নাটোর থেকে রামু সেনানিবাসে ফেরার পথে ট্রাকের ধাক্কায় সেনা সার্জেন্ট নিহত
অমর ডি কস্তা, নাটোর : মাত্র ১০ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশিদ (৩৬)। গ্রামের বাড়িতেই থাকতো স্ত্রী খুশি খাতুন, একমাত্র সন্তান ৭ বছর বয়সী ছেলে হামিম আহমেদ ও বাবা-মা। ছুটি শেষ হলে পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে কর্মস্থল কক্সবাজারের রামু সেনানিবাসে ফেরার সময় পথিমধ্যে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো তার। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নাটোরের বড়াইগ্রামের বাহিমালী এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হন তিনি। নিহত ওই সার্জেন্টের নাম মামুনুর রশিদ (৩৬)। সে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের বড় ময়না গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পরিবারের সদস্যরা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সেনা সার্জেন্ট মামুনুর রশিদ সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে কক্সবাজারের বাসে উঠার জন্য বড়াইগ্রামের বনপাড়া বাসস্ট্যান্ডের দিকে ইজিবাইকযোগে রওনা দেন। তিনি ইজিবাইকের সামনের সীটে বাঁ দিকে বসেছিলেন। পথিমধ্যে লালপুর-বনপাড়া আঞ্চলিক সড়কের বাহিমালী এলাকা পৌঁছালে বিপরীতদিকে থেকে আসা অজ্ঞাত একটি ট্রাকের বডির সাথে তার মাথা আঘাতপ্রাপ্ত হয়। এতে তিনি ইজিবাইক থেকে সড়কে পড়ে যান এবং গুরুতর আহত হন। তাকে দ্রুত বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নেওয়া হলে সেখানে কিছুক্ষণপর তার মৃত্যু হয়।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে পুলিশ সুপারের মাধ্যমে রামু সেনানিবাসে বার্তা প্রেরণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত দিকগুলো মেনে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব নিয়ম অনুযায়ী আনুষ্ঠানিকতা শেষ করে সেনা সার্জেন্ট মামুনুর রশিদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।
পুলিশ পরিদর্শক আরও জানান, এ ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি চিহ্নিত করে চালককে আটক করার চেষ্টা চলছে।
(এডিসি/এএস/ডিসেম্বর ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিএনপির সঙ্গে জোট করার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি’
- ধামরাইয়ে রাতের আঁধারে কৃষকের এক বিঘা জমির লাউ গাছ কাটল দুর্বৃত্তরা
- ফরিদপুরে মসজিদের ভেতরে কন্যাশিশু ধর্ষণকারী ইমাম জেল হাজতে
- দেশজুড়ে মুক্তিযোদ্ধাদের কবর ও স্মৃতিচিহ্নে নিরাপত্তা নিশ্চিতের দাবি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের
- ফরিদপুরে মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব
- 'ভারতীয় ব্রিগেট জামালপুরের উপর আক্রমণ চালায়'
- কর্ণফুলীতে ন্যাশনাল সিমেন্ট মিলসের স্পোর্টস কার্নিভাল অনুষ্ঠিত
- খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাইখালী সার্বজনীন লোকনাথ মন্দিরে বিশেষ প্রার্থনা
- ‘আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে বদলি হলেও দৃষ্টিভঙ্গি বদলাবো না’
- মহান বিজয় দিবস উপলক্ষ্যে ডিএফপিতে রক্তদান কর্মসূচি
- কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসকের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- ঘোষণার ৬ মাস পর টুঙ্গিপাড়ায় এনসিপির সমন্বয় কমিটি
- ভক্তদের পদচারনায় আনন্দমুখর ছোট কুমার দিয়া কালী মন্দির
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- সোনারগাঁয়ের সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময় সভা
- জামায়াত প্রার্থী শিশির মনিরের নামে মামলা
- টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়নে পরিবর্তন চায় তৃণমূল
- সোনাতলায় আইনশৃঙ্খলা মিটিং ও বিজয় দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত
- ফেরদৌসের পর এবার পপিকে বাদ দিলেন নির্মাতা
- বিটিভি-বেতারকে তফসিল রেকর্ড করতে প্রস্তুত থাকতে বললো ইসি
- লোহাগড়ায় হানাদার মুক্ত দিবস পালিত
- পাংশায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- সখিনাকে খুঁজছেন আবুল হায়াত
- ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর
- নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫
- ভোলায় ১৩ জেলে নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ৮
- বরাদ্দ সংকটে বরগুনার ৪৭৭ কি.মি. সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা
- কক্সবাজারে পাহাড় ধসে শিশুসহ ৪ মৃত্যু
- ‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা
- চুয়াডাঙ্গায় দুই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
- বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ, বছরে পড়ে ৩টিরও কম
- পঞ্চগড়ে ভাষা সৈনিক সুলতান বইমেলায় নতুন তিনটি বইয়ের মোড়ক উন্মোচন
- সিলেটে কমছে বন্যার পানি, দেখা মিলেছে রোদের
- শেখ হাসিনার সাথে মুঠোফোনে কথা বলায় গ্রেফতার আ.নেতা জাহাঙ্গীর
- একদিনে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- নোয়াখালীর বানভাসিদের পাশে শরীয়তপুরের শিক্ষার্থীরা
- মহম্মদপুরে শহীদ আবীর পাঠাগারসহ মুক্তিযোদ্ধাদের স্থাপনা পুনঃপ্রতিষ্ঠার দাবি
- সন্ত্রাসীদের ঠাঁই নাই
- অনলাইন সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করল ‘চট্টগ্রাম জার্নাল’
- 'নির্লজ্জ বেহায়া হতেই কী আমরা তোমাকে খুন করেছি কিংবা তোমাকে রক্ষা করিনি?'
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
০৯ ডিসেম্বর ২০২৫
- ধামরাইয়ে রাতের আঁধারে কৃষকের এক বিঘা জমির লাউ গাছ কাটল দুর্বৃত্তরা
- ফরিদপুরে মসজিদের ভেতরে কন্যাশিশু ধর্ষণকারী ইমাম জেল হাজতে
- দেশজুড়ে মুক্তিযোদ্ধাদের কবর ও স্মৃতিচিহ্নে নিরাপত্তা নিশ্চিতের দাবি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের
- ফরিদপুরে মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব
-1.gif)








