অভিযোগের তীর মেয়ের দিকে
টঙ্গীর এরশাদ নগরে এক ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য
মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : গাজীপুর মহানগর ৪৯ নম্বর ওয়ার্ড টঙ্গী এরশাদ নগরে মেজবাহ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে রহস্য। দুর্ঘটনা নাকি হত্যা, তদন্ত করছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। অভিযোগ উঠেছে মেয়ে মেরিনা (২৩) এর হাতে থাকা তালা দিয়ে আঘাত করলে বাবা মেজবাহ মারা যায়।
জানা যায়, মৃত মেজবাহ উত্তরা এলাকায় ছেলে মেয়ে নিয়ে ভাড়া থাকেন। টঙ্গীর এরশাদ নগরে বসবাস করেন মৃত মেজবার সাবেক স্ত্রী আলেয়া (৪০)। মেয়ে মেরিনা প্রায়শই টঙ্গীর এরশাদ নগরে মা আলেয়ার কাছে আসা-যাওয়া করে। জানা যায়, আলেয়া পরবর্তীতে বিয়ে বসে।
ঘটনার দিন মেজবাহ বাজার নিয়ে সাবেক স্ত্রী আলেয়ার বাড়িতে আসে। মেয়ে মেরিনার ডিভোর্স হলে বাবা হিসেবে তিনি বিবাহ ঠিক করেন। কিন্তু এই বিয়েতে রাজি ছিলেন না মেয়ে। আবার মেয়ে যেখানে বিয়ে বসতে চায় সেটাতে রাজি না বাবা মেজবাহ।
ঘটনার দিন বুধবার মেয়ে মেরিনা এরশাদ নগর মায়ের কাছে এসেছে জেনে বাবা মেজবাহ বাজারসদাই করে সেখানে আসেন। দুপুরের দিকে এসকল বিষয় নিয়ে পারিবারিক কলহ উত্তেজনা সৃষ্টি হলে ধ্বস্তাধস্তির একপর্যায়ে আঘাতপ্রাপ্ত হন মেজবাহ। দ্রুত স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মেজবাহকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে বাড়িতে এনে দাফনকাজ করাতে গেলে বিষয়টি নিয়ে গুঞ্জন তৈরি হয় এবং একপর্যায়ে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ এসে হাজির হয়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের এসআই মেহেদী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরন করা হবে। ঘটনার তদন্ত করার পর সবকিছুই পরিস্কার হয়ে যাবে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক আত্মীয় বলেন, মেজবাহ এর মেয়ে মেরিনেরও বিবাহবিচ্ছেদ হয়। ঘরে একটা ১০/১১ বছরের পুত্র সন্তান আছে। মেজবাহ সেই মেয়ের বিয়ের জন্য পাত্র ঠিক করেছিলেন কিন্তু মেয়ে মেরিনা ঐ পাত্রের সাথে বিয়েতে সম্মত ছিলো না।
আবার স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানাযায় মেয়ে মেরিনা মাদকাসক্ত। টঙ্গীর মাজার বস্তিতে ছিলো তার নিয়মিত আসা-যাওয়া। সেও অন্য ছেলেকে বিয়ের জন্য প্রস্তুতি নিয়েছিলো। এসব নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ তৈরি হয়। এরশাদ নগরের ৭ নম্বর ব্লকে সাবেক স্ত্রী আলেয়ার বাড়িতে আসলে একপর্যায়ে বাড়ির ভিতর এসকল বিষয় নিয়ে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে মেয়ে তালা দিয়ে নিজের মাথায় আঘাত করতে গেলে বাধা দেন মেজবাহ। ঐসময় ধ্বস্তাধস্তিতে পড়ে গিয়ে মেজবাহের কপালের ডান ভ্রু এর উপরে আঘাতপ্রাপ্ত হন। পূর্ব থেকে স্ট্রোক আক্রান্ত অসুস্থ মেজবাহ সেখানে আবার স্ট্রোক করে। উল্লেখ্য যে, মেজবার মরদেহের ডান ভ্রু'তে একটি গভীর ক্ষতচিহ্ন দেখা গেছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে বলেন, আমরা এখন পর্যন্ত কোনোও পক্ষ থেকে অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
(জেজে/এসপি/ডিসেম্বর ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘অবহেলিত নড়াইল-লোহাগড়ার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন’
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
- 'ক্ষমতা হস্তান্তরে বিলম্ব ঘটানোর অপচেষ্টা হচ্ছে'
- গোপালগঞ্জ- ১ আসনে কারাবন্দী স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী শোভাযাত্রা
- ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন
- দিনাজপুর- ৬ আসনে ধানের শীষের পক্ষে নারী উদ্যোক্তাদের উঠান বৈঠক
- ফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক গ্রেপ্তার
- সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর প্রতিশ্রুতি দিলেন বিএনপি প্রার্থী পিনাক চৌধুরী
- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সালথা থানা পুলিশের মহড়া
- সালথায় ১১ দলীয় জোট প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ
- নগরকান্দায় শামা ওবায়েদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আ. লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগদান করে নাই’
- সোনাতলায় পৌর জামায়াতের নির্বাচনী জনসভা
- সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- কাপাসিয়ায় সেনাবাহিনীর টহল শোডাউন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব
- বিএনপি নেতা মেজর ওয়াহেদুল হক মোল্লার সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে জামায়াত জোটকে প্রত্যাখ্যানের আহবান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- ‘ফ্যাসিস্ট না তৈরী হোক তাই ‘হ্যাঁ’ ভোট দেবো’
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- চিরনিদ্রায় উসুইমং মারমা, প্রিয়জনকে হারিয়ে স্তব্ধ স্বজনরা
- সালথায় রিকশা প্রতীকের প্রার্থীর গাড়িবহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
-1.gif)








