মহিলা দল নেত্রী লাইজুর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা মহিলা দলের এক নেত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। দলের পদ ব্যবহার করে একের পর এক লোকজনকে মিথ্যা মামলায় জড়ানো, মামলার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, মারধর ও হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযুক্ত নেত্রী হলেন কাশিয়ানী উপজেলা মহিলা দলের ধর্ম বিষয়ক সম্পাদক লাইজু বেগম। তিনি ফুকরা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শওকত হোসেন সরদারের মেয়ে।
লাইজু বেগমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে খোদ বিএনপি নেতাসহ শতাধিক ভুক্তভোগী তার বিরুদ্ধে গোপালগঞ্জের পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়েছে, মহিলা দল নেত্রী লাইজু একাধিক বিয়ের তথ্য গোপন করে ‘সুন্দরী চেহারার আড়ালে’ বিভিন্ন লোকজনকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছেন। দলের নাম ভাঙিয়ে লোকজনকে মিথ্যা মামলায় জড়ানো এবং মামলা রভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া তার পেশায় পরিণত হয়েছে। তার কর্মকান্ডে গোটা ফুকরা ইউনিয়নবাসী অতিষ্ঠ। এমনকি স্থানীয় বিএনপি নেতা-কর্মীরাও তার হাত থেকে রক্ষা পাননি।
স্থানীয় বিএনপি নেতা বদরুল আলম বলেন, ‘গত ১০ অক্টোবর লাইজু বেগমের আগের স্বামী লোহাগড়া উপজেলার চরদৌলতপুর গ্রামের বাসিন্দা আপেল মাহমুদ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ফুকরা বাসস্ট্যান্ডে আমার কাউন্টারে অপেক্ষা করছিলেন। এ সময় লাইজু অতর্কিকভাবে কাউন্টারে মধ্যে ঢুকে তার ওপর চড়াও হয়। এক পর্যায় মারধর করতে উদ্যত হলে আমি বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে ওইদিন থানায় গিয়ে আমার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ করে। ১২ দিন পর একই ঘটনাস্থল দেখিয়ে আদালতে আমি সহ তিনজনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করে। লাইজু এভাবে বিভিন্ন লোকের বিরুদ্ধে মিথ্যা মামলা-অভিযোগ করে টাকার বিনিময় আপোষ করে।আমরা গ্রামবাসী এই দুশ্চরিত্র নারীর কবল থেকে বাঁচতে চাই।
ফুকরা গ্রামের ভ্যান চালক চঞ্চল মোল্যা বলেন, ‘দুই মাস আগে লাইজু ফুকরা বাজার থেকে একটি ওয়ারড্রব বাড়িতে পৌঁছে দিতে বলে। ভ্যান বাড়িতে না যাওয়ায় রাস্তা পর্যন্ত পৌঁছে দেই। আমাকে রাস্তা থেকে মাথায় করে নিয়ে পৌঁছে দিতে বলে। আমি অসুস্থতার কারণে ওয়ারড্রব বাড়ি পৌঁছে দিতে রাজি না হওয়ায় লাইজু নিজেই তা বহন করতে গিয়ে ভেঙে ফেলে। এরপর আমার কাছে ৪ হাজার টাকা দাবি করে এবং র্যাব-পুলিশের ভয় দেখায়। এক পর্যায়ে ‘গায়ে হাত দেওয়ার’ মিথ্যা অভিযোগ তুলে বলে, ‘টাকা দিবি না, তাহলে আমার গায়ে হাত দিলি কেন?’ অথচ সে আমার মেয়ের বয়সি। পরে মান-ইজ্জতের ভয়ে ২ হাজার টাকা দিয়ে রক্ষা পাই।’
ধল গ্রামের বাসিন্দা সাজ্জাদুল ইসলাম রানা বলেন, গত এক সপ্তাহ আগে আমার মুঠোফোনে অজ্ঞাত নাম্বার থেকে কল করে লাইজু আমাকে বাজারে ডেকে নেয়। সেখানে আমার ওপর চড়াও হয় এবং আমার মোটরসাইলেলের চাবি কেড়ে নেয়। এক পর্যায় মামলার ভয় দেখায়। লাইজু একজন চরিত্রহীন নারী, লোকজনকে মামলা দিয়ে টাকা-পয়সা হাতিয়ে নেয়। এই দুশ্চরিত্র নারীর হাত থেকে বাঁচতে চায় এলাকাবাসী। তাকে দল থেকে বহিস্কার করা হোক।’
ফুকরা বাজারের কম্পিউটার ব্যবসায়ী শাহ আলম বলেন, ‘লোকজনকে বিপদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া তার নেশায় পরিণত হয়েছে। তবে আমার ধারণা সে মানসিকভাবে অসুস্থ। তার কর্মকান্ডে এলাকা ও দলের বদনাম হচ্ছে।’
লিটন সরদার নামে এক যুবক বলেন, ‘লাইজু আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করেছে। সে এখন আপোষের কথা বলে লোকমারফতে মোটা অংকের টাকা দাবি করছে। টাকা দিলে সে মামলা প্রত্যাহার করবে। আমরা ফুকরা ইউনিয়নবাসী এই নারীর হাত থেকে বাঁচতে চাই।’
এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত লাইজু বেগমের মুঠোফোনে একাধিকবার কল করলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম বলেন, ‘আমি একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
(টিবি/এসপি/নভেম্বর ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- সোনার দাম এক লাফে বাড়লো ৫২৪৯ টাকা
- প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল চৌধুরী ও পরীমনি
- আজ ‘শহীদ আনোয়ারা দিবস’
- সাতক্ষীরা- ৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী
- গোপালগঞ্জের ৩ আসনে লড়বেন ২৭ প্রার্থী
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ শিক্ষার্থী পেল মেধা বৃত্তি
- নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার
- নগর নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে নতুন ফায়ার সার্ভিস সদর দপ্তর নির্মাণ শুরু
- লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তালায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি ১০ লাখ টাকা লুট
- ভূমি বুঝে পেতে ২৫ বছর ধরে লড়াই করছেন ভূমিহীন বৃদ্ধ খালেক
- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজকে বহিষ্কার করল বিএনপি
- ঈশ্বরগঞ্জে গণভোট নিয়ে অবহিতকরণ সভা
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি শীর্ষক সেমিনার
- কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী পালিত
- ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
- সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ উদ্ধার
- নড়াইলে সংঘর্ষে যুবক নিহত, আহত ৭
- ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মর্তুজার মনোনয়ন প্রত্যাহার
- গোপালগঞ্জ- ৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম
- নগরকান্দা উপজেলা পরিষদের সাধারণ সভা
- গোপালগঞ্জে গণভোট নিয়ে ইমাম সম্মেলন
- ‘নির্বাচনী বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা’
- মুকসুদপুরে ২ আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- গোপালগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
-1.gif)








