উৎসব না থাকলেও নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
রূপক মুখার্জি, নড়াইল : রাষ্ট্রীয় শোক পালনের কারণে এ বছর আনুষ্ঠানিক বই উৎসব অনুষ্ঠিত না হলেও নড়াইলে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বিতরণ কার্যক্রম থেমে থাকেনি। বছরের প্রথম দিন আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষে নড়াইল জেলায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৯ লাখ ৬৬ হাজার ৪৯৪টি পাঠ্য বইয়ের চাহিদা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৬৭ শতাংশ বই বিদ্যালয়গুলোতে পৌঁছে সংরক্ষণ ও বিতরণ করা হয়েছে। অবশিষ্ট প্রায় ৩৩ শতাংশ বই খুব শিগগিরই সরবরাহ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নতুন বছরের শুরুতেই নতুন বইয়ের ঘ্রাণ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা। বই উৎসব না থাকলেও বিদ্যালয় প্রাঙ্গণে বই হাতে পাওয়া শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দ ও
উচ্ছ্বাস।
বৃহস্পতিবার সরেজমিনে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে নতুন বই সংগ্রহ করছে। শিক্ষকরা বই বিতরণের পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা ও মনোযোগ দিয়ে পড়াশোনার প্রতি নির্দেশ দিচ্ছেন। কেউ নতুন বই উল্টে-পাল্টে দেখছে, কেউ আবার সহপাঠীদের সঙ্গে বইয়ের ছবি ও রঙিন প্রচ্ছদ নিয়ে কথা বলছে।
নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, 'রাষ্ট্রীয় শোকের কারণে আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও শিক্ষার্থীদের হাতে সময়মতো বই পৌঁছে দেওয়াই ছিল আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের আনন্দই আমাদের প্রাপ্তি।
এদিকে অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে জানান, বছরের শুরুতেই বিনামূল্যের পাঠ্যবই পেলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও আগ্রহী হয়। এতে নতুন শিক্ষাবর্ষের শুরুটা ভালো হয়।
শিক্ষা বিভাগ আশা করছে, অবশিষ্ট বই দ্রুত সরবরাহ শেষ হলে শিক্ষার্থীরা কোনো ধরনের ঘাটতি ছাড়াই পূর্ণাঙ্গ পাঠ্যক্রম অনুযায়ী পড়াশোনা চালিয়ে যেতে পারবে।
(আরএম/এসপি/জানুয়ারি ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘ফ্যাসিবাদ ফিরে এলে দায় নিতে হবে জামায়াতকে’
- সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
- নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই
- গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট
- ‘বিএনপি করায় অনেক জুলাইযোদ্ধাকে গেজেটভুক্ত করা হয়নি’
- ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বাবুল আর নেই
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- জামালপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত
- আমবাগান থেকে অবিস্ফোরিত ৪২টি ককটেল উদ্ধার
- চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
- আগাম ফুলকপিতে পচন, মাঠেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্ন
- শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ
- ঈশ্বরদীতে বিশেষ অভিযান: দু’টি ওয়ান শুটারগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২৩
- চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
- বাবার মৃত্যুর ৩ দিন পর ধর্ষণের শিকার ৪ বছরের কন্যাশিশু, গ্রেপ্তার ১
- ডাক বিভাগ: সম্পদ আছে, সক্ষমতা নেই
- প্রেমের ফাঁদে লাখ লাখ টাকা হাতিয়ে নিত চক্র, দুই নারীসহ গ্রেপ্তার ৩
- রূপপুরের প্রথম ইউনিটে কমিশনিংয়ের মাইলফলক অর্জন, ফিজিক্স টেস্টের জন্য বায়রার অনুমোদন
- সালথায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ‘১২ লাখ রোহিঙ্গার বোঝা একা বহন করতে পারে না বাংলাদেশ’
- ‘গ্ল্যামার থাকলেই ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় না’
- ‘শাক দিয়ে মাছ ঢাকার হাতিয়ার গণমাধ্যম’
- ছুটির দিনে ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ওমানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের যুবারা
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- লোহাগড়া পৌর নির্বাচনে নৌকার জয়
- বিশ্ব জনমত বাংলাদেশের পক্ষে : সরদার শরণ সিং
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- উপজেলা ও পৌর বিএনপির দু’টি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, পাল্টা শো-ডাউন কমিটির নেতাদের
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- কেন্দুয়ায় টিউবওয়েলও বরাদ্দ নেই, টাকাও ফেরত নেই
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু
১০ অক্টোবর ২০২৬
- গাজীপুরে বিকাশ এজেন্টের কর্মীকে গুলি করে ৩ কোটি টাকা লুট
- ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বাবুল আর নেই
-1.gif)








