দিনাজপুরে টাইফয়েড প্রতিরোধ টিকা নিয়ে মিডিয়া কর্মীদের কনসালটেন ওয়ার্কশপ
শাহ্ আলম শাহী, দিনাজপুর : সংক্রমণজনিত অন্যতম রোগ টাইফয়েড জ্বর প্রতিরোধে সরকারিভাবে টিকা প্রদানের লক্ষে দিনাজপুরে 'কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম' শীর্ষক কনসালটেন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ ওয়ার্কশপের আয়োজন করে জেলা তথ্য অফিস।
দিনাজপুর জেলা তথ্য অফিসার সাফিয়া আফরিন শেফার সভাপতিত্বে অনুষ্ঠানে দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুর ৫০০ শয্যা বিশিষ্ট জেলারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম, তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর উপপরিচালক ফাইমা জাহান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. এম শাহজাহান।
ওয়ার্কশপে তথ্য ভিত্তিক ও প্রজেক্টে উপস্থাপনা করেন সিভির সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডাঃ আল আমিন।
সাংবাদিকদের পক্ষে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে বক্তব্য রাখেন, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সিনিয়র সহ-সভাপতিশাহ আলম শাহী, সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল, নিমতলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রঞ্জু, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহীন হোসেন, সাংবাদিক মোর্শদুর রহমান, সালাউদ্দিন আহমেদ, রুস্তম আলী, আবুল কাশেম, মোঃ মাহবুবুল হক খান প্রমুখ।
সিভির সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস সাংবাদিকদের জানান, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। তবে অনলাইনে প্রতি জন শিক্ষার্থীদের অবশ্যই নিবন্ধন করে আসতে হবে।
তিনি আরও বলেন, এবার ১৩ উপজেলার শিক্ষার্থীদের লক্ষমাত্রা ধরা হয়েছে ৬ লক্ষ ২২ হাজার ৮৮১ জন এবং কমিউনিটি পর্যায়ে লক্ষমাত্রা ২ লক্ষ ৭০ হাজার ২৪৭ জন যা সব মিলিয়ে মোট ৮ লক্ষ ৯৩ হাজার ১২৮ জনকে টিকা প্রদান করা হবে। প্রতিটি শিক্ষার্থী যেন অনলাইনে নিবন্ধন করে টিকা গ্রহণ করতে পারে সেজন্য গণমাধ্যম কর্মীদের বিশেষ ভূমিকা রয়েছে। ১২ অক্টোবর রবিবার সকালে দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণে টাইফয়েড টিকা দান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হবে বলে জানান সিভিল সার্জন।'
দিনাজপুর জেলা তথ্য অফিসার সাফিয়া আফরিন শেফা সাংবাদিকদের জানান, জন্ম নিবন্ধনের মাধ্যমে এই টিকা দেওয়ার নিবন্ধন ছাড়াও ম্যানুয়ালি টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ১২ অক্টোবর থেকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই টিকা কার্যক্রম চলমান থাকবে।
তিনি বলেন, ২০১৯ সালে এই টিকা পাকিস্তানের দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২২ সালে এই টিকা নেপালেও সফলভাবে দেওয়া হয়েছে। বর্তমানে ভারতের মুম্বাইয়ে এই টিকা দেওয়া হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও স্থায়ী টিকাদান কেন্দ্রে কার্যক্রম চলমান থাকবে।
টাইফয়েডের টিকা কোন্ দেশের তৈরি সাংবাদিকরা জানতে চাইলে সিভিল সার্জন বলেন, 'ভারতের সিরাম ইনস্টিটিউট টিকা তৈরি করছে। গ্যাভি প্রকল্পের মাধ্যমে এই টাকা বিনা মূল্যে দেওয়া হচ্ছে।
১৯৮৯ সাল থেকে দেশব্যাপী শিশু-কিশোর এবং সন্তান ধারণক্ষমতাসম্পন্ন নারীদের টিকা দিয়ে প্রতিরোধযোগ্য বিভিন্ন সংক্রামক রোগজনিত মৃত্যু ও পঙ্গুত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে সারা দেশে টিকাদান কর্মসূচি পরিচালনা করে আসছে।'
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ হোসেন মোঃ নাহিদ।
দিনাজপুর জেলায় কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩৪ জন গণমাধ্যমকর্মীসহ চিকিৎসক ও শিক্ষা কর্মকর্তারা ' কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম' শীর্ষক এ কনসালটেন ওয়ার্কশপে অংশ নেন।
এর আগে সকালে একই স্থানে 'টিভিসি টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে দিনাজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়।
(এসএস/এসপি/অক্টোবর ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই’
- ‘সাইবার বুলিং প্রতিরোধে আইন সংস্কারে অংশীজনের মতামত নেওয়া হচ্ছে’
- শফি মন্ডলের নতুন গান ‘দয়ালে কি জানে না’
- ‘আমাদের তো কোনো লিগই নেই’
- প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধ চেয়ে রিট
- আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ
- পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর
- ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন’
- ‘স্বাস্থ্যসেবা করুণা নয়, মানুষের অধিকার’
- ‘মোহাম্মদপুরে কিশোর গ্যাং বলে কোনো শব্দ থাকবে না’
- ‘বগুড়া তার ন্যায্য পাওনাটুকু পাক’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
- ট্রাম্পকে নতুন সঙ্কটে ফেলেছে হুথিরা
- মুক্তিযুদ্ধে বৈদ্যুতিক প্রক্রিয়ায় প্রথম ট্রেন ধ্বংস করা হয়
- ফরিদপুরে অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার
- অন্তহীন সমস্যায় জর্জরিত গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি
- সরবরাহব্যবস্থার ভূরাজনীতি : সীমান্তের সংকেত থেকে ছোট ব্যবসার আর্থিক ঝুঁকি
- লৌহজংকে ডেঙ্গুমুক্ত রাখতে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান
- সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- টাঙ্গাইলে সরকারি সা'দত কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত
- পিকনিকের আনন্দ শেষে পদ্মায় বিষাদ, হার্ডিঞ্জ ব্রিজে ট্রলারের ধাক্কায় নিখোঁজ ১
- ‘একের পর এক কারিগরি ত্রুটি, নাশকতা বা ষড়যন্ত্র কি না ভাবতে হবে’
- সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৮ লাখের বেশি মানুষ
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ভোট বর্জন সার্থক: রিজভী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৩ সেপ্টেম্বর ২০২৬
- ‘বাক্স্বাধীনতা চাই, চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি’
- সালথায় বাঁশের সাঁকো দেওয়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
-1.gif)








