সোনাতলায় দাদন ব্যবসায়ীর আঘাতে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়া সোনাতলায় দাদন ব্যবসায়ীর মারপিটে গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তি উপজেলার মধুপুর ইউপি'র পশ্চিম তেকানী গ্ৰামের শ্রীকান্ত সরকার এর ছেলে পলাশ চন্দ্র সরকার (৩০)।
নিহত পলাশের ভাই বিকাশ চন্দ্র সরকার প্রতিবেদককে বলেন, কিছু দিন পূর্বে বগুড়ার মোঃ রুবেল মিয়ার কাছ থেকে দাদন (সুদে) ২লাখ টাকা নেয়। পরবর্তীতে স্থানীয় রফিকুল এর উপস্থিতিতে বগুড়ার রুবেল কে ২লাখ ৭০হাজার টাকা লাভ সহ পরিশোধ করি। এরপর দির্ঘদিন ধরে ঘুরেও রুবেল এর কাছ থেকে আমার স্বাক্ষরিত স্টামটি উদ্ধার করতে পারিনি।কিছুদিন পর হঠাৎ একদিন স্থানীয় আফজাল এর ছেলে শিপন মিয়া,পাভেল মিয়া আমার বাড়িতে এসে রুবেল পাওনা আছে বলে জানিয়ে যায়।গত বৃহস্পতিবার দুপুরে আবার তারা এসে আমার খোঁজ করে।
এসময়ে আমার ভাই বাড়ি থেকে বের হয়ে এলে পাভেল মিয়া ফোন নম্বর চাওয়ার অজুহাতে ছোট ভাই পলাশকে বেদম মারপিট করে। এতে করে সে অসুস্থ হয়ে পড়লে ওই দিন পলাশকে স্থানীয় বাজার হতে ঔষধ এনে খাওনো হয়।
পরের দিন শুক্রবার অসুস্থতা বেড়ে গেলে সোনাতলায় স্থানীয় ক্লিনিকে নেয়া হয়। ক্লিনিকের চিকিৎসক পলাশকে দেখেই দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। তাৎক্ষণিক বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে পলাশ। আমরা পলাশ এর লাশ বাড়িতে আনলে আত্নীয় স্বজনদের কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয় তোহিদুল ইসলাম ও পরিমল চন্দ্র জানান, নিহত পলাশ যথেষ্ট ভালো ছিল এবং সবার সাথে হাসি মুখে কথা বলতেন। তবে তারা ওই দাদন ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত পলাশের লাশ থানায় এনে পোস্টমর্টাম রিপোর্টের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়রা জানান এলাকায় দাদন ব্যবসায়ীদের উৎপাত ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তাদের খপ্পরে পড়ে কেউবা এলাকা ছেড়েছে,কেউবা সর্বস্বান্ত হয়ে পথে বসেছে।
বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃত পলাশের লাশ পোস্টমর্টেম রিপোর্টের জন্য শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
(বিএস/এএস/ডিসেম্বর ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- সোনার ভরি এখন আড়াই লাখ
- 'তারা দোষী নন'
- দিনাজপুরে ছয়টি সংসদীয় আসনে ৪০ প্রার্থীকে প্রতীক বরাদ্দ
- বিচার হয় না তাই অভিযোগ করিনি: পবিত্র
- নির্বাচিত হলে মামলা বাণিজ্যের হ্যারাসমেন্ট বন্ধ করে দিবো: আজিজ
- পাংশায় পুলিশের অভিযানে ১০ মামলার আসামি গ্রেফতার
- সোনারগাঁয়ে ব্যক্তির সম্পত্তি জবরদখলের অভিযোগ ফজলুল ভুঁইয়ার বিরুদ্ধে
- গোপালগঞ্জের তিনটি আসনে ২৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
- 'বিএনপি মানে উন্নয়ন, ধানের শীষ মানে উন্নয়ন'
- সাতক্ষীরায় সরস্বতী পূজা উপলক্ষ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ
- গোপালগঞ্জে ভ্যালু চেইন প্রমোশনাল কর্মশালা
- বালিয়াকান্দিতে অপহরণ মামলায় বাপ-ছেলে গ্রেফতার
- সোনাতলায় পুষ্টি ও পরিবেশ সচেতনতায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
- ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১
- সাতক্ষীরার ৪ আসনে চূড়ান্ত লড়াইয়ে ২০ প্রার্থী: কার হাতে কোন প্রতীক
- নড়াইলের দু‘টি সংসদীয় আসনে প্রতীক পেলেন ১৫ জন
- 'না' ভোটে অবস্থান নেয়া দল রক্তের সাথে বেঈমানী করছে
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে নৌকাসহ ৩ জেলে আটক
- ঝিনাইদহে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
- রেডমি নোট ১৫ সিরিজের মোড়কে তিনটি নতুন স্মার্টফোন আনলো শাওমি
- তোমার অভিশাপে তুমি স্থির
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- রাজবাড়ীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
- শুভ্রতার আলোয় দেবী সরস্বতী : প্রজ্ঞা ও শুদ্ধতার এক চিরন্তন আরাধনা
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
- 'পিতা যদি রাষ্ট্রপতির প্রটোকল মেনে বঙ্গভবনে থাকতেন, তাহলে বাঙালির এতো বড় মহাসর্বনাশ কেউ করতে পারতো না'
- বন্যার পানিতে পাঁচ দিন ধরে বন্ধ কুমিল্লা ইপিজেড
- ১৩ ডিসেম্বর বাগেরহাটের রামপাল থানা হানাদার মুক্ত হয়
-1.gif)








