এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : চলতি বছরের এইচএসসি পরীক্ষায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজ ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। এই কলেজে পাসের হার ৭৬.১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মানবিক বিভাগের ২ জন শিক্ষার্থী। যে দুইজন এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে এসএসসিতে তাদের জিপিএ-৫ ছিল না।
এ বছর প্রতিষ্ঠানটির বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ১৬৩ জন। এ কলেজের শিক্ষার্থীরা শুধু উপজেলাতেই নয় পুরো জেলায়ও সেরাদের কাতারে স্থান করে নিয়েছে। পাসের হারের দিক থেকে হবিগঞ্জ জেলায় বৃন্দাবন কলেজের পর পরই রয়েছে জহুর চান বিবি মহিলা কলেজের অবস্থান। বৃন্দাবন কলেজের পাসের হার ৭৮.৬৫ এবং জহুর চান বিবি মহিলা কলেজের পাসের হার ৭৬.১৭। সিলেট শিক্ষাবোর্ডের পাসের হার ৫১.৮৬।
এবার ফলাফল বিপর্যয়ের মাঝেও সাফল্যের ধারাবাহিকতা প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, অন্যান্য বছরের মতো এবারও আমাদের শিক্ষার্থীরা ভালো ফল করেছে। ক্লাসে শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করা, গাইড টিচারের তত্ত্বাবধান, কলেজের মাসিক সমন্বয় সভার পর্যালোচনা সর্বোপরি শিক্ষকদের আন্তরিকতাই এর মূল কারণ। ২০০৯ সালে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির এই কলেজটি প্রতিষ্ঠা করেন। উল্লেখ্য, এ বছর তারুণ্য উৎসব বিতর্ক প্রতিযোগিতায় সিলেট বিভাগে জহুর চান বিবি মহিলা কলেজের বিতার্কিকরা রানার্সআপ হয়েছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।
(এএম/এসপি/অক্টোবর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








