শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসারের চিঠির প্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ১০ ডিসেম্বর তদন্ত কমিটি গঠন করেছেন।
কোটালীপাড়া পৌরসভার ৬ নং ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তপতি বাড়ৈর বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে স্থায়ী বদলির দাবিতে গত ৮ ডিসেম্বর লিখিত অভিযোগ দেন এলাকাবাসী।
অভিযোগে বলা হয়েছে, সহকারি শিক্ষক তপতি বাড়ৈ ঘাঘরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকে শ্রেণিকক্ষে ঠিকমত পাঠদান করেন না। তিনি ইচ্ছেমত বিদ্যালয়ে আসেন ও বিদ্যালয় ত্যাগ করেন। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অযথা বকাঝকা করেন। তার ভয়ে প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের অন্য শিক্ষকরা চুপ করে থাকেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নমিতা মন্ডল বলেন, আমি গত বছর পদোন্নতি পেয়ে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেই। সে সময় তপতি বাড়ৈ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমি আসার পর তার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করি। তিনি বিদ্যালয়ের আর্থিক বিষয়ে সঠিকভাবে হিসাব দিতে পারেন নি। তিনি বিদ্যালয়ের কোন নিয়ম শৃংখলা মানেন না। খেয়াল খুশি মত বিদ্যালয় থেকে বাসায় চলে যান। শ্রেণিকক্ষেও ঠিকমত ক্লাস নেন না। তার বিষয়ে একাধিকবার শিক্ষা কর্মকর্তাদের জানিয়েছি। তারা তাকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
তিনি আরো জানান, তপতি বাড়ৈ ২০২০ সালের ২৯ জানুয়ারী এ স্কুলে যোগদান করেন। এরপর অনেক শিক্ষকই তার আচরণে ক্ষুদ্ধ হয়ে এখান থেকে অন্যত্র চলে গেছেন।
শিক্ষার্থীর অভিভাবক শাহাদাত গাজী বলেন, তপতি বাড়ৈ শিক্ষক হওয়ার যোগ্য নন। তিনি ক্লাসে গিয়ে লেখাপড়া না করিয়ে বকঝকা করে ছাত্র-ছাত্রীদের আতংকের মধ্যে রাখেন। তার বিরুদ্ধে আমরা বহুবার প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি। কোন কাজ হয়নি। তাকে সংশোধন হওয়ার কথা বললেও তিনি ভয়ভীতি দেখান। তার অত্যাচারে এখানে কোন শিক্ষক এসে থাকতে চান না। ইতিপূর্বে এক কর্মকর্তাকে ফাঁসিয়ে তিনি মোটা অংকের টাকা হাতিয়ে নেন। আমরা দ্রুত তপতি বাড়ৈর স্থায়ী বদলি চাই। শিক্ষা অফিস ব্যবস্থা না নিলে, আমরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী নিতে বাধ্য হব।
নাম প্রকাশে অনিচ্ছু এক শিক্ষার্থীর মা বলেন, তপতি ম্যাডাম নিজেকে অনেক বড় স্যার হিসেবে মনে করেন। তাকে কিছু বলতে গেলে উল্টো আমাদের কথা শুনিয়ে দেন। এমন ব্যক্তি প্রাথমিক বিদ্যালয়ে কিভাবে চাকরি করে বুঝতে পারি না।
অভিযুক্ত তপতি বাড়ৈ সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি। তিনি বলেন, যা বলার তদন্ত কমিটির কাছে বলব।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন বলেন, এলাকাবাসীর অভিযোগ পেয়ে তপতি বাড়ৈর বিরুদ্ধে তদন্ত করতে উপজেলা নির্বাহী অফিসার আমাদের চিঠি দিয়েছেন। দুইজন সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই কর্মকর্তা।
(টিবি/এসপি/ডিসেম্বর ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘অবহেলিত নড়াইল-লোহাগড়ার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন’
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
- 'ক্ষমতা হস্তান্তরে বিলম্ব ঘটানোর অপচেষ্টা হচ্ছে'
- গোপালগঞ্জ- ১ আসনে কারাবন্দী স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী শোভাযাত্রা
- ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন
- দিনাজপুর- ৬ আসনে ধানের শীষের পক্ষে নারী উদ্যোক্তাদের উঠান বৈঠক
- ফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক গ্রেপ্তার
- সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর প্রতিশ্রুতি দিলেন বিএনপি প্রার্থী পিনাক চৌধুরী
- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সালথা থানা পুলিশের মহড়া
- সালথায় ১১ দলীয় জোট প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ
- নগরকান্দায় শামা ওবায়েদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আ. লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগদান করে নাই’
- সোনাতলায় পৌর জামায়াতের নির্বাচনী জনসভা
- সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- কাপাসিয়ায় সেনাবাহিনীর টহল শোডাউন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব
- বিএনপি নেতা মেজর ওয়াহেদুল হক মোল্লার সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে জামায়াত জোটকে প্রত্যাখ্যানের আহবান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- ‘ফ্যাসিস্ট না তৈরী হোক তাই ‘হ্যাঁ’ ভোট দেবো’
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- চিরনিদ্রায় উসুইমং মারমা, প্রিয়জনকে হারিয়ে স্তব্ধ স্বজনরা
- সালথায় রিকশা প্রতীকের প্রার্থীর গাড়িবহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
-1.gif)








