E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

২০২৫ নভেম্বর ০৫ ১৭:৩৮:১২
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় সাইমা খানম (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ বুধবার উপজেলার আমতলী ইউনিয়নের মনসাবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।নিহত সাইমা খানম আমতলী গ্রামের মৃত শাহজালাল মিয়ার মেয়ে।

নিহত সাইমা খানমের দাদা সরওয়ার মিয়া বলেন, সকালে বাড়ির বাজার করার জন্য আমার নাতনী সাইমা খানমকে নিয়ে মনসাবাড়ি বাজারে যাই। বাজার করার সময় হঠাৎ হাত থেকে ছুটে গিয়ে সাইমা ব্যাটারি চালিত ভ্যানের নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় সাইমা খানমকে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করি। এখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি। এখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে সাইমা খানম মারা যায়।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, শিশু সাইমা খানম নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

(টিবি/এসপি/নভেম্বর ০৫, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test