গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারী সহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। আজ মঙ্গলবার দুপুরের দিকে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর ও এদিন ভোর ৫ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ২টি ঘটে।
নিহতরা হলেন- ট্রাক চালকের সহকারী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর দাড়িয়াল গ্রামের সাহাবুদ্দিন শেখের ছেলে মো. জসিম শেখ (২৩) ও গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত মঈন উদ্দিন লস্করের ছেলে আলমগীর লস্কর (৫৫)।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এস.আই রোমান মোল্লা ও টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ওই ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এস.আই রোমান মোল্লা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১১-১৯১৮) গোপালগঞ্জের চর পাথালিয়ায় বিকল হয়ে মহাসড়কের উপর দাড়িয়ে ছিল। ভোর ৫ টার দিকে দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২০-৮৪৬৪) দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের (ঢাকা মেট্রো ট- ২০-৮৪৬৪) হেলপার মারাত্মক আহত হয়। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের বিয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
অন্যদিকে টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ৫৫ বছর বয়সী আলমগীর লস্কর রামচন্দ্রপুর বটতলা মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন। পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসের চালক হঠাৎ তাকে দেখতে পান। তখন চালক তাকে বাঁচাতে গিয়ে দ্রুতগামী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে আলামগীরকে ধাক্কা দিয়ে বাসটি রাস্তার উপর উল্টে যায়।ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় কমপক্ষে ৫ বাস যাত্রী আহত হয় । চালক ও হেলপার দুর্ঘটনার পর পালিয়ে গেছে।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(টিবি/এসপি/অক্টোবর ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘চালু হচ্ছে অনলাইন বিবাহ-তালাক রেজিস্ট্রেশন ব্যবস্থা’
- ২০২৫ সালে ঢাকায় ৪০৯ সড়ক দুর্ঘটনায় নিহত ২১৯
- ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা
- সোনার দাম এক লাফে বাড়লো ৫২৪৯ টাকা
- প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল চৌধুরী ও পরীমনি
- আজ ‘শহীদ আনোয়ারা দিবস’
- সাতক্ষীরা- ৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী
- গোপালগঞ্জের ৩ আসনে লড়বেন ২৭ প্রার্থী
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ শিক্ষার্থী পেল মেধা বৃত্তি
- নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার
- নগর নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে নতুন ফায়ার সার্ভিস সদর দপ্তর নির্মাণ শুরু
- লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তালায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি ১০ লাখ টাকা লুট
- ভূমি বুঝে পেতে ২৫ বছর ধরে লড়াই করছেন ভূমিহীন বৃদ্ধ খালেক
- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজকে বহিষ্কার করল বিএনপি
- ঈশ্বরগঞ্জে গণভোট নিয়ে অবহিতকরণ সভা
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি শীর্ষক সেমিনার
- কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী পালিত
- ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
- সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ উদ্ধার
- নড়াইলে সংঘর্ষে যুবক নিহত, আহত ৭
- ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মর্তুজার মনোনয়ন প্রত্যাহার
- গোপালগঞ্জ- ৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম
- নগরকান্দা উপজেলা পরিষদের সাধারণ সভা
- গোপালগঞ্জে গণভোট নিয়ে ইমাম সম্মেলন
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
-1.gif)








