অবৈধ অস্ত্রের ছড়াছড়ি, বাড়ছে উদ্বেগ
হাবিবুর রহমান, ঝিনাইদহ : আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহসহ পাশর্বর্তী জেলাগুলোর গ্রাম থেকে শহর সবখানেই যেন এক অদৃশ্য আতঙ্ক। সম্প্রতি বিভিন্ন এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রের সরব উপস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নতুন করে উদ্বেগে ফেলেছে। আধিপত্য বিস্তার, চুরি-ডাকাতি, চাঁদাবাজি, জমি নিয়ে বিরোধ কিংবা রাজনীতি সব ক্ষেত্রেই বেড়ে গেছে অস্ত্রের ব্যবহার দেখা যাচ্ছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা। প্রশাসন একাধিক বার অভিযান চালিয়ে অস্ত্রসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। সে সময়ে উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি বেশকিছু আগ্নেয়াস্ত্র।
তবে স্থানীয়রা বলছেন, প্রশাসনের উদ্ধার কার্যক্রমে ধীরগতির কারণে দ্রুতগতিতে অস্ত্র ছড়িয়ে পড়ছে।তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, তারা এ বিষয়ে সজাগ রয়েছেন, আতঙ্কের কোনো কারণ নেই।
জানা গেছে, ভারতীয় সীমান্তঘেঁষা ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর এলাকার বেশ কয়েকটি অঞ্চল দিয়ে ছোট আকারের দেশি অস্ত্র থেকে শুরু করে ওয়ানশুটার, পাইপগান, এয়ারগান, এমনকি বিদেশি পিস্তল পর্যন্ত চোরা কারবারিদের মাধ্যমে দেশে প্রবেশ করছে। এসব অস্ত্রের বড় অংশ সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। সেখান থেকে দুষ্কৃতকারী, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী গোষ্ঠী ও চাঁদাবাজ চক্রের হাতে পৌঁছে যাচ্ছে নির্বিঘ্নে।
সূত্র জানায়, মহেশপুর ও জীবননগর এলাকায় অস্থায়ী কয়কটি লেদ মেশিনের কারখানায় দেশীয় অস্ত্র তৈরির প্রবণতাও সম্প্রতি নজরে এসেছে। ফলে অল্প খরচে অস্ত্র হাতে পাচ্ছে অপরাধীরা। এতে তাদের দৌরাত্ম্য যেমন বাড়ছে, তেমনি সাধারণ মানুষের আতঙ্কও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় বিজিবি ক্যাম্পের অসাধু সদস্যদের সহায়তায় তৈরি হচ্ছে এসব আগ্নেয়াস্ত্র। তবে অপরাধচক্রগুলো আগের মতো আর বড় দল নয়, এখন ছোট ছোট দল করে কাজ করছে। তাই তাদের দিকে নজরদারি করা কঠিন হয়ে গেছে। অনেক সময় অস্ত্র ব্যবহার করে আবার রাতারাতি অন্যত্র সরিয়ে ফেলে। এতে তথ্যপ্রমাণ সংগ্রহ অনেক সময় কঠিন হয়ে পড়ে প্রশাসনের। তবে এসব অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা নির্বাচনের আগে নির্বাচনী এলাকাগুলোতে তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে প্রভাব তৈরি করবে।’
এদিকে চলতি বছর জেলায় সংঘটিত বেশ কয়েকটি খুন, ছিনতাই ও হামলার ঘটনাতেও অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার দেখা গেছে। অনেক এলাকায় দেখা গেছে, সামান্য ব্যক্তিগত বিরোধেও অস্ত্রের মুখে রূপ নিয়েছে ভয়ঙ্কর সংঘর্ষে।
নাম প্রকাশে অনিচ্ছুক শৈলকুপার শেখড়া গ্রামের এক বাসিন্দা বলেন, ‘রাতের আাঁধারে আমাদের এলাকায় অপরিচিত অপরাধীদের আনাগোনা বেড়েছে। সন্দেহজনক মোটরসাইকেল চলাচলও চোখে পড়ে। অপরাধীদের চলাচল বেড়ে যাওয়ায় যে কোনো সময় বড় ধরনের সহিংস ঘটনা ঘটতে পারে।’
হরিণাকুন্ডু শহরের এক গামেন্টস ব্যবসায়ী বলেন, ‘সন্ধ্যা লাগলেই আমরা দোকান বন্ধ করে বাড়ি ফিরে যায়। গত একমাসে এই এলাকায় দুই জায়গায় গোলাগুলির ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের মধ্যে মাদক ও অস্ত্র কারবার নিয়ে জড়িত নতুন গোষ্ঠী নিয়ে আমাদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে। এ নিয়ে প্রশানসনকে জানালেও তাঁরা ঘটনাস্থলে আসে না। সব মিলিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে সময় পার করছি।’
