নড়াইল-২ আসনে মনিরুল মনোনয়ন পাওয়ায় নেতা-কর্মী ও সমর্থকরা একাট্টা, কঠিন লড়াইয়ের আভাস
রূপক মুখার্জি, নড়াইল : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণার পর ফাঁকা থাকা আরও ৩৬টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
এ নিয়ে ৩০০টি আসনের মধ্যে ২৭২টি আসনেই দলটির প্রার্থীদের নাম ঘোষণা করা হলো।
আগে ঘোষিত ২৩৭টি আসনের মধ্যে নড়াইল-২ আসনের প্রার্থী মনোনয়ন স্থগিত করেছিল বিএনপি, সেখানে আলেচনায় থাকা জোটের প্রার্থী পরিবর্তন করে বিএনপি দলীয় প্রার্থীর নাম ঘোষণা করায় জোট প্রার্থীর মনোনয়ন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানা গেছে।
যদিও এ বিষয়ে বিএনপির শরীক বা জোট থেকে কোন ক্রিয়া-প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় নাই। এ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক, ন্যাশনাল পিপলস পার্টির ( এনপিপি) চেয়ারম্যান ড.ফরিদুজ্জামান ফরহাদ ওমরা হজ্জ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করায় তাঁর প্রতিক্রিয়া জানা সম্ভব হয় নাই।
এদিকে দীর্ঘ জল্পনা-কল্পনা শেষে বহুল আলোচিত নড়াইল-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো : মনিরুল ইসলাম।
গত বৃহস্পতিবার বিকালে বিএনপির চেয়ারপার্সনের গুলশানের কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় দফায় যে ৩৬টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন, সেই তালিকায় নড়াইল-২ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ফলে এ আসনে আলোচনায় থাকা জোটের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ মনোনয়ন যুদ্ধ থেকে অনেকটাই ছিটকে পড়েছেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। কেননা, দলের মহাসচিব স্পষ্ট করে বলেছেন, ৩৬টি আসনে যারা মনোনয়ন পেয়েছেন, এসব আসনে মনোনয়ন পরিবর্তনের সম্ভাবনা কম। এহেন ঘোষণার ফলে নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের মনোনয়ন খুব সহসাই পরিবর্তন হবে-এমন সম্ভাবনাও ক্ষীণ। সব কিছু মিলে, নড়াইল-২ আসনে সদ্য মনোনয়ন পাওয়া মনিরুল ইসলাম অনেকটাই নির্ভার।
তাছাড়া ত্যাগী ও পরীক্ষিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনোনয়ন পাওয়ায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা দারুণ খুশি।
তবে বিএনপির চেয়ারপারসন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকায় মনোনয়ন পাওয়ার খবরে নির্বাচনী এলাকায় কোন আনন্দ মিছিল অথবা মিষ্টি বিতরণ করা থেকে বিরত রয়েছেন দলীয় নেতা-কর্মীরা।
এসব নেতাকর্ম সমর্থকদের ভাষ্য, নড়াইল-২ আসনে দলীয় প্রার্থীর নান ঘোষণার মধ্য দিয়ে এ আসনে জোট প্রার্থীর মনোনয়নের প্রত্যাশা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। দলীয় প্রার্থীকে বিজয়ী করার লক্ষে নেতা-কর্মী ও সমর্থকরা অনেকটাই একাট্টা।
এর আগে নড়াইল-২ আসন থেকে দলীয় মনোনয়ন লাভের আশায় কমপক্ষে ৫ জন নেতা নির্বাচনী কার্যক্রম চালিয়ে আসছিলেন। মনোনয়ন প্রত্যাশী নেতারা হলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, মেজর (অব:) মনজুরুল ইসলাম প্রিন্স, জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক ইজাজুল ইসলাম বাবু, লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: তুহিন মোল্লা, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এম জাকারিয়া মাহমুদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি যুবদল নেতা এইচ এম রাশেদ।
