কাপাসিয়া ইউথ ফোরামের উদ্যোগে সালাহউদ্দিন আইউবী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে তারুণ্যকে ক্রীড়ামুখী করতে কাপাসিয়া ইউথ ফোরামের উদ্যোগে 'সালাহউদ্দিন আইউবী ফুটবল টুর্নামেন্ট' অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ১২ ডিসেম্বর, বিকেল ৪টায় উপজেলার টোক ইউনিয়নের মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ মাঠে এই জমজমাট ফুটবল প্রতিযোগিতা শুরু হয়।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় টিম টোক ফুটবল একাদশ বনাম রায়েদ ফুটবল একাদশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলাটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে মনোনীত দাঁড়িপাল্লা পদপ্রার্থী মাওলানা সালাহ উদ্দিন আইয়ুবী। উদ্বোধনী বক্তৃতায় মাওলানা সালাহ উদ্দিন আইয়ুবী তরুণদের উদ্দেশ্যে বলেন, "আয় অরুণ্য অজয়। আয় অগ্নিগিরির লাভার মতো উদগীরিত হই-দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই! দু'কুল ভাঙ্গা দুকুল ঝরের মতো নৃত্য তুলে পায় - আয় তরুণরা আয়। তরুণের তেজ, যুবকের উদ্যোগ কাপাসিয়ার পরিবর্তনে আমরা সহযোগী।" তিনি আরও বলেন যে, মহান বিজয় দিবসের তাৎপর্য উপলব্ধি করে যুব সমাজকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। টুর্নামেন্টের সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাইরুল এনাম।
অনুষ্ঠানে গাজীপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা,কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। আয়োজক কমিটি ঘোষণা করে, টুর্নামেন্টের বিজয়ী চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা এবং রানার আপ দলকে ৩০ হাজার টাকা পুরস্কার হিসেবে প্রদান করা হবে। তারুণ্যের এই ফুটবল টুর্নামেন্ট বিজয় দিবসের চেতনাকে মাঠে ময়দানে ছড়িয়ে দিতে সহায়তা করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
(এসকেডি/এএস/ডিসেম্বর ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘অবহেলিত নড়াইল-লোহাগড়ার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন’
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
- 'ক্ষমতা হস্তান্তরে বিলম্ব ঘটানোর অপচেষ্টা হচ্ছে'
- গোপালগঞ্জ- ১ আসনে কারাবন্দী স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী শোভাযাত্রা
- ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন
- দিনাজপুর- ৬ আসনে ধানের শীষের পক্ষে নারী উদ্যোক্তাদের উঠান বৈঠক
- ফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক গ্রেপ্তার
- সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর প্রতিশ্রুতি দিলেন বিএনপি প্রার্থী পিনাক চৌধুরী
- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সালথা থানা পুলিশের মহড়া
- সালথায় ১১ দলীয় জোট প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ
- নগরকান্দায় শামা ওবায়েদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আ. লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগদান করে নাই’
- সোনাতলায় পৌর জামায়াতের নির্বাচনী জনসভা
- সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- কাপাসিয়ায় সেনাবাহিনীর টহল শোডাউন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব
- বিএনপি নেতা মেজর ওয়াহেদুল হক মোল্লার সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে জামায়াত জোটকে প্রত্যাখ্যানের আহবান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- ‘ফ্যাসিস্ট না তৈরী হোক তাই ‘হ্যাঁ’ ভোট দেবো’
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- চিরনিদ্রায় উসুইমং মারমা, প্রিয়জনকে হারিয়ে স্তব্ধ স্বজনরা
- সালথায় রিকশা প্রতীকের প্রার্থীর গাড়িবহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
-1.gif)








