নড়াইলে জেঁকে বসেছে শীত, কনকনে হিমেল হাওয়ায় স্থবির জনজীবন
রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় তীব্র শীত জেঁকে বসেছে। কনকনে শীতে এখানকার জনজীবন স্থবির হয়ে পড়েছে। সূর্যের দেখা নেই ২/৩ দিন। বৃষ্টির মত ঝরছে কুয়াশা। সে সাথে প্রচন্ড হিমেল বাতাস কাহিল করে দিয়েছে লোহাগড়াসহ সমগ্র জনপদের সব বয়সী মানুষকে। প্রচন্ড ঠান্ডার কারণে মানুষ কাজে যেতে পারছে না। ফলে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। জবুথুবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষসহ সকল প্রাণীকুল।
গত ৪/৫ দিন যাবৎ দিনভর ঘন কুয়াশায় ঢেকে থাকছে নড়াইলের আকাশ। দুপুরের দিকে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও তার তেজ একেবারেই নেই। ফলে জড়োসড়ো থাকতে হচ্ছে মানুষসহ গবাদি পশুপাখিদের। তীব্র ঘন কুয়াশা আর প্রচন্ড হিমেল হাওয়ায় এ অঞ্চলে জেঁকে বসেছে শীত।
৪ দিন ধরে চলমান শৈত্য প্রবাহে জুবু থুবু হয়ে পড়েছে নড়াইলের জনপদের মানুষসহ প্রাণীকুল। বিশেষ করে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ গরম কাপড়ের অভাবে চরম বিপাকে পড়েছেন। সকাল থেকে গভীর রাত অবধি খঁড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। ৪ দিন ধরে সূর্যের দেখা না মেলায় দুর্ভোগ আরও বেড়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শীতবস্ত্রের অভাবে কষ্টে পড়েছে মধুমতী নদী পাড়ের হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। চরাঞ্চলে শীত বস্ত্রের অভাব লক্ষ্য করা গেছে। এসব এলাকায় জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন না।
রাতের পাশাপাশি দিনের অধিকাংশ সময় ঘন কুয়াশায় ঢেকে থাকছে আকাশ। ফলে দিনের বেলাতেও নড়াইল-বেনাপোল মহাসড়কের যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। অব্যাহত ঘন কুয়াশার কারণে বোর ধানের বীজতলা নিয়ে কৃষকরা চিন্তিত হয়ে পড়েছেন। তীব্র শীত ও শৈত্য প্রবাহ অব্যাহত থাকলে বীজতলা 'কোল্ড ইনজুরি'তে আক্রান্ত হতে পারে।
শীতের তীব্রতা নিয়ে রাজুপুর এলাকা সরকারি চাকুরীজীবি চঞ্চল শেখ বলেন, ৩/৪ দিন ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। কোথাও বা দেখা গেলে তা খুব অল্প সময়ের জন্য। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার সাথে প্রচন্ড হিমেল বাতাসের কারনে দিনের বেলাতেও মানুষ সাধারণ কাজকর্ম করতে পারছে না। দিনভর ঘরের মধ্যে গায়ে কাঁথা-কম্বল জড়িয়ে থাকতে হচ্ছে। অথবা আগুনের তাপ নিয়ে গা গরম করতে হচ্ছে। এক কথায় প্রচন্ড ঠান্ডায় কাবু হয়ে পড়ছেন শিশু ও বৃদ্ধসহ সব বয়সের মানুষ। সব কিছু মিলে, প্রচন্ড শীত আর শৈত্য প্রবাহের দরুন জনজীবন আসলেই স্থবির হয়ে পড়েছে।
(ওএস/এসপি/ডিসেম্বর ২৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও ব্যাগ বিতরণ শুরু
- ‘বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যেতে হবে’
- ১৯ বছরের আকালু ‘জয় বাংলা’ শ্লোগান দিতে দিতে পাকিস্তানী বাহিনীর গুলিতে প্রাণ দিল
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- গৌরনদীতে তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বিএনপি নেতার অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর
- উত্তরাধিকার সূত্রে আমরা একটা পঙ্গু অর্থনীতি পেয়েছি: তথ্যমন্ত্রী
- মুন্সীগঞ্জে এক উপজেলায় ৩টি পৃথক দুর্ঘটনায় নিহত ১
- বন্ধ পাবনা চিনিকলে মাসে ব্যয় ১২ লাখ টাকা, বাড়ছে লোকসান
- গোপালগঞ্জে ৩ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা
- আড়িয়ল বিলের কৃষকদের সাথে জ্বালানি তেল প্রাপ্যতা হারভেস্টিং বিষয়ে মতবিনিময়
- জমির বিরোধে নগরকান্দায় সংঘর্ষ, নারীসহ আহত ৪
- শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী
- কতিপয় সাংবাদিকদের নিয়ে এলাকার মানুষের প্রশ্ন, এর দায় কার?
- কাজের মান ঠিক করতে বলায় প্রকৌশলীকে ঠিকাদারের হুমকি
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ‘সালথার সহিংসতা ও মাদক নির্মূলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে’
- বাবা বুড়োঠাকুরের গাছতলা ধামে ৪ দিনব্যাপী বৈশাখী উৎসব ও লোকজ মেলা শুরু
- দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রথম দিনেই ১১৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত, বহিষ্কার ১
- সোনাতলায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
- মাজার রক্ষায় আমরা অবিরাম সংগ্রামমুখর
- কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু
- কাপ্তাইয়ে ১১ দিনব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন
- রাজপাট রাধা মদন মোহন সেবাশ্রমের সেবাইতসহ দু’জনকে মারপিট
- বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- বইমেলা স্থগিত
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ‘বিশ্বাসই হলো অর্থনীতির আসল মুদ্রা’
- শরীয়তপুরের ৩টি আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- মেহেরপুরে ৭০১৯৪ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
- নড়াইলে ছাত্রদলের উদ্যোগে শোক র্যালি
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- রোনালদোকে ঘিরে সৌদি ট্যুরিজমের বৈশ্বিক ক্যাম্পেইন
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
-1.gif)








