নেপথ্যে দুই বিএনপি নেতার নাম
কানাইপুরে সরকারি জায়গায় অবৈধ দোকান, স্ট্যাম্পের মাধ্যমে ক্রয়-বিক্রয়
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুর সদরের কানাইপুর বাজার ও মহাসড়ক সংলগ্ন পুরো এলাকায় প্রায় দেড় শতাতিক দোকান রয়েছে যা সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে। তেমনই একটি দোকান সম্প্রতি লিখিত স্ট্যাম্পে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে হাত বদল করা হয়েছে।
ফরিদপুর-মাগুড়া মহাসড়কের সাথে, কানাইপুর স্কুল মার্কেটের সামনে এবং বাসস্ট্যান্ড ও মাহিদ্র স্ট্যান্ড সংলগ্ন আজম মোল্লার দোকানটি ৮০ হাজার টাকা বিক্রি হলেও দোকানদার আজম মোল্লা পেয়েছেন মাত্র ৪০ হাজার টাকা। সরকারি জায়গার এ অবৈধ বেচা-কেনার সাথে উঠে এসেছে স্থানীয় বিএনপি'র দুই নেতা- কানাইপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোতালেব শেখ ও সাধারণ সম্পাদক ইউসূফ আলী মোল্লা এবং কানাইপুর বাজার কমিটির সভাপতি মো. লিয়াকত মাতুব্বরের নাম।
তবে লিয়াকত মাতুব্বব জানিয়েছেন, 'এই বিষয়ে আমি কিছুই জানি না ভাই, সবকিছু জানেন মোতালেব মেম্বার ও ইউসুফ প্রফেসর। কে কয় টাকা খেয়েছে, কে কতো পেয়েছে তা আমি জানি না, তাঁদের জিজ্ঞেস করেন।
লিয়াকত আরও জানান, 'যে ছেলে দোকানটি কিনেছে, সে এতোগুলো টাকা কিভাবে কার কাছে দিবেন, সেটির ভায় পাচ্ছিলো। পরে, আমাকে বিষয়টি জানালে আমি সাথে গিয়ে ইউসুফ প্রফেসর ও মোতালেব মেম্বারের হাতে ৮০ হাজার টাকা বুঝিয়ে দিয়ে স্ট্যাম্পে একটা স্বাক্ষর করে চলে এসেছি। এর বাইরে আমি কিছু জানিনা।
এ বিষয়ে কানাইপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব শেখ ওরফে মোতালেব মেম্বার ওই অবৈধ দোকানটি বেচা-কেনার ব্যাপারটি নিশ্চিত করে উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, আমি সাক্ষী হিসেবে ছিলাম। আমার জানামতে সব টাকাই আজম মোল্লায় পাওয়ার কথা। তিনি আরো জানান, আশি বা পঁচাশি হাজারে দোকানটি সম্ভবত বিক্রি হয়েছে।'
এ বিষয়ে স্থানীয় কানাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মোল্লা উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, ‘আমি আর মোতালেব মেম্বার মাঝখানে থেকে দোকানটি হস্তাস্তর করে দিয়েছি। আজম মোল্লা যেহেতু দোকানের মালামাল ও দোকান ঘরের টিনসহ বিক্রি করে দিয়েছে তাই সে চল্লিশ হাজার টাকা পেয়েছে। বাকী টাকা হয়তো যারা দালালি করেছেন তারা খেয়ে থাকতে পারেন।'
এ বিষয়ে ফরিদপুর সদর উপজেলার সহকারি কমিশনার (ভুমি) মো. শফিকুল ইসলাম উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'সরকারি জায়গায় দোকান তোলা বা কয়-বিক্রয়ে কোনো সুযোগ নাই।
এসিল্যান্ড শফিকুল ইসলাম আরও জানান, কানাইপুর বাজারের অবৈধ দোকান ও রাস্তা দখল উচ্ছেদে তালিকা করা হচ্ছে, উচ্ছেদ করা হবে।'
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, জায়গাটি সম্ভাবত সড়ক বিভাগের অধীনে। তবে সরকারি জায়গায় অবৈধ দোকান ক্রয়-বিক্রয়ের মাধ্যমে হাত বদলের কোনো সুযোগ নেই।
তিনি আরও জানান, 'অবৈধ দখলকৃত সরকারি জমি দখলমুক্ত করতে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। কানাইপুর বাজারে অবৈধ দখলে থাকা সরকারি জমি, রাস্তা ও খাল উদ্ধারে খুব শীঘ্রই বিশেষ অভিযান পরিচালনা করা হবে।'
