ঈশ্বরগঞ্জে মানববন্ধন করতে এসে হামলার শিকার এনসিপি নেতা কর্মীরা
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম, অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন করতে এসে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঈশ্বরগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী ও ময়মনসিংহ জেলা সংগঠক ও সদস্য মোজাম্মেল হক সহ কয়েকজন।
আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ হামলার ঘটনাটি ঘটে। হামলাকারীরা পিটিয়ে এনসিপি সমন্বয়কারী মোজাম্মেল হকের হাত ভেঙ্গে ফেলে। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ হামলায় এনসিপির সমন্বয় কমিটির উপজেলা সদস্য প্রভাষক মাসুম বিল্লাহ এর সাথে দস্তাদস্তি হয় ও ছাত্র শিবিরের শিহাব উদ্দিন ও আব্দুর রঊফ আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র নেতা হাসানুর রহমান সজিব ও মোহাইমিনুল ইসলাম শিহাব জানান, হামলাকারীদের গ্রেফতার করে অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দালাল মুক্ত হাসপাতাল চাই।
খবর পেয়ে সাথে সাথেই উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ও থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান হাসপাতালে ছুটে যান। তারা এ ঘটনা সম্পর্কে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেনের অফিসে বসে সিসি টিভি ও হামলার সময়ে মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়েরের পরামর্শ দেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন জানান, হামলার সময় আমি অফিস সহকর্মীদের নিয়ে টাইফয়েড টিকা (টিসিভি) কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলাম। বাহিরে হামলার বিষয়ে আমি অবগত নই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনজনকে সনাক্ত করা হয়েছে। বাকীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, এ ঘটনায় রবিউল ইসলাম রবি (৫০) নামের একজন হামলাকারীকে আটক করা হয়ে। লিখিত অভিযোগ ও ভিডিও পর্যালোচনা করে বাকীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এন/এসপি/নভেম্বর ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্জের যাত্রা শুরু
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- রাজনীতির চেয়ে মানবিকতা বড় হোক
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
- শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের তালিকায় পৌঁছাবে বাংলাদেশ
- ‘পশুর চামড়া নির্ধারিত মূল্যে বিক্রি হবে, দালালদের হাত ভেঙে দেওয়া হবে’
- বিনা খরচে দেশে আনা হচ্ছে কারিনা কায়সারের মরদেহ
- বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্কের পথে ইরান
- ‘সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন’
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
- ‘চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে’
- আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৯,৭৮৩ জন
- ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার
- ‘মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন বণ্টন হবে না’
- শান্তি কমিটির নাম পরিবর্তন করে ‘শান্তি ও সংহতি কমিটি’ রাখা হয়
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- কারিনা’র মৃত্যু দুঃখজনক
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
১৭ মে ২০২৬
- সাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী
- দিনাজপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
- সিঁদ কেটে ঘরে ঢুকে এইচএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, তিন জনের বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
-1.gif)








