বড়াইগ্রামে পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
অমর ডি কস্তা, নাটোর : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৩টি গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ২৬ বছরেও নিয়োগবিধি অনুমোদন বা বাস্তবায়ন না হওয়ায় আন্দোলনে নেমেছে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
সারাদেশে একযোগে টানা ১০ দিনের আন্দোলন কর্মসূচীর অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করছে উপজেলার সকল পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ। প্রথমদিনের কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মমতাজ খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মাহমুদুল হাসান ও আবুল হোসাইন, পরিবার কল্যাণ সহকারী শেফালী আক্তার প্রমূখ।
বক্তারা এ সময় বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই ৩ পদ ছাড়া সকল পদে নিয়োগবিধি আছে। দীর্ঘ ২৬ বছরেও এই ৩ পদে নিয়োগবিধি চূড়ান্ত হয় নাই। এটা খুবই দুঃখজনক ও আমাদের জন্য হতাশাজনক। এ নিয়োগবিধি অনুমোদন ও বাস্তবায়ন হলে আমাদের বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতি সহ চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্তিতে সুযোগ সৃষ্টি হবে এবং অধিদপ্তরের মানব সম্পদ ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা হবে। এ দাবী আদায়ের লক্ষ্যে আমরা দীর্ঘ বছর ধরে ঢাকায় গিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে, শহীদ মিনারের সামনে, মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করে এসেছি।
আন্দোলন চলাকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা আশ্বাস দিলেও তা আদৌ বাস্তবায়ন হয়নি। আমরা এ নিয়োগবিধির দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন দাবি করছি।
বক্তারা আরও বলেন, আমরা সারাদেশে ৩৩ হাজার ৭১০ জন কর্মরত রয়েছি। আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন, প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচীসহ নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে নানা গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত। কিন্তু নিয়োগবিধি না থাকায় পুরো কর্মজীবনে আমরা কোনো পদোন্নতি পাচ্ছি না। আবার পরিবার কল্যাণ সহকারীরা তৃতীয় শ্রেণীর চাকরীতে ঢুকলেও বেতন পান চতুর্থ শ্রেণীর। যা অন্যায্যতা ও চরমতম বৈষম্য। আমরা এসব অন্যায্যতা ও বৈষম্যের অবসান চাই।
আগামী ১১ ডিসেম্বরের মধ্যে নিয়োগবিধি বাস্তবায়নের দাবি পূরণ না হলে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি গ্রহণ করা সহ আসন্ন জাতীয় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জন করারও ঘোষণা দেন আন্দোলনকারীরা।
(এডিকে/এসপি/ডিসেম্বর ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- বিজয় দিবসের ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
- মহান বিজয় দিবস আজ
- বাঙালি জাতির জীবনে এলো নতুন প্রভাত
- মেলান্দহে ভূয়া সার্টিফিকেটে ৩য় শ্রেণির অফিস সহকারী থেকে ১ম শ্রেণির সরকারি কলেজের প্রভাষক!
- ৩য় বর্ষে সিএইচটি বার্তা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবিচল
- গোপালগঞ্জে নবান্ন উৎসব উদযাপন
- বাগেরহাটে তেল ও ডাল ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষি মেলা
- কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- সোনাতলায় দাদন ব্যবসায়ীর আঘাতে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
- অচল যন্ত্র, বিশুদ্ধ পানির সংকট ও অব্যবস্থাপনায় ধুঁকছে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- আওয়ামী চাকে বিএনপি-জামায়াতের ঢিল
- চরের মধ্যে দাঁড়িয়ে আছে প্রায় ২০ লাখ টাকার সেতু
- মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়
- পাবনা- ৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন
- মাদারীপুরে পায়ে চালিত রিকসা চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
- ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
- নিউ ইয়র্কের ব্রুকলিনে সুইট সিক্সটিন পার্টিতে ৬ কিশোর গুলিবিদ্ধ
- বিজয় দিবস: নতুন প্রজন্মের রাষ্ট্রচিন্তার দিকদর্শন
- স্মৃতির রক্তিম আলোয় উদ্ভাসিত বিজয়ের দিন
- শক্তির বাইরে দাঁড়িয়ে শান্তির নৈতিক অবস্থান
- অস্ট্রিয়ার স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব
- থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি
- কাপ্তাইয়ে দারুল উলুম বড়ইছড়ি নূরানী মাদ্রাসার ফল প্রকাশ
- টুঙ্গিপাড়ায় গ্রামীন পানি সমিতির লোহার পাইপ বিক্রিতে অনিয়মের অভিযোগ
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- নবীনগরে নতুন করে আবারও রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অমলকান্তি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- স্বাধীনতার সুখ
- নবীনগরে তৃতীয়বারের মতো ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে চলছে অবরোধ
- চা শ্রমিকদের কেউ হামলার শিকার হয়নি, জানালেন বাগান পঞ্চায়েত
- সিলেটের জনপ্রিয় সংঙ্গীত শিল্পী হতে চান শর্মিলা বড়ুয়া
- সিরাজগঞ্জে প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, নিহত ৪
- ‘আয়নাঘরসহ সব গোপন বন্দিশালা বন্ধ করতে হবে’
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








