সোনারগাঁয়ের সাংবাদিকদের সাথে ইউএনও'র মতবিনিময় সভা
সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নবযোগদানকৃত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব আসিফ আল জিনাত, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও আসিফ আল জিনাত সাংবাদিকদের উদ্দেশে বলেন,সবচেয়ে কঠিন কাজ হলো সত্যের সন্ধান করা। আর আপনারাই সেই মানুষ, যারা সত্য খুঁজে বের করতে দিনরাত নিরলস পরিশ্রম করেন। সংবাদপত্র,টেলিভিশন কিংবা অনলাইন প্ল্যাটফর্মে যে প্রতিবেদন আমরা দেখি তার পেছনে আপনাদের কঠোর শ্রম, অনুসন্ধান ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের চেষ্টা থাকে। সত্য ও সঠিক তথ্যের জন্য আপনাদের এই নিরন্তর প্রচেষ্টা প্রশাসন সবসময়ই মূল্যায়ন করে।
তিনি সোনারগাঁয়ের সামগ্রিক উন্নয়ন,প্রশাসনিক সেবা,আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে সাংবাদিকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন। ইউএনও আসিফ আল জিনাত বলেন,স্বচ্ছতা,জবাবদিহি ও উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসন এবং সাংবাদিকদের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় অপরিহার্য। তিনি একসঙ্গে কাজ করে একটি আধুনিক,সেবামুখী ও উন্নয়নমুখী উপজেলা গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সাংবাদিক সহ উপজেলার জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন। তারা সোনারগাঁয়ের দীর্ঘদিনের নানা সমস্যা, সরকারি সেবা ব্যাঘাত এবং উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিভিন্ন মতামত,সুপারিশ ও পর্যবেক্ষণ তুলে ধরেন।
সভার বক্তারা উল্লেখ করেন,যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি,গ্রামীণ সড়ক যোগাযোগের ভাঙাচোরা অবস্থা ও দ্রুত সংস্কারের প্রয়োজন,বিভিন্ন এলাকায় বখাটে ও মাদকসেবীদের আনাগোনা বৃদ্ধিসহ মাদক, কিশোরগ্যাং ও অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদারের প্রয়োজন,পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা সংকট ও নদী-খাল রক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান করেন।
সাংবাদিকরা বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক মোগরাপাড়া চৌরাস্তা মহাসড়ক ও আশপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বেড়েছে। মোগরাপাড়া চৌরাস্তা মহাসড়কের বিভিন্ন স্পটে যাত্রী ও পরিবহনশ্রমিকরা চরম নিরাপত্তাহীনতায় পড়ছেন।
সাংবাদিকদের উত্থাপিত প্রতিটি সমস্যাকে গুরুত্ব দিয়ে ইউএনও আসিফ আল জিনাত বলেন, প্রশাসন আন্তরিকভাবে সব সমস্যার সমাধানে কাজ করবে। মহাসড়কসংলগ্ন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। সভা শেষে তিনি সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে সোনারগাঁকে আরও সুন্দর,নিরাপদ, উন্নত ও সেবামুখী উপজেলায় রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন।
(বিএস/এএস/ডিসেম্বর ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- সোনার ভরি এখন আড়াই লাখ
- 'তারা দোষী নন'
- দিনাজপুরে ছয়টি সংসদীয় আসনে ৪০ প্রার্থীকে প্রতীক বরাদ্দ
- বিচার হয় না তাই অভিযোগ করিনি: পবিত্র
- নির্বাচিত হলে মামলা বাণিজ্যের হ্যারাসমেন্ট বন্ধ করে দিবো: আজিজ
- পাংশায় পুলিশের অভিযানে ১০ মামলার আসামি গ্রেফতার
- সোনারগাঁয়ে ব্যক্তির সম্পত্তি জবরদখলের অভিযোগ ফজলুল ভুঁইয়ার বিরুদ্ধে
- গোপালগঞ্জের তিনটি আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
- 'বিএনপি মানে উন্নয়ন, ধানের শীষ মানে উন্নয়ন'
- সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ
- গোপালগঞ্জে ভ্যালু চেইন প্রমোশনাল কর্মশালা
- বালিয়াকান্দিতে অপহরণ মামলায় বাপ-ছেলে গ্রেফতার
- সোনাতলায় পুষ্টি ও পরিবেশ সচেতনতায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
- ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১
- সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০ প্রার্থী: কার হাতে কোন প্রতীক
- নড়াইলের দু‘টি সংসদীয় আসনে প্রতীক পেলেন ১৫ জন
- 'না' ভোটে অবস্থান নেয়া দল রক্তের সাথে বেঈমানী করছে
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে নৌকাসহ ৩ জেলে আটক
- ঝিনাইদহে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
- রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি
- তোমার অভিশাপে তুমি স্থির
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- রাজবাড়ীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
- শুভ্রতার আলোয় দেবী সরস্বতী : প্রজ্ঞা ও শুদ্ধতার এক চিরন্তন আরাধনা
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
- 'পিতা যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারতো না'
- বন্যার পানিতে পাঁচ দিন ধরে বন্ধ কুমিল্লা ইপিজেড
- ১৩ ডিসেম্বর বাগেরহাটের রামপাল থানা হানাদার মুক্ত হয়
-1.gif)