এর আগে, আজম মোল্লার দোকানটি বিক্রি করতে লোকমুখে প্রচারণা চালান বিএনপি নেতা ইউসূফ আলী মোল্লা। এরই সূত্র ধরে দোকানটি কিনতে আগ্রহ প্রকাশ করেন স্থানীয় রেজাউল নামে এক ব্যক্তি সহ একাধিক ব্যক্তি। কিন্তু তার সাথে দাম দরের বনিবোনা না হওয়ায় তাকে দোকানটি দেননি ইউসুফ প্রফেসর বলে জানান তিনি। রেজাউলের মতো একাধিক ব্যক্তির পর দোকানটি আশি বা পঁচাশি হাজার টাকায় কিনে নেন আহাদ মাতুব্বর নামের ওই ব্যক্তি, যিনি বর্তমানে ওই দোকানটি চালাচ্ছেন।
এদিকে সরকারি জায়গায় অবৈধ দোকান স্ট্যাম্প করে বিক্রির সাথে দুই বিএনপি নেতার নাম জড়ানোর বিষয়টি অবগত করে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপনের কাছে জানতে চাইলে, তিনি উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'দলের নাম ভাঙিয়ে কেউ কোনো বেআইনি কাজ করলে দল তার দায় নিবে না, তার দায় তাকেই নিতে হবে। এছাড়া, দলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে গুরুতর অপরাধ প্রমানিত হলে বা কারো দ্বারা দলের ভাবমূর্তি ক্ষুন্ন হলে, তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে একচুল ছাড় দেওয়া হবে না বলেও দলের নেতাকর্মীদের সতর্ক করেন জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন।
(আরআর/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ৩ দিনের জন্য নিষিদ্ধ হলো মোটরসাইকেল চলাচল
- ‘দ্রুততম সময়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর’
- ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
- প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র
- পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার
- ২৩ বছর পরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে
- নির্বাচনের ছুটিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীর ঢল
- গোলাখালীতে যোগাযোগ, শিক্ষা-স্বাস্থ্য সংকটে ভোটাররা, এখনো যাননি কোনো প্রার্থী
- জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নগরকান্দায় নিরাপত্তা জোরদার
- বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং-এ বায়োডাইজেস্টার স্থাপন
- সোনাতলায় দিনব্যাপী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
- ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’
- ‘ফরিদপুরে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত’
- নিউজপেপার এডিটর পাবলিশার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ-নেপাব'র আত্মপ্রকাশ
- দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ঢাকার কৌশলগত স্বকীয়তার পরীক্ষা
- নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনীর দ্রুত মোতায়েন সক্ষমতা
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ক্ষমতার অক্টোপাস: রাষ্ট্র দখল ও আমজনতার নাভিশ্বাস
- এপস্টিন সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে সুপার বোলে বিজ্ঞাপন সম্প্রচার
- নিউ ইয়র্কে বাংলাদেশি যুবককে পুলিশের গুলির ঘটনায় সমালোচনার মুখে মেয়র মামদানি
- সুপার বোলে 'ব্যাড বানি'র শো নিয়ে মার্কিন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া
- ভোটাধিকার
- কাপ্তাইয়ে বিএনপির বিশাল গণমিছিল, দীপেন দেওয়ানের পক্ষে প্রচারণার জমজমাট সমাপ্তি
- গোপালগঞ্জে বিএনপির প্রার্থী ডা. কে এম বাবরের নির্বাচনী শোভাযাত্রা
- ‘খালেদা জিয়ার সঙ্গে সংসদে বসার স্বপ্ন ছিল’
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
১১ ফেব্রুয়ারি ২০২৬
- ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৭
- প্রতিশ্রুতির বন্যায় ভাসছে সাতক্ষীরার ভোটাররা, নিরাপত্তার চাদরে ঢাকা কেন্দ্র
- পাংশা উপজেলায় ৭৭ ভোটকেন্দ্রে সিসিটিভি, নিরাপত্তা জোরদার
-1.gif)








