দরপত্র ছাড়া বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রির অভিযোগ
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে দরপত্র বিজ্ঞপ্তি ছাড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি টিনসেড ঘর বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের হয়েছে।
কোটালীপাড়া উপজেলার ১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার সম্প্রতি দরপত্র ছাড়া ছাড়াই বিদ্যালয়ের একটি টিনসেড বিক্রি করে দেন। ওই গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে এটি বিক্রির পর তিনি সেটি ভেঙ্গে নিয়েছেন। বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রির টাকা প্রধান শিক্ষক আত্মসাৎ করেছে বলে নাম প্রকাশ না করা শর্তে ওই গ্রামের অনেকে জানিয়েছে।
এলাকার সমাজসেবক অশোক বিশ্বাস বলেন, সরকারি বিধি অমান্য করে প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার বিদ্যালয়ের টিনসেড ঘর বিক্রি করে দিয়েছেন। আমরা এলাকাবাসী চেয়েছিলাম টিনসেডটি কিনে বিদ্যালয়ের পাশের মন্দিরের কাজে ব্যবহার করব। কিন্তু প্রধান শিক্ষক টাকা আত্মসাৎ করার জন্য আমাদের কাছে বিক্রি না করে তার পছন্দের এক ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন।
বিদ্যালয়টির অফিস সহকারী সমর অধিকারী বলেন, শুনেছি প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার উপজেলা থেকে টেন্ডার বিজ্ঞপ্তি দিয়েই টিনসেড ঘরটি বিক্রি করেছেন। বিক্রির টাকা প্রধান শিক্ষকের কাছেই রয়েছে । তবে কত টাকা বিক্রি করছেন তিনি তা বলেননি।
১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার বলেন, বিদ্যালয়ের টিনসেড ঘরটি পরিত্যাক্ত হয়ে পড়ে ছিল। ঘরের টিন কাঠ চুরি হয়ে যাচ্ছিল। তাই টেন্ডার ছাড়াই উপজেলা শিক্ষা অফিস ও এলাকাবাসীকে জানিয়ে ১০ হাজার টাকায় এক ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি। এই ঘর বিক্রির টাকা আমার কাছে আছে। এ টাকা দিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করবো।
উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত বলেন, ১৮নং জহরের কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন হাওলাদার একটি টিনসেট ঘর বিক্রি করবে বলে আমাকে জানিয়েছিল। কিন্তু আমি তাকে বিক্রি করতে বলিনি।সরকারি স্থাপনা বিক্রি করতে বেশ কিছু নীতিমালা রয়েছে। এছাড়া এটি বিক্রি করতে দরপত্র আহবান করতে হয়। এসব না করে সে যদি টিনসেড ঘরটি বিক্রি করে থাকে, তাহলে তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
(টিবি/এএস/ডিসেম্বর ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- সোনার ভরি এখন আড়াই লাখ
- 'তারা দোষী নন'
- দিনাজপুরে ছয়টি সংসদীয় আসনে ৪০ প্রার্থীকে প্রতীক বরাদ্দ
- বিচার হয় না তাই অভিযোগ করিনি: পবিত্র
- নির্বাচিত হলে মামলা বাণিজ্যের হ্যারাসমেন্ট বন্ধ করে দিবো: আজিজ
- পাংশায় পুলিশের অভিযানে ১০ মামলার আসামি গ্রেফতার
- সোনারগাঁয়ে ব্যক্তির সম্পত্তি জবরদখলের অভিযোগ ফজলুল ভুঁইয়ার বিরুদ্ধে
- গোপালগঞ্জের তিনটি আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
- 'বিএনপি মানে উন্নয়ন, ধানের শীষ মানে উন্নয়ন'
- সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ
- গোপালগঞ্জে ভ্যালু চেইন প্রমোশনাল কর্মশালা
- বালিয়াকান্দিতে অপহরণ মামলায় বাপ-ছেলে গ্রেফতার
- সোনাতলায় পুষ্টি ও পরিবেশ সচেতনতায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
- ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১
- সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০ প্রার্থী: কার হাতে কোন প্রতীক
- নড়াইলের দু‘টি সংসদীয় আসনে প্রতীক পেলেন ১৫ জন
- 'না' ভোটে অবস্থান নেয়া দল রক্তের সাথে বেঈমানী করছে
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে নৌকাসহ ৩ জেলে আটক
- ঝিনাইদহে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
- রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি
- তোমার অভিশাপে তুমি স্থির
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- রাজবাড়ীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
- শুভ্রতার আলোয় দেবী সরস্বতী : প্রজ্ঞা ও শুদ্ধতার এক চিরন্তন আরাধনা
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
- 'পিতা যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারতো না'
- বন্যার পানিতে পাঁচ দিন ধরে বন্ধ কুমিল্লা ইপিজেড
- ১৩ ডিসেম্বর বাগেরহাটের রামপাল থানা হানাদার মুক্ত হয়
-1.gif)