অপরাধ বিশ্লেষক মো. য়িাকত হোসেন বলেন, ‘শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করলেই হবে না। সীমান্ত নজরদারি জোরদার, স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ, সচেতনতা বৃদ্ধি ও অপরাধী চক্রের অর্থায়ন বন্ধ করাটাও জরুরি। একই সঙ্গে অস্ত্রবাজদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ করতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। অবৈধ অস্ত্রের বিস্তার শুধু অপরাধ বাড়াচ্ছে না, মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে অসহনীয় করে তুলছে। প্রতিদিেিনর চলাফেরা, ব্যবসা, শিক্ষাসহ সবকিছুতেই যেন আতঙ্কের ছায়া পড়ছে। এখনই কঠোর পদক্ষেপ না নিলে সামনের দিনগুলোর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।’
মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল রফিকুল আলম বলেন, ‘সীমান্ত সুরক্ষায় আমরা নজনদারি বাড়িয়েছি। আমাদের একাধিক গোয়েন্দা টিম কাজ করছে। সীমান্তের ওপর থেকে যেন অবৈধ অস্ত্র প্রবেশ করতে না পারে সেজন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয় সেজন্য আমাদের পক্ষ থেকে প্রচারণা চালানো হচ্ছে।
এ ব্যাপারে ঝিণাইদহের পুৃলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, ‘অঅমি এখানে সদ্য যোগদান করেছে। এরপরেও অবৈধ অস্ত্র যাঁরা ব্যবহার করছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। এ বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো।’
তিনি আরো বলেন, ‘সাধারণ মানুষের আতংকিত হওয়ার বিছু নেই। এ নিয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে। শিগগিরই জনমনে স্বস্তি ফিরে আসবে বলে অঅশা করছি।’
(এইআর/এসপি/ডিসেম্বর ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- মানবাধিকার কর্মী রঞ্জন কর্মকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন
- বাগেরহাটে জোয়ারের পানিতে তলিয়ে থাকে মাজিডাঙ্গা আশ্রয়ণে ভূমিহীনদের বাড়িঘর, বেড়িবাঁধের দাবি
- কালিগঞ্জে ট্রাকের ধাক্কায় হ্যামকোর ডেলিভারিম্যান নিহত
- কালিগঞ্জে ৬টি হিন্দু পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ শতক জমি দখল সাইফুল বাহিনীর
- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাই সুইডেন পলিটেকনিকে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১১
- আধুনিক একাডেমিক ব্যাংকিং সেবার লক্ষ্যে প্রাইম ব্যাংক ও সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা
- ২০২৬ সালের প্রথমার্ধে ব্র্যাক ব্যাংকের লক্ষণীয় প্রবৃদ্ধি
- পাকশী রেলওয়ে পুলিশের অভিযানে ৩ কোটি ৭৪ লাখ টাকার মাদক জব্দ
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- ফুলপুরে পরিস্কার পরিচ্ছন্নতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিনে টুঙ্গিপাড়ায় দোয়া-আলোচনা সভা
- বঙ্গবন্ধু কি অশ্রদ্ধার পাত্র!
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জনসহ নিহত ৪
- হাইকোর্টে ১২ কার্যদিবসে মোট ৬২৬৩৭ মামলা নিষ্পত্তি
- পারমাণবিক আইসব্রেকারে বাংলাদেশের প্রত্যয়ের রোমাঞ্চকর উত্তর মেরু অভিযান সম্পন্ন
- ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, জেলেদের বিশেষ নির্দেশনা
- বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভী-আমানসহ চারজন
- ডিভোর্স হলেও সম্পত্তি ভাগাভাগি হবে না রোনালদোর
- খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
- বঙ্গবন্ধুর ৫১তম শাহাদাত বার্ষিকী আজ
- বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার
- জায়েদ খানের ‘শিকারি’র টিজার প্রকাশ
- ইনফান্তিনোর বিরুদ্ধে এএফসির অবস্থান নিয়ে প্রশ্ন তুলল কাতার
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- মহম্মদপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও আলোচনা সভা
- মানুষ এবং বৈষম্য অসুখ
- বাংলাদেশের প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে ২৬ শতাংশ
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- জিসান হত্যা মামলায় কিশোর গ্যাং’র মূলহোতা বাইক বাপ্পি গ্রেফতার
- ভৈরবে হিন্দু সম্প্রদায়ের শ্মশানগুলোর নাজুক চিত্র
- সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের নামে আমলকী বৃক্ষ রোপণ
- ‘আমাকে বিতর্কিত করতে আওয়ামী দোসরদের অপচেষ্টা’
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








