ফরিদপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে বিশ্ব মান দিবস ২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর ও সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।
স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর বিএসটিআইয়ের সহকারী পরিচালক ও অফিস প্রধান কামাল হাসান।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফরিদপুর ও রাজবাড়ী জেলার সহকারী পরিচালক মাহমুদুল হাসান, সিনিয়র কৃষি বিতরণ কর্মকর্তা মোহাম্মদ জাহিদ মোল্লা, আলোকিত প্রতিদিনের ফরিদপুর জেলা প্রতিনিধি গৌতম ভদ্র, হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লাভলু, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ফরিদপুর জেলা শাখার সভাপতি নন্দ কুমার বড়াল, পদ্মা’র স্বত্বাধিকারী রফিকুল ইসলাম, এসডিসি ফরিদপুরের কো-অর্ডিনেটর রোকসানা পারভীন ও মোহাম্মদ জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিএসটিআইয়ের কার্যক্রম তুলে ধরে প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন প্রকৌশলী মোহাম্মদ সোহরাব হোসেন। বক্তারা বলেন, ফরিদপুরে বিএসটিআইয়ের কার্যক্রম সন্তোষজনক এবং আগামী দিনে প্রতিষ্ঠানটির সেবার মান আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, খাদ্যপণ্য, ঔষধ ও ভোগ্যপণ্যের মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের তদারকি কার্যক্রম আরও জোরদার করতে হবে, যাতে সাধারণ জনগণ তাদের কষ্টার্জিত অর্থের বিনিময়ে মানসম্মত পণ্য পেতে পারেন।
সভায় বক্তারা পণ্যের গুণগত মান অক্ষুণ্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি, সবার সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুরে বিএসটিআইয়ের কার্যক্রম আগামী দিনে আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
(ডিসি/এসপি/অক্টোবর ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিমা খাতে অনিয়ম-দুর্নীতি গভীরে, কঠিন ব্যবস্থা নেওয়া হবে’
- ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
- মুক্তিবাহিনী শালদা নদীর পাকসেনা ঘাঁটির ওপর তীব্র আক্রমণ চালায়
- ১ হাজার ২শ’ মিটার চায়না ম্যাজিক জাল ধ্বংস
- মহম্মদপুরে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উদযাপন
- ‘বাল্যবিয়ে প্রতিরোধে নিজের ঘর থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে’
- নোংরা পরিবেশে খাবার তৈরি: দুই হোটেলকে ১৪ হাজার টাকা জরিমানা
- সাতক্ষীরার আবাদেরহাটে অসহায় বৃদ্ধা রউফুন্নেছার জদি দখল, ভাঙচুর ও লুটপাট
- দিনাজপুরে বিএডিসি'র সার নিয়ে তুঘলকি কারবার
- বাংলালিংক গ্রাহকদের জন্য ‘কথা বলা শুক্রবারে ফ্রি’
- চাটমোহরে দিনমজুরের মৃত্যুর ঘটনায় অনেককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ
- বাগেরহাটে নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫
- সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
- কলাপাড়ায় বাস চাপায় ছয় বছরের শিশুর মৃত্যু
- লোকালয় থেকে উদ্ধার ৯ ফুট অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
- কলারোয়ায় ৫৪ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১
- পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- চাঁদা না পেয়ে নানাভাবে ফাঁসানোর চেষ্টা, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন
- ‘অধিকাংশ কর্মকর্তা চোর’-দুর্নীতির দায় কি শুধু কর্মকর্তাদের?
- আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নানা বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশু হাফসার
- কাপ্তাইয়ে ৬০ বছরের ১৩২ কেভি লাইন পরিণত হয়েছে মরণফাঁদে
- শহরে যেভাবে গড়ে তুলবেন সবুজ ছাদবাগান
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- তারাকান্দায় নির্যাতিত ও অসহায় পরিবারের পাশে ওসি ওয়াজেদ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- বগুড়া জেলা ছাত্রলীগ নেতা মাহফুজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও গ্রেফতারের দাবি
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- সরকারি জমি আত্মসাৎ চেষ্টার অভিযোগে ইউনিয়ন আ.লীগ সভাপতির বিরুদ্ধে মামলা
- কলাপাড়ায় কৃষকদের সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ
- লক্ষ্মীপুরে সংঘর্ষ-হত্যার ঘটনায় ৪ মামলা, এ্যানীসহ আসামি সাড়ে তিন হাজার
- বৃত্তির দাবিতে কেন্দুয়ায় কিন্ডার গার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বিক্ষোভ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
-1.gif)








