E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গোপালগঞ্জ-ঢাকা রুটে রেল চলাচলের দাবিতে মানববন্ধন

২০২৫ অক্টোবর ১৮ ১৯:০০:৩২
গোপালগঞ্জ-ঢাকা রুটে রেল চলাচলের দাবিতে মানববন্ধন

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ-ঢাকা এবং ঢাকা-গোপালগঞ্জ রুটে রেল চলাচলের দাবিতে মানববন্ধন করেছে জেলাবাসী। আজ শনিবার সকালে গোপালগঞ্জ রেল স্টেশনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জেলাবাসীর দীর্ঘ দিনের দাবী অন্ততঃ এক জোড়া ট্রেন এই রুটে চলাচল করলে জেলাবাসী সহ আশ-পাশের জেলার কয়েকটি উপজেলার মানুষ যাতায়াতে সুবিধা পাবে। ইতোপূর্বে গোপালগঞ্জের জেলা প্রশাসক এই রুটে ট্রেন চলাচলের জন্য রেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মাওলানা মোঃ ফাওজুল কবির, জামিল আহামেদ, লুৎফর রহমান মোল্লা, গোলাম রছুল প্রমূখ। এখান থেকে ঢাকা রুটে রেল চলাচল করলে একদিকে যেমন জেলাবাসী উপকৃত হবে। অন্যদিকে, রেলের জন্য এটি একটি লাভজনক রুট হবে বলে মনে করেন বিজ্ঞমহল।

(টিবি/এসপি/অক্টোবর ১৮, ২০২৫)

পাঠকের মতামত:

১৫ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test