ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
কেন্দুয়া প্রতিনিধি : সাহিত্য সংস্কৃতির টানে, এসো মিশি প্রাণে প্রাণে এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে লোকজ সংস্কৃতির রাজধানী খ্যাত কেন্দুয়ায় বসেছিলো “শত কবির মিলনমেলা উৎসব”। চর্চা সাহিত্য আড্ডার উদ্যোগে শত কবির মিলনমেলা উৎসব ছিলো এই সংগঠনের দ্বিতীয় বারের মতো আয়োজন।
মেলা উপলক্ষ্যে নেত্রকোণা জেলার ১০ টি উপজেলা সহ ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে কবিদের পদচারণায় মুখরিত ছিলো কেন্দুয়ায় শত কবির মিলনমেলা উৎসব জালাল মঞ্চ প্রাঙ্গন।
৩০ নভেম্বর রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ঐতিহাসিক জালাল মঞ্চে শত কবির মিলনমেলা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.ইমদাদুল হক তালুকদার। উদ্বোধনকালে তিনি বলেন লোকজ সংস্কৃতির রাজধানী কেন্দুয়ায় দুই বছর সময় কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি বলেন এই অঞ্চলের উর্বর মাটির পরতে পরতে লুকিয়ে আছে লোকজ সাহিত্য সংস্কৃতির অমূল্য সম্পদ। যা নিয়ে দেশে বিদেশে গবেষণা চলছে।
চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী কবি রহমান জীবনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা গীতিকবি মির্জা রফিকুল হাসান। এসময় আলোচনা করেন নেত্রকোনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের প্রবীন সাংবাদিক ও ছড়াকার শ্যামলেন্দু পাল, সাংবাদিক সালাউদ্দিন সালাম ও কবি কামাল হোসাইন।
চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী কবি রহমান জীবন জানান, শতকবির মিলনমেলা উৎসব উপলক্ষ্যে এ বছরও তিন গুণীজনকে তাদের কর্মের মূল্যায়ণ করে সম্মাননা স্মারক দেওয়া হয়। কেন্দুয়ায়র কৃতী সন্তান একুশে পদকপ্রাপ্ত মরমী বাউলসাধক ওস্তাদ জালাল উদ্দিন খা স্মরনে “জালাল মঞ্চ” নির্মিত করায় ও লোকগবেষণার জন্য ইউএনও ড.ইমদাদুল হক তালুকদার, ব্রহ্মপুত্র সুরক্ষা ও পরিবেশ আন্দোলন কর্মী আবুল কালাম আল আজাদ ও নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরীর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এসময় আলোচনায় অংশ নেন কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি চারণ সাংবাদিক পুরস্কারপ্রাপ্ত কবি সমরেন্দ্র বিশ্বশর্মা, কবি তানভীর জাহান চৌধুরী, কবি আবুল কালাম আল আজাদ, মাওলানা কবি হারুন-অর রশিদ ফারুকী, কবি মাহবুবা খান দীপান্বিতা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূইয়া, কবি অনিন্দ্য জসীম ও প্রাবন্ধিক অধ্যাপক রণেন সরকার। মিলন মেলার ফাঁকে ফাঁকে কবিরা তাদের স্বরচিত কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন।
সবশেষে শতকবির মিলনমেলা উপলক্ষ্যে কবি রহমান জীবন সম্পাদনায় শত কবির কবিতা নিয়ে প্রকাশিত “অতল” এর মোড়ক উন্মোচন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
(এসবি/এসপি/নভেম্বর ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না’
- ‘১৪ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার’
- ‘পাকবাহিনী নজিরবিহীন নারকীয় হত্যাকাণ্ডে মেতে ওঠে’
- জ্বালানি সংকটে বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানীর সমাধানে সংবাদ সম্মেলন
- ফরিদপুরে সরবরাহ করা হচ্ছে চাহিদার অর্ধেকরও কম বিদ্যুৎ
- নড়াইলের লোহাগড়া বাজারের দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপ অপসারণ কাজের উদ্বোধন
- মাঝারি তাপপ্রবাহ ৩৮ ডিগ্রিতে পুড়ছে ঈশ্বরদী, বিপর্যস্ত জনজীবন
- লাশবাহী অ্যাম্বুলেন্সে দুর্ঘটনা
- টাঙ্গাইলে ৩ ছিনতাইকারী গ্রেফতার, ১৭টি চোরাই মোবাইল উদ্ধার
- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭
- মনোমুগ্ধকর নটো ক্যাকটাসের ফুল দেখার জন্য ছুটছে ক্যাকটাস প্রেমীরা মাদারীপুরে হর্টিকালচার সেন্টার
- বিউটি পার্লার কর্মীর ওপর হামলা, থানায় অভিযোগ
- গোপালগঞ্জে কৃষি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস
- ফরিদপুরে গ্রেপ্তার আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলো স্থানীয় জনতা
- চট্টগ্রামে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- অবরুদ্ধদশা থেকে মুক্ত হলো মালোপাড়ার ২০টি পরিবারের চলাচলের সেই রাস্তা
- জলবায়ু সংকটে হোক পৃথিবীর অস্তিত্ব রক্ষার শপথ
- পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
- সিএনজির চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু
- কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু
- প্রতিবন্ধী অন্তঃসত্ত্বাকে ফুটপাত থেকে হসপিটালে ভর্তি করলেন ইউএনও
- সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
- বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার
- সাফজয়ী অনূর্ধ্ব-২০ দলকে পুরস্কৃত করল ডিএনসিসি
- ভার্চুয়াল কোর্টে সমস্যা দেখছেন না অ্যাটর্নি জেনারেল
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- বইমেলা স্থগিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
-1.gif)








