বিষ প্রয়োগে পেঁয়াজের এক বিঘা বীজতলা নষ্টের অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বিষ প্রয়োগে পেঁয়াজের এক বিঘা বীজতলা নষ্টের অভিযোগ করা হয়েছে। মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে কৃষক রাসেল ফকিরের অন্তত ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপার অতিগ্রস্ত কৃষক সোমবার (১৭ নভেম্বর) মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার দুপুরে মুকসুদপুর থানার এস আই শাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কৃষক রাসেল ফকির বলেন, আমি চাওচা গ্রামের বিশ বিঘা জমি লিজ নিয়ে পেঁয়াজ আবাদের প্রস্তুতি গ্রহণ করি। এরমধ্যে এক বিঘা জমিতে পেঁয়াজের বীজতলা করি। সেখানে ২৮ কেজি পেঁয়াজের বীজ ফেলি। বীজতলা প্রস্তুতিতে সেখানে ৬০০ বস্তা ছাই ব্যবহার করি। এই বীজতলায় আমার ৬ লাখ টাকা খরচ হয়েছে। ইতিমধ্যে বীজ গজিয়ে পিঁয়াজের চারা বেড়িয়েছে। চারাগুলো দুটি পাতা ছেড়েছে। গতকাল সোমবার সকাল দশটার দিকে বীজ তলায় এসে দেখি চারাগুলো ঢলে পড়েছে। অনেক সময় বীজ তলার চারা ঢলে পড়লে পানি স্প্রে করলে সুফল পাওয়া যায়। সে কারণে আমি পানি স্প্রে করেছি কিন্তু তাতে কোন সুফল পায়নি। ধারণা করছি বিষ প্রয়োগ করে আমার বীজ তলার চারা দুর্বৃত্তরা নষ্ট করে দিয়েছে। এতে আমার ব্যাপক সর্বনাশ হয়েছে । এখন এই ক্ষতি কিভাবে পুশিয়ে নেব সেই দুশ্চিন্তায় মুখে মুখে সর্ষের ফুল দেখছি। এখানে আমার কোন শত্রু নেই। তারপরেও এমন ঘটনা কেন ঘটলো তা বুঝতে পারছি না।
এ ব্যাপারে আমি মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। মুকসুদপুর থানার এস আই শাহাবুদ্দিন মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমি দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। বাটিকামারী ইউনিয়নের উপ সহকারি কৃষি কর্মকর্তা শাহরিয়ার তুষার বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ কোন কিছু জানার নেই।
এ কারণে বিষয়টি আমাদের জানা নেই। তবে এ ব্যাপারে আমি চালচা গ্রামে খোঁজ নেব। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মুকসুদপুর থানার এস আই ও তদন্তকারী কর্মকর্তা শাহাবুদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আমরা ইতিমধ্যে তদন্ত কাজ শুরু করেছি।
মাঠ পরিদর্শন করে দেখেছি পেঁয়াজের চারা গুলো ঢলে ক্ষেতের মধ্যে পড়েছে। এগুলো আর বাঁচানো সম্ভব হবে না । ধারণা করা হচ্ছে ওই গ্রামের লোকজন এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। আমি দ্রুত প্রতিবেদন দাখিল করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
(টিবি/এএস/নভেম্বর ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
- দুর্গাপূজায় শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা
- মুক্তিসেনারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য হস্তগত করে
- চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
- সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
- গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান
- নড়াইলে ৫৪৩টি মন্ডবে দুর্গা পূজার প্রস্তুতি প্রায় শেষের পথে
- সুবর্ণচরে বাড়ী ঘরে হামলা ভাঙচুর বসতবাড়ি দখলের প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ
- সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাট, ১০ লাখ টাকার ক্ষতি
- গোপালগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ক্যাম্প মূল্যায়ন
- কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
- বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে শ্যামনগরে তিন ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিআরজেইউ
- দুর্গাপূজায় ব্র্যাক ব্যাংক কার্ডে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট ও বহু আকর্ষণীয় অফার
- গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত
- মুখ: পরিচয়ের চাবি, নাকি জীবনেরও?
- গোপালগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত
- সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
- গোপালগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- গোপালগঞ্জে দোকান কর্মচারী হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন
- টুঙ্গিপাড়ায় এনসিপির কমিটি গঠনের ৮ দিন পর আহবায়কের পদত্যাগ
- নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ: আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
- সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী জব্দ
- সালথায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাছে লোকে কিছু বলে
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- লালমনিরহাটে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- নৌপথে ৪ লাখ টাকার ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ, গ্রেফতার ৪
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
-1.gif)








