‘যশোরকে শ্রেষ্ঠ শহর হিসেবে গড়ে তুলতে আমরা একযোগে কাজ করব’
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন) আজ শুক্রবার বিকেলে যশোরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় যশোরকে দেশের মধ্যে শ্রেষ্ঠ শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি সকল প্রকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে যশোর তথা দেশের সাংস্কৃতিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে জেলার সাংস্কৃতিক সংগঠন, সংস্কৃতিকর্মী, লেখক, কবি ও সাহিত্যিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন) বলেন, "বাংলাদেশের মধ্যে যশোরকে শ্রেষ্ঠ শহর হিসেবে গড়ে তুলতে আমরা সবাই এক যোগে কাজ করব। সকল ভেদাভেদ ভুলে যশোর তথা দেশের সাংস্কৃতিক ধারা এগিয়ে নিয়ে যাবো।"
তিনি একটি হানাহানি মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে বলেন, "আমরা হানাহানি মুক্ত সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে আমরা সবাই মিলেমিশে সুন্দর ভাবে বসবাস করতে পারব।"
যশোরের সন্তান হিসেবে জেলার শিল্পমান উন্নয়নে উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, "যশোর শিল্পকলা একাডেমিকে আরও সুন্দর ভাবে গড়ে তোলা হবে। যারা নাচ গান নাটক করেন তারা এখানে আসবে এবং অংশ নেবে।"
সাংস্কৃতিক অঙ্গনে রাজনৈতিক হানাহানির নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, "আমরা যেন রাজনৈতিক হানাহানি করে নিজেদের মধ্যকার এই সম্পর্ক নষ্ট না করি।"
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মহাপরিচালক জোর দিয়ে বলেন, "আমি আগামিতে শিল্পকলা একাডেমিকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে চাই।"
জেলা শিল্পকলা একাডেমি, যশোর-এর আয়োজনে ও জেলা প্রশাসন, যশোর-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি আজজারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। এসময় যশোরের সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও কলা কৌশলীরা মহাপরিচালকের সাথে জেলার শিল্পমান উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
(এসএ/এসপি/অক্টোবর ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- ‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আমি হব সকাল বেলার পাখি
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








