ফুলপুরে হা-ডু-ডু খেলার নামে লাখ টাকা বাণিজ্য!
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে হা-ডু-ডু খেলার নামে লাখ লাখ টাকা বাণিজ্য করছে একটি সিন্ডিকেট চক্র, এমনি অভিযোগ স্থানীয়দের। বিষয়টি নিয়ে এলাকাবাসী, সুশীল সমাজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়ভাবে জানা যায়, উপজেলার সিংহেশ্বর উন্নয়নের মধ্য ভাটপাড়া গ্রামে স্থানীয় আবু হাই নামক ব্যক্তির সভাপতিত্বে আয়োজক কমিটি গঠন করে লাখ টাকার টিকিট বিক্রির মাধ্যমে হা-ডু-ডু খেলা পরিচালিত হচ্ছে। যা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, খেলার আয়োজক কমিটি খোলা মাঠে নেটের গেরাও দিয়ে বাঁশের গ্যালারি করে কাউন্টার বক্সের মাধ্যমে জনপ্রতি ৩০-৪০ টাকা করে টিকিট বিক্রি করছে। খেলা দেখতে আসা দর্শকদের প্রতি যানবাহনে ৫০-১০০ টাকা করে চাঁদা নিচ্ছে। অপরদিকে একই ইউনিয়নে পার্শ্ববর্তী মাঠখলা বাজার নামক স্থানে মোসলেম উদ্দিনের সভাপতিত্বে আয়োজক কমিটি গঠন করে টিকিট বিক্রির মাধ্যমে আরেকটি হা-ডু-ডু খেলা পরিচালিত হচ্ছে। সেখানেও বাঁশের গ্যালারি তৈরীর মাধ্যমে দর্শকদের কাছ থেকে জনপ্রতি ৩০-৪০ টাকা করে নেওয়া হচ্ছে। খেলা দেখতে আসা কয়েকজন দর্শক ক্ষোভ প্রকাশ করে বলেন, হা-ডু-ডু বাংলাদেশের জাতীয় খেলা। অথচ টিকিট ছাড়া কাউকেই সে খেলা দেখতে দেওয়া হচ্ছে না। উপরন্ত যানবাহনেরও চাঁদা দিতে হচ্ছে।
আয়োজক কমিটির এক সদস্য জানান, প্রতি খেলায় ৩ থেকে ৪ হাজার দর্শক উপস্থিত হয়। খেলায় দর্শক বাড়ানোর জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে খেলোয়ার ভাড়া করে আনা হয়। এ বিষয়ে খেলার আয়োজক কমিটির সভাপতি আবু হাই ও মোসলেম উদ্দিন বলেন, ফুলপুর উপজেলা প্রশাসন ও থানা থেকে হা-ডু-ডু খেলার লিখিত অনুমতি নেওয়া হয়েছে। আমরা সেভাবেই খেলা পরিচালনা করছি। ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদী জানান, খেলায় টিকিট বিক্রির কোনো অনুমতি দেওয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন, হা-ডু-ডু খেলা বা টিকিট বিক্রির বিষয়ে কোনো কিছু জানেন না উপজেলা প্রশাসন।
(এসআই/এএস/নভেম্বর ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘কমিউনিস্ট পার্টিকে বেআইনী রাখা চলবে না’
- সাতক্ষীরায় জামাতের নির্বাচনী পথসভা ও মিছিল
- গোপালগঞ্জ- ১ আসনে প্রার্থীদের নিয়ে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা
- ‘আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে’
- রাজবাড়ী- ২ আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
- ২০০ বছরের ঐতিহ্যবাহী বাজিদাদপুর সার্বজনীন রক্ষাচণ্ডী পূজা ও লোক কবিগান
- টাঙ্গাইলে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৩ জনকে দল থেকে বহিষ্কার
- স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় আহত ৩
- জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের দিনাজপুরে আগমনে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক কর্মশালা
- অনুমতি না পেয়ে গেটে দাঁড়িয়ে শেখ মুজিবের কবর জিয়ারত স্বতন্ত্র প্রার্থীর
- লৌহজংয়ে ইয়াবাসহ দুই বোন গ্রেপ্তার
- সংবাদকর্মীদের আস্থার আকাশ: অধিকার আদায়ের মিছিলে অবিনাশী আলতাফ মাহমুদ
- ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শুরু, নেতৃত্বে মির্জা ফয়সল
- কাপ্তাইয়ে কেআরসি উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি বিতরণ
- অনলাইন জিডির আড়ালে অবৈধ লেনদেন
- বিএনপি নেতাকে গলা কেটে হত্যা: অভিযুক্তের বাড়িতে আগুন, বৃদ্ধার মৃত্যু
- নগরকান্দায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১৮
- ক্যান্সার: নীরব সংকট, কারণ, ঝুঁকি ও বিশ্বব্যাপী বাস্তবতা
- ‘মানসিকভাবে মিরাজ খুব একটা শান্ত অবস্থায় ছিল না’
- ‘কিছু মানুষকে কৃতিত্ব দিতে হবে’
- ঢালিউডে বড় চমক, জুটি বাঁধছেন আফরান নিশো ও মেহজাবীন
- ‘ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে সতর্ক থাকার তাগিদ’
- ‘আজকের লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে’
- বাংলাদেশের নির্বাচনে ১৪ সদস্যের পর্যবেক্ষক পাঠাচ্ছে কমনওয়েলথ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- খুদে কবিদের পদভারে মুখর নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর
- বন্যার পানিতে পাঁচ দিন ধরে বন্ধ কুমিল্লা ইপিজেড
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- 'পিতা যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারতো না'
- ১৩ ডিসেম্বর বাগেরহাটের রামপাল থানা হানাদার মুক্ত হয়
-1.gif)








