‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
জে.জাহেদ, চট্টগ্রাম : “আমি ও আমার পরিবার গত ১০ বছর ধরে আওয়ামী সরকারের বিরুদ্ধে সক্রিয়ভাবে রাজনীতি করছি। শুধুমাত্র ভিন্নমতের কারণেই আমাদের বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে"। আজ মঙ্গলবার একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার নবঘোষিত সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী সৈয়দ ইমরান।
তিনি বলেন, “একাধিকবার শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। পরিবারের সদস্যদের টার্গেট করে গায়েবি মামলা ও মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে—যার মধ্যে হত্যা মামলার মতো গুরুতর অভিযোগও রয়েছে। অথচ আমার বিরুদ্ধে পারিবারিক জায়গা-জমির বিরোধে করা মামলা ছাড়া কর্ণফুলী থানায় অন্য কোনো অভিযোগ নেই।”
ইমরান আরও বলেন, “আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ছড়িয়ে আমাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে। একটি কুচক্রিমহল আমাকে দলীয় পদ পাওয়া থেকে বিরত রাখতে চায়—যারা অতীতে আওয়ামী লীগের দোসর হিসেবে এলাকায় পরিচিত বেশ। কিন্তু এসব অপচেষ্টায় আমি বা আমার পরিবার দমে যাইনি, ন্যায়ের পথে সংগ্রাম অব্যাহত রেখেছি।”
তিনি দাবি করেন, “আমাদের পরিবারের পৈতৃক বাড়িঘর বহু বছর আগে একটি আওয়ামী দখলদার চক্র জোরপূর্বক দখল করে নেয়। এলাকাবাসীও জানে—আমরা বরাবরই নির্যাতনের শিকার, নির্যাতনকারী নই।”
ইমরান বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে মতের অমিলের কারণে কারও মৌলিক অধিকার কেড়ে নেওয়া যায় না। আইনি ও গণতান্ত্রিক উপায়ে আমরা এই অবিচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। সত্যের জয় হবেই, জনগণই হবে চূড়ান্ত বিজয়ী।”
কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “দলের আস্থা ও দায়িত্বের মর্যাদা রক্ষা করে আমি সহযোদ্ধাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাব।”
এর আগে গত ৩১ অক্টোবর (শুক্রবার) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ৩৭ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করে।
এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
আইনজীবী, ব্যবসায়ী ও প্রকৌশলীদের অন্তর্ভুক্ত করে গঠিত এ কমিটিকে আহ্বায়ক কমিটি ঘোষণার আগ পর্যন্ত তিন মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
ঘোষিত কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ হাসান আলী। যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. মিরাজ মিয়া, সৈয়দ ইমরান, মো. সাজ্জাদ হোসাইন, মাহবুবে আবেদীর, প্রফেসর ড. মহিউদ্দীন, সিফাত হোসাইন, মো. মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত, উম্মে হানি জেরিন, প্রকৌশলী মো. হাবিব উল্লাহ ও আবদুল্লাহ আর হাসান। এছাড়া ২৬ জনকে সদস্য করা হয়েছে এ সমন্বয় কমিটিতে।
(জেজে/এসপি/নভেম্বর ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে’
- ‘আমরা বৈষম্যের শিকার’
- সাতক্ষীরায় পৌরসভার অবৈধ উচ্ছেদ অভিযান
- কুমিল্লায় মুক্তিবাহিনী পাকসেনা ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
- মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা, বাধা রেলপথ
- মীরেরবাড়িতে সবজির সবুজ বিপ্লব, ৮০০ কৃষকের ঘামে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার স্কিমে প্রাইম ব্যাংক
- প্রান্তিক জনপদের সীমা পেরিয়ে চট্টগ্রাম আদালতের আইনজীবী হ্লানুচিং মারমা
- সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ
- সুন্দরবনের অভয়ারণ্যে দুটি নৌকাসহ দুই জেলে আটক
- বিদ্যুৎস্পৃষ্টে নিহত অটোচালক, আহত মেয়ে
- ফুলপুর পৌরসভার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা
- 'মিথ্যে মামলা' ও 'অপপ্রচার' দাবি করে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর
- ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
- বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত
- ৫০ লাখ মুক্তিপণ দাবিতে ব্যবসায়ী অপহরণ, পাঁচলাইশ পুলিশের জালে ৮ অপরাধী, ভিকটিম উদ্ধার
- ডিবির পৃথক অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বরখাস্ত নয় কর্মবিরতিতে থাকবেন সেই শিক্ষক, তদন্তে কমিটি
- ডিবির অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
- শেখ আ: রাজ্জাক আলিম মাদরাসায় এবারও সভাপতি নির্বাচিত হলেন শেখ নাজিম উদ্দিন
- গোপালগঞ্জে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা
- সাহসী সাংবাদিকতার জন্য ফোবানা সম্মাননা পেলেন সাংবাদিক ছাবেদ সাথী
- লস অ্যাঞ্জেলেসে শেষ হলো তিন দিনের জমজমাট ৪০তম ফোবানা সম্মেলন
- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু : নিপীড়িত মানুষের মুক্তির দিশারী
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
-1.gif)








