মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ
শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি ঘোষিত মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ করছে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মমিন আলীর অনুসারী ও উপজেলা বিএনপির কয়েশত নেতাকর্মী।
আজ বুধবার দুপুরের দিকে তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে মুন্সিগঞ্জের শ্রীনগরের ছনবাড়ী এলাকায় ওই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মমিন আলীর কয়েক শত কর্মী সমর্থকরা অংশ নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
এর আগে মনোনয়ন পুনর্বিবেচনার দাবীতে শ্রীনগরের চকবাজার এলাকায় বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকে। পরে সেখান থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মমিন আলীর নেতৃত্বে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শ্রীনগরের ছনবাড়ী এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে অবস্থান নেয়।
উপস্থিত নেতাকর্মীরা অভিযোগ করেন ওই আসনটিতে দলের ত্যাগী নেতা মমিন আলীকে বঞ্চিত করা হয়েছে। তারা বলেন, দলের কঠিন সময়ে মমিন আলী তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত রেখে দলকে উজ্জীবিত রেখেছেন। সে সময়ে যাকে নেতাকর্মীরা পাশে পায়নি এমন একজনকে দল মনোনয়ন দিয়েছে। এ কারণে ওই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দাবী জানান তারা।
পরে শ্রীনগরের ডাকবাংলোতে বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু নেতাকর্মী নিয়ে মমিন আলী সাথে মিছিল নিয়ে মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ,শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন প্রমুখ।
এর আগে এই আসনটিতে সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে দলীয় ভাবে মনোনয়ন দেয়া হয়।
(এআই/এসপি/নভেম্বর ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- ইয়াহিয়া খান রাওয়ালপিন্ডিতে ঈদের নামাজ আদায় করেন
- দিনাজপুর- ৬ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থী ডা. জাহিদ
- ফরিদপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- দিনাজপুরে তারেক রহমানের আগমনে ব্যাপক প্রস্তুতি
- গোপালগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
- নিক্সন চৌধুরীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ বিএনপি প্রার্থী বাবুলের
- শ্যামনগরে ১৪টি এয়ারগান ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার
- সালথায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে ভ্রাম্যমান আদালত
- ‘স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই ধর্মের নামে রাজনৈতিক বিভাজন করতে চায়’
- ‘আমি সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই’
- মহম্মদপুরে ভোটকেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক
- কাপাসিয়ায় জামায়াতের নির্বাচনী অফিসে হামলা ভাঙচুর, আহত ১০
- জামায়াতের মুনাফিকির কারণে ধানের শীষের গণজোয়ার
- ফুলপুরে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা
- ঈশ্বরদীতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগের ঘোষণা
- ‘এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা’
- প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
- নির্বাচন ও ব্যালটে হাদীর প্রভাব: রাজনীতি কোন পথে?
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করার মুহূর্তে পুলিশের নাটকীয় ভিডিও
- বড়াইগ্রামে গাড়ির ধাক্কায় নারী ভিক্ষুকের মৃত্যু
- ‘মানুষ রাতে নির্ভয়ে দরজা খোলা রেখে ঘুমাতে পারবে’
- ‘ফ্যামিলি কার্ড প্রতিটি পরিবারের জন্য, কাউকে ধরনা দিতে হবে না’
- নড়াইলে নদীতে নিখোঁজের ৬ দিন পর মিলল মরদেহ
- ভাড়া গাড়িতে টহল জোরদার করেছে সেনাবাহিনী
- ‘তালা-কলারোয়ার উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন’
- ‘নোটিশ, আমিরগঞ্জ স্টেশন বন্ধ’
- পরিবর্তন হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম
- কুমিল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ১
- হেমন্ত এলো
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
-1.gif)








