সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামের সামনে অবস্থিত সরকারি নোয়াদিয়া বিল। ইজারা নিয়েও প্রভাবশালীদের হুমকির মুখে দু’বছর ধরে মাছ ধরতে পারছেনা মৎস্যজীবীরা। ফলে বিল ইজারা নিয়ে পরছেন তারা বিপাকে।
জানা যায়, বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের সরাপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাধক মৃত: মুসলিম উদ্দিনের ছেলে সেকুল মিয়া গত ২০২৩ সালের ১৪ এপ্রিল ৩ বছরের জন্য নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিল ইজারা নেন। এক বছরের বিলের ইজারা মূল্য ৭৫ হাজার টাকা। সেকুল মিয়া, অভিযোগ করে বলেন, আমরা প্রকৃত জেলে কিন্তু কামারগাঁও গ্রামের প্রভাবশালীদের হুমকির মুখে আমরা বিলে মাছ ধরতে পারছিনা। এতে আর্থিক ভাবে অনেক ক্ষতির সন্মুখীন হয়েছি।
একই গ্রামের আব্দুল জলিল জানান, চলতি বছরের ১৪ ফ্রেরুয়ারি বিকাল ৫টার দিকে কামারগাঁও গ্রামের পলাশ মিয়া, জাহাঙ্গীর, জিয়া রহমান, দিলকুল, শাহ আলম, সহ ১৬-১৭ জনের একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বিলে যায়। এ সময় তারা উৎত্তেজনা সৃষ্টি করে প্রায় ৮ লাখ টাকা মূল্যের মাছ ধরে নিয়ে যায়। বিল থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার ফলে মৎস্যজীবীরা আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হয়েছেন।
আব্দুল জলিল আরও জানান, মাছ ধরে নিয়ে যাওয়ায় এক বছরের কিস্তির টাকা জমা দিতে পারছিনা। এ ঘটনার বিচার দাবি করে আব্দুল জলিল বাদী হয়ে নেত্রকোণা আদালতে কামারগাঁও গ্রামের ইছব আলীসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে কামারগাঁও গ্রামে মৃত বাদশা মিয়ার চেয়ে ইছব আলী বাদী হয়ে সরাপাড়া একতা মৎসজীবী সমবায় সমিতির সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের বিরুদ্ধে গত ৫ই এপ্রিল নেত্রকোনা আদালতে আরেকটি পাল্টা মামলা দায়ের করেন। সরকারি বিল ইজারা নেওয়ার পরও বিলে মাছ ধরতে না পারার ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। আব্দুল জলিল বলেন-আমরা সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ইজারার টাকা পরিশোধ করে বিল ইজারা নিয়েছি। কিন্তু আমাদের চাষ করা বিলের আট লক্ষ টাকার মাছ তারা জোরামলে ধরে নিয়ে গেছে। এতে আমরা আর্থিক ভাবে চরম ক্ষতির শিকার হয়েছি।
কামারগাঁও গ্রামের ইছব আলী ও জিয়া রহমান এর সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, বিলে মাছ ধরতে তাদেরকে আমরা কোনো বাঁধা নিষেধ দেইনি। আমরা বলেছি বিলের মাছ ধরতে কোনো বাঁধা নেই। তবে আমাদের জমির উপর দিয়ে বিলে মাছ ধরতে গেলে আমাদের জমি নষ্ট হয়। মামলা করেছেন কেন? ইছব আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, তারাও তো আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার জন্যই পাল্টা মামলা করছে। উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, আমরা সরকারি বিল ইজারা দিয়ে মৎস্যজীবীদের বিল বুঝিয়ে দিয়েছি। তাদের অভিযোগ সত্য হলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
(এসবিএস/এএস/নভেম্বর ২৭, ২০২৫)
পাঠকের মতামত:
- পাংশায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার, আদালতে প্রেরণ
- পাংশায় দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
- ৩নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠিতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
-1.gif)








