দেলদুয়ারে কিশোর গ্যাংয়ের হামলায় এক কিশোরের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে কিশোর গ্যাংয়ের হামলায় মুন্না দেওয়ান (১৭) নামের এক কিশোর খুন হয়েছেন। মুন্না মির্জাপুর উপজেলার পাইকপাড়া গ্রামের হাসু দেওয়ানের ছেলে। রবিবার রাতে এ ঘটনা ঘটলেও মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে মুন্না চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিন রাতেই দেলদুয়ার থানায় নিহত মুন্নার চাচা বাদী হয়ে চিহ্নিত ৬ জন ও অজ্ঞাত আরো ১০/১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান
বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের কুমারজানী গ্রামে আজিজুল মেম্বারের বাড়ীতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। পার্শ্ববর্তী মির্জাপুর উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে কয়েকজন কিশোর ওই ওয়াজ মাহফিলে আসেন। ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে শাহদারীপাড়া মাদরাসার পেছনে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দলবদ্ধ কয়েকজন কিশোর তাদের উপর হামলা চালিয়ে প্রথমে মারধর করে মোবাইল ফোন কেড়ে নিয়ে আটকে রাখে। পরে হামলাকারীরা তাদের উদ্দেশ্য করে বলে “তোদের গ্রামে খবর দে, সাহস থাকলে ছাড়িয়ে নিয়ে যাক”।মোবাইলে এমন ম্যাসেস পেয়ে পাইকপাড়া গ্রামের মুন্নাসহ আরও কয়েকজন কিশোর ছোট ভাইদের ছাড়িয়ে নিতে মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে পৌছালে তারা হামলার শিকার হন। হামলায় মুন্না ও অপর কিশোর জিয়ন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামুর্কীতে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মুন্নাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেল কলেজে অবস্থা আশঙ্কাজনক হলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয় মুন্নাকে। পরে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে চিকিৎসারত অবস্থায় মুন্না মারা যান।
এ বিষয়ে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান বলেন, রোববার (১৬ নভেম্বর) ফাজিলহাটী ইউনিয়নের শাহদারীপাড়ায় মারামারির ঘটনায় আহত মুন্না নামের কিশোর মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
(এসএএম/এএস/নভেম্বর ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- 'মুক্তিফৌজের সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হবেই'
- যৌতুকের দাবিতে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- গাড়ি বহর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বন্যায় নিহত বেড়ে ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
- পহেলা আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা
- দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, তথ্য লুকাতে হাসপাতালে সাংবাদিক প্রবেশে বাধা
- প্রাথমিক বৃত্তিতে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য
- কাপ্তাইয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ৫ বছর বয়সী শিশুর মৃত্যু
- বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ
- জামিনের পর ফের গ্রেফতার সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি
- আদমদীঘি উপজেলা শিক্ষা অফিসের চুরি যাওয়া তথ্য প্রযুক্তির সরঞ্জাম উদ্ধার, গ্রেপ্তার ২
- মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মা, নিজেই দিলেন পুলিশে
- ব্র্যাক ব্যাংকের বিশেষ হোম লোন সুবিধা পাবেন এসইএলের গ্রাহক ও কর্মীরা
- একজন জমির উদ্দিন সরকার
- হরিদাস চন্দ্র তরণীকে গ্রেপ্তারে ঐক্য পরিষদের ক্ষোভ, মুক্তির দাবি
- রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন কমিটি
- পাঁচ বছরে বাংলাদেশ ও উগান্ডার ৪ লাখ শিশু পাবে খেলাভিত্তিক শিক্ষার সুযোগ
- ‘প্রধানমন্ত্রীর বরিশাল সফর শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়’
- আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
- গাজীপুর সিভিল সার্জন’র বিরুদ্ধে বিভাগীয় মামলা
- ফুলপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
- প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে কৌশিকের গৌরবময় সাফল্য
- সুবর্ণচরে জমির বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয়ার অভিযোগ
- মুকসুদপুরে হাজারও বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সমাগম
- বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াবে বিসিবি
- এক পুলিশ কর্মকর্তার প্রভাবে ইদ্রিস মিয়ার জীবন বিপন্ন
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- শেলীনা রশীদ শেলী’র কবিতা
- দীঘিনালায় গোলাগুলিতে নিহত ৪
- বগুড়া লেখক চক্র সম্মাননা পেলেন ৫ বিশিষ্টজন
- লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
- আগৈলঝাড়ায় মারামারির ঘটনার ৩ মাস পর একজনের মৃত্যু
- গৌরীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- আয়না থাকুক ঝকঝকে
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- চাষী
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







