বোয়ালমারীতে স্বামীর তালাকের চিঠি পেয়ে স্ত্রীর আত্মহত্যা
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর পাঠানো তালাকের চিঠি হাতে পেয়ে আত্মহত্যা করেছেন এক নব মুসলিম নারী। জানা গেছে, তিন বছর আগে স্ত্রী ও সন্তানকে ফেলে অন্য নারীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন ওই স্বামী।
নিহত নারীর নাম সুমনা সুপ্তি (৩২)। তিনি বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় পুষ্টি ক্লিনিকের সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন। ছয় বছর বয়সী একমাত্র সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে রবিউল ইসলামকে বিয়ে করেন সুমনা সুপ্তি। সংসারে এক ছেলে সন্তান জন্ম নিলেও, তিন বছর আগে রবিউল ইসলাম বাড়ি থেকে পালিয়ে অন্য এক নারীকে বিয়ে করেন। তারপর থেকে সুপ্তি তার ছেলে নিয়ে উত্তর শিবপুরে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ক্লিনিকে কর্মরত অবস্থায় ডাকযোগে তার স্বামীর পাঠানো তালাকনামা আসে। হাতে চিঠি পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এরপরে ক্লিনিক থেকে বের হয়ে রাতে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানান।
নিহতের সহকর্মী পুতুল সরকার বলেন, “সুপ্তি খুবই ভালো মেয়ে ছিল। আমাদের ক্লিনিকের সেরা নার্স ছিল সে। কিন্তু স্বামীর তালাকের কাগজ পেয়ে ভেঙে পড়ে। হয়তো সেই কষ্টেই সে আত্মহত্যা করেছে। আমরা তার আত্মার শান্তি কামনা করি।”
নিহতের ভাসুর আজম শেখ বলেন, “আমার ভাই রবিউল ১৫ বছর আগে হিন্দু মেয়েকে মুসলিম করে বিয়ে করে। পরে অন্য নারীকে নিয়ে পালিয়ে যায়। আমরা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেই। ছোট ভাইয়ের বউ সুপ্তি তার ছেলেকে নিয়ে বাড়িতে থাকত। গতকাল শুনলাম রবিউল তালাকনামা পাঠিয়েছে। এর পরই সে আত্মহত্যা করে।”
বোয়ালমারী সরকারি কলেজ রোডের পুষ্টি ক্লিনিকের মালিক সাখাওয়াত হোসেন বলেন, “মাত্র তেরো বছর বয়সে সুমনা আমার ক্লিনিকে কাজ শুরু করে। সেই সঙ্গে পড়ালেখাও চালিয়েছে। এখন সে ছিল আমাদের সিনিয়র নার্স। প্রায় ১৭ বছর ধরে চাকরি করেছে। তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।”
নিহতের স্বামী রবিউল শেখের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, “লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মরদেহ ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(কেএফ/এসপি/অক্টোবর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, স্বামীর ১২ বছরের কারাদণ্ড
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘চালকের অদক্ষতা ও ত্রুটিযুক্ত যাহবাহনের কারণেই বেশিরভাগ সড়ক দুর্ঘটনা ঘটছে’
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
- শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের তালিকায় পৌঁছাবে বাংলাদেশ
- ‘পশুর চামড়া নির্ধারিত মূল্যে বিক্রি হবে, দালালদের হাত ভেঙে দেওয়া হবে’
- বিনা খরচে দেশে আনা হচ্ছে কারিনা কায়সারের মরদেহ
- বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্কের পথে ইরান
- ‘সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন’
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
১৭ মে ২০২৬
- ফরিদপুরে মা-মেয়েকে হত্যার পর মাটিচাপা, প্রেমিকের রোমহর্ষক স্বীকারোক্তি
- ‘মেঘনার ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নিয়েছি’
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজান সিনহা’র লাশ দেশে, দাফন সোমবার
- জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুরু
- সোনাতলায় অপরাধ রোধে পুলিশের কৌশলগত নিরাপত্তা বলয়
- ‘মাদকের ব্যাপারে কোন ছাড় নেই’
- ‘অতিরিক্ত ভাড়া বন্ধে থাকবে কঠোর নজরদারি’
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
-1.gif)








