বার্ষিক পরীক্ষা বন্ধ থাকায় বিপাকে শিক্ষার্থীরা
যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : চার দফা দাবিতে সারাদেশের মত যশোরেও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের কর্মবিরতি চলছে। ১ ডিসেম্বর থেকে কর্মবিরতি শুরু হওয়ায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাও স্থগিত করা হয়েছে। দুইদিনই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে ফিরে গেছেন। সোমবার যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক শিফটে বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হলেও দ্বিতীয় শিফটে পরীক্ষা হয়নি। আর যশোর জিলা স্কুলে দ্বিতীয়দিনের মত পরীক্ষা গ্রহণ হয়নি। শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।
এদিকে শিক্ষকরা বলছেন, দীর্ঘদিনের বৈষম্য নিরসনের দাবিতে কেন্দ্রীয় ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন তারা। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। সাথে সাথে শিক্ষার্থীদের জন্য দুঃখ প্রকাশও করেছেন তারা।
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রায়হান তাসনিম অফসরা বলেন, কিছু বলার নেই। পরীক্ষা দিতে এসে ফিরে যাচ্ছি। এখনও ৫টা পরীক্ষা বাকি রয়েছে। গতদিন রাত ১১ টাই জানিয়েছিলো পরীক্ষা হবে না। আজ পরীক্ষা দিতে এসে জানতে পারলাম পরীক্ষা হবে না।
একই প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাজিফা ইয়াসমিন জানান, মনটা খারাপ হয়ে গেল। শেষ পরীক্ষা দিতে পারলাম না। আজ ধর্ম পরীক্ষা ছিলো। সকালে জোড় ক্লাসের ছেলেমেয়েরা দিতে পেরেছে। আমরা বিজোড় ক্লাসের তাই দিতে পারলাম না।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্যাম্পাসে কথা হয় আজমিরা পারভীন রেখা নামে এক অভিভাবকের সাথে। তিনি জানান, গতদিন পরীক্ষা হয়নি। আজও হলো না। ছেলেমেয়েরা প্রস্তুতি নিয়ে এসে ফিওে যাচ্ছে। এতে করে তাদের লেখাপড়ায় বিঘœ তৈরি হচ্ছে। এমনকি তাদের মনেও নেতিবাচক প্রভাব পড়ছে।
খড়কি এলাকার মেজবাউদ্দীন ফেরদৌস, কারবালা এলাকার মো. মুক্তি, বাকি বিল্লাহ মেয়েকে স্কুলে পৌছে দিতে এসে দেখেন বালিকা বিদ্যালয়ে পরীক্ষা বন্ধ। তারা মনে করেন, শিক্ষার্থীদেও জিম্মি করে আন্দোলন বাস্তবায়ন করছে শিক্ষকরা। এই ঘটনায় তারা নিন্দা জানান। সাথে সাথে স্কুলের মেইন গেট খোলা রেখে হট্টগোল করার কারণে মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
যশোর জিলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র সিয়াম জানায়, পরীক্ষা দিতে স্কুলে এসেছে। এখন শিক্ষকরা বলছেন পরীক্ষা হবে না। পরীক্ষা না দিয়েই তাকে বাড়ি ফিরত হল। আগে থেকে জানতে পারলে ভাল হতো।
আরেক শিক্ষার্থী জানায়, স্কুলের আসার পর জানলাম পরীক্ষা হবে না। স্যারেরা আন্দোলন করছে এজন্য পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা কবে হবে এসএমএস করে জানিয়ে দিবেন বলেছে।
সালাউদ্দিন শাহীন নামে এক অভিভাবক বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন মেনে নেওয়া যায় না। বার্ষিক পরীক্ষা বন্ধ করে শিক্ষকরা আন্দোলন করছে, এটা খুবই খারাপ কাজ। তাদের দাবির বিষয়ে আলোচনা কিংবা পরীক্ষা শেষে করতে পারত। শিশুরা প্রস্তুতি নিয়ে স্কুলে আসছে আর ফিরে যাচ্ছে। এটা তাদের জন্য ক্ষতিকরও বটে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে দ্রæত সমাধানের উদ্যোগ নিক সরকার। শিক্ষকরাও তাদের আন্দোলন শিথিল করুক।
যশোর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাজী শাহেদা পারভীন মুক্তি আন্দোলনরত শিক্ষকদের পক্ষে বলেন, সকাল বেলা প্রভাতি শিফটে পরীক্ষা নিয়েছে আয়া পিয়ন দিয়ে। এই পরীক্ষা ঠিকমত হয়নি। আমরা কেন্দ্রের সাথে সমন্বয় করে ৪ দফা দাবিতে আন্দোলন করছি। আজকের কর্মসূচি পালনের পর কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দিবে আমরা সেটা পালন করবো।
যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক গাজী আনিছুর রহমান বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ ৯ম গ্রেডভিত্তিক (ক্যাডার) পদসোপানসহ চার দফা দাবিতে দেশের ৭ শতাধিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে। কেন্দ্রীয় কর্মসূচি আমরাও পালন করছি। কোমলমতি শিক্ষার্থীদের ভোগান্তি হওয়ায় দুঃখ প্রকাশ করছি। দীর্ঘদিনের বৈষম্য নিরসনের জন্য বাধ্য হয়েই তারা কর্মসূচি পালন করছি। সরকার দাবি মেনে নিলে শিক্ষার্থীদের সাময়িক ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করো। শুক্র ও শনিবার হলেও আমরা শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করবো। অভিভাবকদের বলবো, আপনারা উদ্বিগ্ন হবেন না।
যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়নাল আবেদিন বলেন, চার দফা দাবিতে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। এমন পরিস্থিতিতে বিকল্প জনবল না থাকায় পরীক্ষা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। আশা করছি দ্রæতই সমস্যার সমাধান হবে।
যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, প্রভাতী শিফটের সহকারি প্রধান শিক্ষক সোহেল উদ্দীসসহ ৭ জন দায়িত্ব নিয়ে বার্ষিক পরীক্ষা নিয়েছেন। এডিসি শিক্ষাকে হাজার বার কল করেছি তিনি কল ধরছেন না। আমাদের নির্দেশনা দিয়েছে আগে থেকে পরীক্ষা বন্ধের কোনো নোটিশ করা যাবে না। এদিকে শিক্ষকরা আন্দোলনরত। আমার একার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না।
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুদ বিল্লাহর সরকারি কন্টাক নম্বরে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
(এসএ/এসপি/ডিসেম্বর ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- বিজয় দিবসের ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা
- মহান বিজয় দিবস আজ
- বাঙালি জাতির জীবনে এলো নতুন প্রভাত
- মেলান্দহে ভূয়া সার্টিফিকেটে ৩য় শ্রেণির অফিস সহকারী থেকে ১ম শ্রেণির সরকারি কলেজের প্রভাষক!
- ৩য় বর্ষে সিএইচটি বার্তা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবিচল
- গোপালগঞ্জে নবান্ন উৎসব উদযাপন
- বাগেরহাটে তেল ও ডাল ফসল উৎপাদন বৃদ্ধিতে কৃষি মেলা
- কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- সোনাতলায় দাদন ব্যবসায়ীর আঘাতে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
- অচল যন্ত্র, বিশুদ্ধ পানির সংকট ও অব্যবস্থাপনায় ধুঁকছে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- আওয়ামী চাকে বিএনপি-জামায়াতের ঢিল
- চরের মধ্যে দাঁড়িয়ে আছে প্রায় ২০ লাখ টাকার সেতু
- মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়
- পাবনা- ৫ আসনে মনোনয়নপত্র নিলেন জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন
- মাদারীপুরে পায়ে চালিত রিকসা চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
- ঈশ্বরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার
- নিউ ইয়র্কের ব্রুকলিনে সুইট সিক্সটিন পার্টিতে ৬ কিশোর গুলিবিদ্ধ
- বিজয় দিবস: নতুন প্রজন্মের রাষ্ট্রচিন্তার দিকদর্শন
- স্মৃতির রক্তিম আলোয় উদ্ভাসিত বিজয়ের দিন
- শক্তির বাইরে দাঁড়িয়ে শান্তির নৈতিক অবস্থান
- অস্ট্রিয়ার স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব
- থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে কারফিউ জারি
- কাপ্তাইয়ে দারুল উলুম বড়ইছড়ি নূরানী মাদ্রাসার ফল প্রকাশ
- টুঙ্গিপাড়ায় গ্রামীন পানি সমিতির লোহার পাইপ বিক্রিতে অনিয়মের অভিযোগ
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- নবীনগরে নতুন করে আবারও রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবককে জবাই করে হত্যা
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অমলকান্তি
- চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- নবীনগরে একই পরিবারের চারজনের ঝুলন্ত লাশ উদ্ধার
- স্বাধীনতার সুখ
- নবীনগরে তৃতীয়বারের মতো ইংরেজী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে চলছে অবরোধ
- চা শ্রমিকদের কেউ হামলার শিকার হয়নি, জানালেন বাগান পঞ্চায়েত
- সিলেটের জনপ্রিয় সংঙ্গীত শিল্পী হতে চান শর্মিলা বড়ুয়া
- সিরাজগঞ্জে প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, নিহত ৪
- ‘আয়নাঘরসহ সব গোপন বন্দিশালা বন্ধ করতে হবে’
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
-1.gif)








