‘দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ কাগজে কলমে সীমাবদ্ধ’
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আ: সাত্তার মিয়া বলেছেন, বছরে একটা সভা ছাড়া দূর্ণীতি প্রতিরোধে কোন কাজ করা হয় না। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কাজ এখন কাগজে কলমে সীমাবদ্ধ থাকে। আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আমাকে বানানো হয়েছে কোটালীপাড়া উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি। অবৈতনিক হিসেবে এখানে কাজ করছি। বছরে একটি মিটিং ছাড়া সারা বছরে কেউ খোঁজ করেন না আমাদের।
আজ মঙ্গলবার সকালে কোটালীপাড়া উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটি আয়োজিত আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সগুফতা হক। এতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের প্রভাষক গাজী আবিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ জসীমউদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, মোদাচ্ছের ঠাকুর, শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল শেখ, কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী মোঃ সফিউল আজম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহের হেলাল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত,উপজেলা সমাজসেবা অফিসার সাধন চন্দ্র বল, কমলকুড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান, সাংবাদিক কামরুল ইসলাম, হৃদয় হাওলাদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও স্থানীয় সুধীজন অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের নতুন প্রজন্মকে পারিবারিকভাবে ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে তুলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে দেশের যথাযথ উন্নয়ন সম্ভব নয়। দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। এ জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
এর আগে আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংঙ্গীতের মাধমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা' এই প্রতিপাদ্যকে সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
(টিবি/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
- পাক বর্বররা সিলেটের গালিমপুরে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- সুন্দরবনে বনকর্মীর গুলিতে জেলে নিহত, লাশ নিয়ে সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা
- লৌহজংয়ে চির নিদ্রায়শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান
- ঝালকাঠিতে জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
- লৌহজংয়ে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলা
- ফরিদপুরে সোনালী ব্যাংকের শাখা ম্যানেজারের বিরুদ্ধে প্রধান কার্যালয়ে অভিযোগ
- শহীদুল্লাহ সিরাজী: মননে মগজে ছুঁয়ে ছুঁয়ে যায়
- যৌন নিপীড়ন মামলার বাদি পুত্রবধূ কারাগারে, শ্বশুর পেলেন জামিন
- সোনারগাঁয়ে পৈত্রিক সম্পত্তি নিয়ে সংঘর্ষের অভিযোগ, নারী-শিশুসহ ৫ জন আহত
- ফরিদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
- সুন্দরবনের অভয়ারণ্যে কাঁকড়া ধরার সময় বনবিভাগের গুলিতে জেলে নিহত
- নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫৬ পরিবার পেলো ২টি করে ছাগল ও উপকরণ
- পাহাড় ও সমতলে মানবতার আলো ছড়াচ্ছে ‘মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’
- সোনাতলায় এসিল্যান্ড পারভীনের দক্ষতায় বদলে গেছে ভূমি সেবা, কমেছে জনভোগান্তি
- কোটালীপাড়ায় শিক্ষকের স্থায়ী বদলীর দাবীতে মানবন্ধন বিক্ষোভ
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা: ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার
- কাপ্তাইয়ের নবাগত ইউএনও রায়হানুল ইসলামের সাথে ‘সুরের ধারা’র সৌজন্য সাক্ষাৎ
- গোপালগঞ্জে মৌমাছি পালন নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- বজ্রপাত: নীরব মহামারিতে বিপর্যস্ত বাংলাদেশ
- মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তি, জাতীয় নিরাপত্তা ও উদ্বেগ, উৎকন্ঠা
- যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে ৪৪ বছরের সর্বোচ্চে
- ‘আগে এমপিদের মানুষ মনে করতো সোনার হরিণ’
- ঈশ্বরদী ডাল ও কৃষি গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভা
- ‘তৌহিদী জনতায় গুপ্ত জামায়াত-হেফাজত-এনসিপি’
- ঠাকুরগাঁওয়ে বয়লার বিষ্ফোরণে একই পরিবারের তিনজন নিহত
- মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
- মনোহরগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
- সাকিবের ঝড়ের পরও ফাইনালে স্বপ্নভঙ্গ মন্ট্রিল টাইগার্সের
- রাসেল আশেকী’র কবিতা
- সাংবাদিক হাসিবুর রহমান রিজুকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
- শহীদ বুদ্ধিজীবি দিবসে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোর মিছিল বগুড়ায়
- বিদ্যার মাহাত্ম্য
- ‘ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ অবৈধ’
- কুড়িল বিশ্বরোডে বিআরটিসি বাসে আগুন
- শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানে আহতের সম্মাননা স্মারক প্রদান
- পাহাড়ি ছড়ায় বর্জ্য না ফেলা ও শব্দ দূষণ রোধে শ্রীমঙ্গলে মানববন্ধন
- কলাপাড়ায় দুর্যোগের পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা
- ভুয়া মুক্তিযোদ্ধা ভূমিদস্যু সন্ত্রাসী বাহিনী কর্তৃক হামলা জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সাভারে আদিবাসী কল্যাণ সমিতির কার্য়করী কমিটির পরিচিতি সভা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








