার হোসেন বলেন, আমি নিজেই দুটি প্রতিষ্ঠান চালায়। আমাদের সদস্য ২৮ জন। তবে আমি ছাড়া কারো নির্বাচন পর্যবেক্ষণের কোন অভিজ্ঞতা নেই।
অভিজ্ঞতা ছাড়া তারা কিভাবে নির্বাচন পর্যবেক্ষণ করবেন আর নিজের মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান পর্যবেক্ষকের তালিকায় স্থান পাওয়ার বিষয়ে তিনি বলেন, নির্বাচনের আগে কমিশন থেকে প্রশিক্ষণ দেবে, তাতেই চলবে। সদস্যরা শিখে নেবে। আর কমিশন তালিকা চেয়েছিল আমরা আবেদন করে সেই তালিকায় স্থান পেয়েছি। সময় হলে সব ঠিক হয়ে যাবে।
এদিকে বিষয়খালী বাজারের ব্যবসায়ী দবির আলী ও খড়িখালী গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ বলেন, 'বাজারের একটি আবাসিক ভবনের আলোকিত সমাজ কল্যাণ সংস্থার কার্যালয় ছিল। যা প্রায় ১৭ বছর আগে বন্ধ হয়ে গেছে। আর গ্রামেও এই সংস্থার কাজ আছে বলে শুনিনি, তাদের সংস্থাও দেখিনি।'
আলোকিত সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মালিক ইমদাদুল হক পিন্টু বলেন, 'লোকসানে পড়ে বন্ধ করে দিয়েছিলাম। এরপরে আর কোন কার্যক্রম আছে বলে আমার জানা নেই।'
মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুরশিদ আলম বলেন, 'অনেক আগে আলোকিত সমাজ কল্যাণ সংস্থার কার্যক্রম ছিল। ঋণদানের কাজ হতো। বহু বছর তাদের কোন কাজ চোখে পড়েনা।
তবে এই জনপ্রতিনিধি বলেন, 'নির্বাচন কমিশনের পর্যবেক্ষক তালিকায় এমন নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নাম আসা খুবই দুঃখজনক। তারা নিজেরাই কোন দিন পর্যবেক্ষন করেনি। তাহলে তাদের দিয়ে কতটুকু কাজ আশা করা যায়।'
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, 'নির্বাচন কমিশন ঢাকা থেকে পর্যবেক্ষণ সংস্থার জন্য বিজ্ঞপ্তি দেয়। সেই ভাবেই সংস্থাগুলো আবেদন করে। এখানে জেলার কোন ভূমিকা নেই।'
(এসআই/এসপি/অক্টোবর ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
- শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা
- নির্দিষ্ট কাউন্টের সুতায় সুবিধা প্রত্যাহার, শর্তপূরণ সাপেক্ষে আমদানি
- ‘এই দেশে শিল্পী হওয়াটাও পাপ’
- ‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা, তবু অটুট থাকবে সৌহার্দ্য’
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
০৮ সেপ্টেম্বর ২০২৬
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
-1.gif)








