E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

২০২৫ নভেম্বর ০৬ ১৫:৩০:০৮
সুবর্ণচরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবলী অলি উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক নোয়াখালী অঞ্চল আয়োজনে ৫ নভেম্বর (বুধবার) বেলা ১২ টায় বিদ্যালয় হল রুমে বিনামূল্যে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

চরজুবলী অলি উল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী আক্কাছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মা।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রতন চন্দ্র মজুমদার, বিদ্যালয়ের দাতা সদস্য সাহাব উদ্দিন স্বপন, কোডেক নোয়াখালী জেলা অঞ্চলের এরিয়া ম্যানেজার আলমগীর হোসেন, সুবর্ণচর চর জুবিলী অঞ্চলের ভারপ্রাপ্ত ম্যানেজার জাকির হোসেন, বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদ, ফজলুর রহমানসহ এলাকার নেতৃস্থাণীয় ব্যক্তিবর্গ, অভিভাবক বৃন্দ ও শিক্ষক শিক্ষিকা মন্ডলী উপস্থিত ছিলেন, পরে কোডেক এর পক্ষ থেকে শিক্ষা উপকরন বিতরণ করেন অতিথিরা।

(আইইউএস/এএস/নভেম্বর ০৬, ২০২৫)

পাঠকের মতামত:

১৮ জানুয়ারি ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test