ফরিদপুরে এনসিপির ১০১ সদস্যবিশিষ্ট কমিটি, আহ্বায়ক অপু ও সদস্যসচিব সাকিব
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে হাসিবুর রহমান অপু ঠাকুরকে আহ্বায়ক ও সাইফ হাসান খান (সাকিব)-কে সদস্যসচিব করে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে এনসিপির ফেসবুক পেজে এ কমিটি প্রকাশ করা হয়।
এনসিপির কেন্দ্রীয় নেতা ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ এবং কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এ কমিটিকে আগামী ছয় মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
এ কমিটির আহ্বায়ক হাসিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা। সদস্যসচিব সাইফ হাসান খান ফরিদপুর শহরের আলীপুর এলাকার বাসিন্দা। এবং তাঁরা দুজনই জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজপথে সক্রিয় ছিলেন বলে জানা গেছে।
এছাড়া, কমিটিতে বায়োজিদ হোসেনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক করে মোট ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক পদে এবং জিলুর রহমানকে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব করে মোট ৮ জনকে যুগ্ম সদস্যসচিব পদে রাখা হয়েছে। তাঢ়াড়া, শেখ বাচ্চুসহ সাংগঠনিক সম্পাদক পদে ১০ জন এবং জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে সাজিদ মন্ডলকে রাখা হয়েছে। এদিকে, গত ২৯ এপ্রিলে করা জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা সমন্বয় কমিটির প্রধান সংগঠক সৈয়দা নীলিমা দোলাকে ১ নম্বর সদস্য রেখে মোট ৬৫ নেতাকে সদস্য পদে রেখেছে নতুন নিবন্ধন পাওয়া এ দলটি। এনসিপি তরুণ নেতৃত্ব ও নতুন বাংলাদেশের বার্তা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত হয়েই জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান গড়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা করছে জনগণের মধ্যে আস্থায় জায়গা তৈরি করতে। ফরিদপুরে এনসিপির ১০১ সদস্যের এই কমিটির নেতৃবৃন্দ স্থানীয় গণমানুষের জন্য কাজ করবেন, এবং গতানুগতিক ধারার বাইরে তাঁদের ইতিবাচক মনোভাব প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হবেন, তেমনটিই আশা স্থানীয়দের।
(আরআর/এএস/ডিসেম্বর ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘আজ আমারও জন্মদিন’
- প্রস্তুতি ম্যাচে হারের পরও আশাবাদী তাসকিন
- ‘গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে’
- মহম্মদপুরে মিশ্র ফলের বাগান করে সফল মিজানুর রহমান
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
- ‘এসএসসির ফলাফল খারাপ নয়’
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- মুক্তিবাহিনী রাজাকারদের চতুলবাজার ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পি ও ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৩
- দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- গোপালগঞ্জ-ঢাকা রুটে সোমবার থেকে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
- মুন্সীগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘মিসির আলী সিরিজ’ নিয়ে আলোচনা
- হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
- বাগেরহাটে বাসের ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৪
- চিৎমরমে দুই বছর ধরে ঝুঁকির মুখে ৩৫ পরিবার: বসতঘর ও রাস্তায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি ও তার
- বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
- নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
-1.gif)








