ছয় মাসেই কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : মাত্র ছয় মাসের মধ্যেই পুরো ৩০ পারা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে হাফেজে কোরআনের মর্যাদা অর্জন করেছে ১১ বছর বয়সী মাহমুদ হাসান। বাগেরহাট পৌরসভার ৯ নং ওয়ার্ডের দড়াটানা এলাকার শ্রমজীবী পরিবারের সন্তান মাহমুদ হাসান শহরের পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের মডেল হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী হিসেবে সে এই বিরল কৃতিত্ব অর্জন করেছে। এতো অল্প বয়সে এমন বিরল কীর্তি স্থাপন করে এখন বাগেরহাটবাসীর গর্বে পরিণত হয়েছে শিশু মাহমুদ হাসান। এদিকে, শুক্রবার জুমাবাদ পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের মডেল হাফিজিয়া মাদরাসা কর্তৃপক্ষ অনুষ্ঠান করে মাহমুদ হাসানের কৃতিত্বে সনদ তুলে দিয়েছে।
দিনমজুর মো. মামুন মোল্লা ও মারুফা আক্তারের তিন ছেলের মধ্যে মাহমুদ হাসান দ্বিতীয়। মাহমুদ হাসান এর আগে শহরের বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে পড়াশোনার পর তার বাবা-মা পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের মডেল হাফিজিয়া মাদরাসায় ভর্তি করান। এরপর মাহমুদ প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা ধরে কোরআন তিলাওয়াত ও মুখস্থ করায় মগ্ন হয়ে পড়ে। মাত্র ছয় মাসের মধ্যেই পুরো ৩০পারা পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে হাফেজে কোরআনের মর্যাদা অর্জন করেছে ১১ বছর বয়সী মাহমুদ হাসান।
বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের মডেল হাফিজিয়া মাদরাসার তত্ত্বাবধায়ক ও খতিব মাওলানা রুহুল আমিন খান জানান, প্রখর প্রতিভাবান মেধাবী মাহমুদ হাসান পবিত্র কোরআন মুখস্থ করতে ছিল অত্যন্ত মনোযোগী, শৃঙ্খলাপরায়ণ ও ভদ্র। মাত্র ছয় মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করা সাধারণ মানুষের পক্ষে কল্পনাতীত। কিন্তু মাহমুদ তার অদম্য ইচ্ছাশক্তি, অগাধ মনোযোগ ও আল্লাহর রহমতে সেটা সম্ভব করেছে। সে পড়াশোনায় অলসতা করেনি, বরং সবার আগে এসে সবার শেষে মাদরাসা ছাড়তো। ভবিষ্যতে সে ইসলামের একজন যোগ্য দাওয়াতদাতা হিসেবে দেশের মুখ উজ্জ্বল করবে। আমাদের এই মাদরাসায় মাহমুদ হাসানের মতো এমন প্রতিভাবান ছাত্র আমরা পাইনি। ভবিষ্যতে যেন বড় আলেমে দ্বীন হয়ে সে আল্লাহর দাওয়াত দিতে পারে।
শিশু হাফেজ মাহমুদের বাবা মো. মামুন মোল্লা ও মা মারুফা আক্তার জানান, আমরা দিনমজুর পরিবারের মানুষ। প্রতিদিনের আয়ে সংসার চলে। ছোটবেলা থেকেই সে নামাজ-রোজায় আগ্রহী ছিল। সেজন্য হাফেজি পড়াতে মাদরাসায় ভর্তি করি। সব সময় চেয়েছি আমার সন্তান মাহমুদ হাসান যেন আল্লাহর কালাম মুখস্থ করে হাফেজ হতে পারে। মাহমুদ মাত্র ছয় মাসে হাফেজ হয়েছে এটা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। মৃত্যুর পর ছেলে যেন আমাদের জানাজাটা পড়াতে পারে সেই আশাটা আজ পূর্ণ হয়েছে। একজন হাফেজের বাবা মা হিসেবে পরিচিতি পাওয়ায় আমাদের আর কোন দুঃখ নেই। সবাই ছেলের এই কৃতিত্বের প্রশ্রংসা করায় গর্ভে আমাদের বুক ভরে উঠছে।
(এস/এসপি/নভেম্বর ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- সাগরে লঘুচাপ সৃষ্টি, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘আইন পেশার অনেকেই শর্টকাটে অর্থবিত্তের মালিক হতে চায়’
- বয়লার আমদানিতে পূর্বানুমোদন বাধ্যতামূলক করলো বাংলাদেশ ব্যাংক
- ‘জুলাই আন্দোলন কোনো নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসানোর জন্য ছিল না’
- জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- ‘বন্যায় গরু মারা গেলে ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ’
- ‘বর্জ্য ব্যবস্থাপনা একার কাজ নয়, সব সংস্থার সমন্বয় জরুরি’
- পরীক্ষা শেষে ফের সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- বাংলাদেশকে জয় উপহার দিতে চান স্কালোনি
- ফ্রান্সকে হারিয়ে ফাইনালে স্পেন
- রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেফতার ৪৩৬
- শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
- সামরিক বিজয়ই বাংলাদেশ সমস্যার একমাত্র সমাধান
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
- বর্ষায় কাদার সাগরে বনগ্রামের রাস্তা, ইটের সড়কের দাবিতে শতাধিক পরিবারের আকুতি
- শ্যামনগরে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার
- মব থেকে বাঁচাতে ধর্ষক ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রকে থানায় সোপর্দ
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
- দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, আহত ১০
- প্রধানমন্ত্রীর গাড়ি বহরে কেউ ইট নিক্ষেপ করেনি : মাদারীপুরের এসপি
- ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ
- গোবিপ্রবির বিভিন্ন বিভাগ-দপ্তরে কেমিক্যাল ও ফার্নিচার সরবরাহ
- মাদ্রাসায় যাওয়ার পথে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- চাষী
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
১৫ জুলাই ২০২৬
- জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
- কালুখালীতে জেলা প্রশাসকের শিক্ষা-স্বাস্থ্য-ভূমিসেবা পরিদর্শন ও নানা সহায়তা বিতরণ
-1.gif)







