রাজবাড়ীতে মির্জা ফখরুলের নামে কুরুচিপূর্ণ স্লোগান, বিএনপি নেতাকে বহিষ্কার
একে আজাদ, রাজবাড়ী : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে দলীয় শিষ্টাচার ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে বহিষ্কার করেছে রাজবাড়ী জেলা বিএনপি।
সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড.লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব এ্যাড.কামরুল আলম স্বাক্ষরিত দলীয় প্যাডে এক পত্রে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, গত ১৬ নভেবম্বর বিকেল সোয়া ৫ টার দিকে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-ফরিদপুর প্রধান সড়কে উপস্থিত হয়ে রাজবাড়ী-১ আসনের কেন্দ্র ঘোষিত মনোনয়ন পরিবর্তন করার দাবীতে রাজবাড়ী পৌর বিএনপির কিছু কর্মীবৃন্দের একতায় একটি মিছিল শুরু হয়।ওই মিছিলে আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের নামে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে অত্যন্ত নিন্দনীয় ভাবে শিষ্টাচার বহির্ভূত কর্মকান্ড করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।এই স্লোগানের বিষয়টি ইলেকট্রনিক্স মিডিয়াসহ সকল প্রকারের মিডিয়ায় প্রচার ও প্রকাশ হয় এবং স্লোগানের ভিডিওটি রাজবাড়ী জেলা বিএনপির দৃষ্টিগোচর হওয়ার পর আপনাকে তাৎক্ষনিক ভাবে ২৪ ঘন্টার মধ্যে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়।আপনি লিখিত ভাবে কারন দর্শাইয়াছেন যা জেলা বিএনপির কাছে যুক্তিযুক্ত বলে মনে হয় নি।আপনি রাজবাড়ী পৌর বিএনপির একজন দ্বায়িত্বশীল নেতা হিসাবে ওই ধরনের অশ্লিল স্লোগান দিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।তাই আপনাকে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদসহ স্থানীয় সকল প্রকারের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হল।এই বহিষ্কারাদেশ আজকের তারিখ থেকেই কার্যকর হবে।
বহিষ্কারাদেশের অনুলিপিটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড.লিয়াকত আলী বাবু বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সর্ব মহলে সমাদৃত রাজনীতিবিদ৷ অতি উৎসাহী হয়ে তার নাম উচ্চারণ করে কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে দলীয় শৃঙ্খলা ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী। এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিলে। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদসহ স্থানীয় সকল প্রকারের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হল।
উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে গতকাল ১৬ নভেম্বর বিকেলে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আসলাম গ্রুপের সমর্থক ও অনুসারীরা।এসময় আসলামপন্থী অনুসারী রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন। যেই স্লোগানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় তৈরি হয়। পরে গত রবিবার দিবাগত রাতে এক নোটিশ আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
(একে/এএস/নভেম্বর ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন
- বাগেরহাটে জোয়ারের পানিতে তলিয়ে থাকে মাজিডাঙ্গা আশ্রয়ণে ভূমিহীনদের বাড়িঘর, বেড়িবাঁধের দাবি
- কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
- কালিগঞ্জে ৬টি হিন্দু পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ শতক জমি দখল সাইফুল বাহিনীর
- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডেন পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১১
- আধুনিক একাডেমিক ব্যাংকিং সেবার লক্ষ্যে প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা
- ২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় প্রবৃদ্ধি
- পাকশী রেলওয়ে পুলিশের অভিযানে ৩ কোটি ৭৪ লাখ টাকার মাদক জব্দ
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- ফুলপুরে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে টুঙ্গিপাড়ায় দোয়া-আলোচনা সভা
- বঙ্গবন্ধু কি অশ্রদ্ধার পাত্র!
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জনসহ নিহত ৪
- হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি
- পারমাণবিক আইসব্রেকারে বাংলাদেশের প্রত্যয়ের রোমাঞ্চকর উত্তর মেরু অভিযান সম্পন্ন
- ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা
- বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ চারজন
- ডিভোর্স হলেও সম্পত্তি ভাগাভাগি হবে না রোনালদোর
- খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
- বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাত বার্ষিকী আজ
- বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার
- জায়েদ খানের ‘শিকারি’র টিজার প্রকাশ
- ইনফান্তিনোর বিরুদ্ধে এএফসির অবস্থান নিয়ে প্রশ্ন তুলল কাতার
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- মানুষ এবং বৈষম্য অসুখ
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