এছাড়া নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু, গণ অধিকার পরিষদ থেকে লায়ন নূর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, খেলাফত মজলিসের মাওলানা আব্দুল হান্নান সরদার গণসংযোগ তথা নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তফসিল ঘোষণা হলেই আলোচিত নড়াইল-২ আসনে নির্বাচনী লড়াই পুরোপুরি জমে উঠবে বলে সাধারণ ভোটারদের ধারণা। সে ক্ষেত্রে এ আসনে লড়াই হবে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল ইসলাম ও জামায়াতের প্রার্থী আতাউর রহমান বাচ্চু'র মধ্যে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে শেষ পর্যন্ত আলোচিত এ আসনে কে বিজয়ী হবে-তা সময়ই বলে দেবে।
নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া উপজেলা নিয়ে নড়াইল-২ আসন গঠিত। যেখানে দুটি উপজেলা, দুটি পৌরসভা এবং ২০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। লোহাগড়া উপজেলার মধ্যে একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন এবং নড়াইল সদরের একাংশে একটি পৌরসভা ও ৮টি ইন্ডিয়ান রয়েছে। এ আসনে মোট ভোটার ৩ লক্ষ ৮৫ হাজার ৭৫৭ জন।
(আরএম/এএস/ডিসেম্বর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে’
- ‘ভবিষ্যৎ ভোটের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন’
- ‘কমিউনিস্ট পার্টিকে বেআইনী রাখা চলবে না’
- সাতক্ষীরায় জামাতের নির্বাচনী পথসভা ও মিছিল
- গোপালগঞ্জ- ১ আসনে প্রার্থীদের নিয়ে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভা
- ‘আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে’
- রাজবাড়ী- ২ আসনে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
- ২০০ বছরের ঐতিহ্যবাহী বাজিদাদপুর সার্বজনীন রক্ষাচণ্ডী পূজা ও লোক কবিগান
- টাঙ্গাইলে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৩ জনকে দল থেকে বহিষ্কার
- স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় আহত ৩
- জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের দিনাজপুরে আগমনে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট শীর্ষক কর্মশালা
- অনুমতি না পেয়ে গেটে দাঁড়িয়ে শেখ মুজিবের কবর জিয়ারত স্বতন্ত্র প্রার্থীর
- লৌহজংয়ে ইয়াবাসহ দুই বোন গ্রেপ্তার
- সংবাদকর্মীদের আস্থার আকাশ: অধিকার আদায়ের মিছিলে অবিনাশী আলতাফ মাহমুদ
- ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা শুরু, নেতৃত্বে মির্জা ফয়সল
- কাপ্তাইয়ে কেআরসি উচ্চ বিদ্যালয়ে মেধা বৃত্তি বিতরণ
- অনলাইন জিডির আড়ালে অবৈধ লেনদেন
- বিএনপি নেতাকে গলা কেটে হত্যা: অভিযুক্তের বাড়িতে আগুন, বৃদ্ধার মৃত্যু
- নগরকান্দায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ১৮
- ক্যান্সার: নীরব সংকট, কারণ, ঝুঁকি ও বিশ্বব্যাপী বাস্তবতা
- ‘মানসিকভাবে মিরাজ খুব একটা শান্ত অবস্থায় ছিল না’
- ‘কিছু মানুষকে কৃতিত্ব দিতে হবে’
- ঢালিউডে বড় চমক, জুটি বাঁধছেন আফরান নিশো ও মেহজাবীন
- ‘ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে সতর্ক থাকার তাগিদ’
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- খুদে কবিদের পদভারে মুখর নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থীর
- বন্যার পানিতে পাঁচ দিন ধরে বন্ধ কুমিল্লা ইপিজেড
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- 'পিতা যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারতো না'
- ১৩ ডিসেম্বর বাগেরহাটের রামপাল থানা হানাদার মুক্ত হয়
-1.gif)








