ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ড সরকারের সহায়তাপুষ্ঠ সুইসকন্ট্যাক্ট এর সহযোগিতায় “প্রবৃদ্ধি” (স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন) প্রকল্পের আওতায় ভৈরব পৌরসভার ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ৭টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বহী অফিসার শবনম শারমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন।
প্রকল্পের স্থাপনা উদ্বোধন শেষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন বাজার ঘুরে ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের সুযোগ সুবিধার খোঁজ খবর নেন। এ সময় তিনি উপস্থিত ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশনাসহ বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেন।
এ প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় ৭টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয় ১ কোটি ১৬ লক্ষ ৮০ হাজার ৮৫৬ টাকা। প্রকল্পের আওতায় ছিলো, ভৈরব শহরের উপস্বাস্থ্য কেন্দ্রের নিকট টয়লেট নির্মাণ, বোধাই সাহা ঘাটে টয়লেট নির্মাণ, দুধ বাজারে টয়লেট নির্মাণ, ওয়াটার এটিএম বুথ নির্মাণ, পৌরসভার সবজি বাজার, মাছ ও মাংস শেড আধুনিকায়ন করা, বাজারের পয়েন্টে ২৬টি সোলার লাইট স্থাপন ও সোলার প্যানেল নির্মাণ।
প্রধান অতিথি পৌর প্রশাসক ও উপজেলা নির্বহী অফিসার শবনম শারমিন বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে ঐতিহ্যবাহী ভৈরব বাজারে ব্যবসায়ী এবং প্রতি বুধবারে ভৈরব বাজারে আসা কয়েক হাজার ক্রেতা-বিক্রেতারা সুবিধা পাবে এবং এর ফলে ব্যবসার প্রসার ঘটবে। এছাড়া প্রবৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রকল্পগুলো স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, বাজারকে পরিচ্ছন্ন রাখা এবং যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলা ব্যবসায়ী ও সকল নাগরিকদের দায়িত্ব। তিনি সকল পৌরবাসীকে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। এই সময় উপস্থিত ছিলেন, নির্বাহী প্রকৌশলী জি.এম আরিফ সারোয়ার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক, উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম ভূঞা, কর আদায়কারী শাহানোয়াজ আহম্মেদ, বাজার পরিদর্শক মুহাম্মদ নবী হোসেন, এলইডি অফিসার উম্মে কারিমা, পৌরসভার অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রকল্পের ঠিকাদার এবং বাজারের ব্যবসায়ীগণ।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী জি.এম আরিফ সারোয়ার জানান, ভৈরবের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল শহরের বিভিন্ন এলাকায় টয়লেট, ওয়াটার বুথ নির্মাণ, আধুনিক সবজি বাজার নির্মাণসহ বিভিন্ন পয়েন্টে সোলার লাইট স্থাপন ও সোলার প্যানেল নির্মাণ করা। এরই ধারাবাহিকতায় ভৈরব বাজারের উপস্বাস্থ্য কেন্দ্রের নিকট একটি টয়লেট নির্মাণ ও ওয়াটার এটিএম বুথ নির্মাণ, বোধাই সাহা ঘাটে টয়লেট নির্মাণ, দুধ বাজার এলাকায় টয়লেট নির্মাণ, রানী বাজার পৌরসভার জায়গায় আধুনিক সবজি বাজার, মাছ ও মাংস শেড নির্মাণসহ শহরের বিভিন্ন পয়েন্টে ২৬টি সোলার লাইট স্থাপন, সোলার প্যানেল নির্মাণ করা হয়েছে।
পৌরসভার পক্ষ থেকে সুইসকন্ট্যাক্ট ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।
(এসএস/এএস/নভেম্বর ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- জ্যৈষ্ঠের শুরুতে লাল লিচুতে রঙিন ঈশ্বরদী
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- ড. ইউনূস ও সাবেক উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
- শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের তালিকায় পৌঁছাবে বাংলাদেশ
- ‘পশুর চামড়া নির্ধারিত মূল্যে বিক্রি হবে, দালালদের হাত ভেঙে দেওয়া হবে’
- বিনা খরচে দেশে আনা হচ্ছে কারিনা কায়সারের মরদেহ
- বিশ্বকাপের প্রস্তুতি নিতে তুরস্কের পথে ইরান
- ‘সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন’
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
- ‘চুক্তি না হলে ইরানের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে’
- আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সৌদি পৌঁছেছেন ৫৯,৭৮৩ জন
- ঈদুল আজহা কবে, জানা যাবে সোমবার
- ‘মনগড়া টিআরপি-প্রচার সংখ্যা দিয়ে গণমাধ্যমে বিজ্ঞাপন বণ্টন হবে না’
- শান্তি কমিটির নাম পরিবর্তন করে ‘শান্তি ও সংহতি কমিটি’ রাখা হয়
- সাতক্ষীরার হিমসাগর যাচ্ছে ইউরোপে
- ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- বড়াইগ্রামে বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন
- শ্যামনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
- গাজীপুরের ৫ হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মায় উদ্ধার
- মার্সেল ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন টাঙ্গাইলের হাবিবুর
- সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের লাশ আসছে রাতে, দাফন সোমবার
- পদ্মা সেতু সংলগ্ন লৌহজংয়ে মাটি লুটের মহোৎসব
- ৪০ বছর পর উদ্ধার ২৫ কোটি টাকার সরকারি জমি
- সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার
- মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে শিক্ষার্থীর বাড়িতে ইউএনও
- নির্ভীক এর মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
- উচিৎ জবাব
- বীর মুক্তিযোদ্ধা সখিনা বেগম আর নেই
- কুষ্টিয়া আদালতে ছাত্রলীগ নেতার 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান
- নবীনগরে আ.লীগ নেতা নাছির উদ্দিনের ইট ভাটায় অভিযান, ৫ লাখ টাকা জরিমানা
- ভিভো ভি৪০ লাইট, ডিজাইনে নতুন ফিউশন
- তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবি
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘পশুর চামড়া নির্ধারিত মূল্যে বিক্রি হবে, দালালদের হাত ভেঙে দেওয়া হবে’
১৭ মে ২০২৬
- একাত্তর টিভির রনি সভাপতি ও দেশ টিভির জাবেরুল সম্পাদক নির্বাচিত
- রাস্তায় ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আ’লীগ সভাপতির মৃত্যু
- নড়াইলে বিএনপি নেতাকে আসামী করে হয়রানির অভিযোগ, ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা
-1.gif)








