শিবগঞ্জে সরকারের উপহারের বাড়ি ফেলে ভারতে অবস্থান মুক্তিযোদ্ধার
বিকাশ স্বর্ণকার, বগুড়া থেকে : বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রতারণার আশ্রয় করে সরকারের দেয়া বীর নিবাসটি গ্ৰহণ করেছেন এক বীর মুক্তিযোদ্ধা। তিনি হলেন, বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ সাহা।এই বীরমুক্তিযোদ্ধা উপজেলার দেউলি ইউনিয়নের বাসিল্যা গ্ৰামের মৃত মনিন্দ্রনাথ এর ছেলে। যদিও শর্ত ছিল বীর নিবাসে পরিবার সহ বসবাস করবেন। তিনি এসব শর্ত ভেঙ্গে নিবাস পাওয়ার পুর্বে থেকেই পরিবার নিয়ে ভারতে অবস্থান করছেন।
এলাকাবাসীর অভিযোগ, মুক্তিযোদ্ধা ধিরেন্দ্রনাথ সাহার পরিবারের সকল সদস্য ভারতে থাকলেও তিনি মাঝেমধ্যে দেশে আসতেন।
এলাকাবাসী আরো জানায়, অনুমান দেশ স্বাধীন পরবর্তীতে তিনি ১৯৮২ সালের দিকে স্ত্রী ও ১ ছেলে এবং ১ মেয়েকে নিয়ে ভারতে পারি জমায়। কয়েক বছর আগে বীর নিবাসটি বুঝে পাওয়ার মাস খানেক একাই নিবাসে বাসবাস করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে তিনি ভারতে আবার চলে যান। স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধে তার সক্রিয় অংশগ্রহণ ছিল।
ধীরেন্দ্রনাথ সাহার ভাই জিতেন্দ্র নাথ সাহা জানান, আমার ভাই ভারতে পশ্চিম বঙ্গের কালিয়াগঞ্জে স্থায়ীভাবে নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন। বাবা জিবিত থাকাকালীন ১৯৮২ সালের দিকে এখানকার তার অংশের জমির সমপরিমাণ অর্থ দিয়ে সেখানে বাড়ি নির্মাণ ও ফসলি জমি কিনে দিয়ে আসে। যদিও পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই সময় উপস্থিত ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। প্রকল্প বাস্তবায়ন অফিসের তথ্যমতে ২০২১-২২ অর্থবছরে মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে ৩ থেকে পৌনে ৫ শতক জমিতে পৃথকভাবে ১৮ জন মুক্তিযোদ্ধাকে পাকাবাড়ি নির্মাণ করে সরকারের পক্ষ থেকে উপহার দেওয়া হয়। প্রতিটি বাড়ি নির্মাণ ব্যয় ১০ লাখ ৯৮ হাজার ৪৮৩ টাকা। তবে সেসময় তার জন্মস্থান জায়গা বাসিল্যাতে হিস্যার সম্পতি না থাকায় রামচন্দ্রপুরের বিনয় বর্মনের কাছ থেকে দানপত্র মুলে নেয়া জায়গাতে বাড়ি নির্মাণ হয়। বেশ কিছু লোকের মুখে শোনা গেল বিনয় বর্মন নাকি এসব জেনেও জায়গা দিয়েছে সরকারী বাড়িটি আত্মসাৎ এর উদ্দেশ্যে।
এদিকে জানা যায়, এই বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ সাহা নাকি মাঝেমধ্যে এসে সরকারি ভাতা ব্যাংক থেকে উত্তোলন করতো। তবে গত এক বছর হলো সে আর দেশে আসেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যাক্তি জানান, মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ সাহার এসব কর্মকাণ্ডের পিছনে হাত রয়েছেন রামচন্দ্রপুরের বিকাশ সরকার বাবুর।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ সাহার সরকারি বাড়িটি নির্মাণের সময় তিনি দেশেই অবস্থান করতেন। তবে এখন আর সেখানে থাকেনা এটি আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান জানান, মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ সাহা যে বীর নিবাসে অবস্থান করছে না এটি আপনার মাধ্যমে জানতে পারলাম। তবে মুক্তিযোদ্ধা ভাতা সহ গৃহিত অভিযোগ তদন্ত করলে সবকিছু জানাযাবে।
(বিএস/এসপি/নভেম্বর ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিএনপির সঙ্গে জোট করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি’
- ধামরাইয়ে রাতের আঁধারে কৃষকের এক বিঘা জমির লাউ গাছ কাটল দুর্বৃত্তরা
- ফরিদপুরে মসজিদের ভেতরে কন্যাশিশু ধর্ষণকারী ইমাম জেল হাজতে
- দেশজুড়ে মুক্তিযোদ্ধাদের কবর ও স্মৃতিচিহ্নে নিরাপত্তা নিশ্চিতের দাবি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের
- ফরিদপুরে মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব
- 'ভারতীয় ব্রিগেট জামালপুরের উপর আক্রমণ চালায়'
- কর্ণফুলীতে ন্যাশনাল সিমেন্ট মিলসের স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠিত
- খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাইখালী সার্বজনীন লোকনাথ মন্দিরে বিশেষ প্রার্থনা
- ‘আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে বদলি হলেও দৃষ্টিভঙ্গি বদলাবো না’
- মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডিএফপিতে রক্তদান কর্মসূচি
- কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় এনসিপির সমন্বয় কমিটি
- ভক্তদের পদচারনায় আনন্দমুখর ছোট কুমার দিয়া কালী মন্দির
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- সোনারগাঁয়ের সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময় সভা
- জামায়াত প্রার্থী শিশির মনিরের নামে মামলা
- টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়নে পরিবর্তন চায় তৃণমূল
- সোনাতলায় আইনশৃঙ্খলা মিটিং ও বিজয় দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত
- ফেরদৌসের পর এবার পপিকে বাদ দিলেন নির্মাতা
- বিটিভি-বেতারকে তফসিল রেকর্ড করতে প্রস্তুত থাকতে বললো ইসি
- লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত
- পাংশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- সখিনাকে খুঁজছেন আবুল হায়াত
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
০৯ ডিসেম্বর ২০২৫
- ধামরাইয়ে রাতের আঁধারে কৃষকের এক বিঘা জমির লাউ গাছ কাটল দুর্বৃত্তরা
- ফরিদপুরে মসজিদের ভেতরে কন্যাশিশু ধর্ষণকারী ইমাম জেল হাজতে
- দেশজুড়ে মুক্তিযোদ্ধাদের কবর ও স্মৃতিচিহ্নে নিরাপত্তা নিশ্চিতের দাবি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের
- ফরিদপুরে মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব
-1.gif)








