শ্রীধাম ওড়াকান্দিতে ঠাকুর পরিবারের সাথে বিএনপির ২ প্রার্থীর মতবিনিময়
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি ঠাকুর বাড়িতে ঠাকুর পরিবরের সদস্য ও মতুয়া সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন বিএনপি মনোনীত ২ সংসদ সদস্য প্রার্থী। মতুয়া ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান মতুয়া সম্প্রদায়ের মহাতীর্থ ওড়াকান্দি ঠাকুরবাড়িতে এ মতবিনিময় সভাকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ন বলে বিবেচনা করছেন।
গতকাল সোমবার দুপুরে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম এবং গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর ওড়াকান্দি ঠাকুরবাড়িতে গিয়ে মতুয়া নেতাদের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
এ সময় ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মতুয়া সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনায় উঠে আসে। দুই প্রার্থীই মুক্তচিন্তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন।
গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম বলেন, "ওড়াকান্দি ঠাকুরবাড়ি শুধু ধর্মীয় তীর্থস্থানই নয়, বরং দেশে-বিদেশে বসবাসরত মতুয়া ধর্মাবলম্বীদের জন্য এটি এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র। তাই রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক যেকোনো প্রেক্ষাপটে এখানে আগত অতিথিরা সবসময়ই বিশেষ গুরুত্বের দাবি রাখেন।"
গোপালগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী ডা. কে এম বাবর বলেন,"মতুয়া সম্প্রদায়ের নেতা-কর্মীদের সাথে ভবিষ্যতেও সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মিলিত প্রচেষ্টাতেই একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় ঐক্য গড়ে উঠতে পারে।"
এসময় উপস্থিত ছিলেন অভিতাভ ঠাকুর, সুব্রত ঠাকুর, পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর, শিবু ঠাকুর, দীনেষ মন্ডল, কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো: সেলিম, সদস্য কমলেষ ঘোষ, ওড়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বদরুল আলম বিটুল, গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুর রহমান, যুবদল কেন্দ্রিয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, মুকসুদপুর উপজেলা বিএনপি নেতা রানা ঠাকুর, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, গোপালগঞ্জ জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জোবায়ের আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, গোপালগঞ্জে সনাতনী (হিন্দু) ধর্মাবলম্বীদের মধ্যে অধিকাংশই শ্রীধাম ওড়াকান্দির শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের প্রবর্তিত মতুয়া ধর্মের অনুসারী। নির্বাচনে মতুয়া ভোট জয়-পরাজয়ের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখে আসছে।
(বি/এসপি/জানুয়ারি ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘অবহেলিত নড়াইল-লোহাগড়ার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন’
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
- 'ক্ষমতা হস্তান্তরে বিলম্ব ঘটানোর অপচেষ্টা হচ্ছে'
- গোপালগঞ্জ- ১ আসনে কারাবন্দী স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী শোভাযাত্রা
- ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন
- দিনাজপুর- ৬ আসনে ধানের শীষের পক্ষে নারী উদ্যোক্তাদের উঠান বৈঠক
- ফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক গ্রেপ্তার
- সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর প্রতিশ্রুতি দিলেন বিএনপি প্রার্থী পিনাক চৌধুরী
- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সালথা থানা পুলিশের মহড়া
- সালথায় ১১ দলীয় জোট প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ
- নগরকান্দায় শামা ওবায়েদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আ. লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগদান করে নাই’
- সোনাতলায় পৌর জামায়াতের নির্বাচনী জনসভা
- সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- কাপাসিয়ায় সেনাবাহিনীর টহল শোডাউন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব
- বিএনপি নেতা মেজর ওয়াহেদুল হক মোল্লার সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে জামায়াত জোটকে প্রত্যাখ্যানের আহবান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- ‘ফ্যাসিস্ট না তৈরী হোক তাই ‘হ্যাঁ’ ভোট দেবো’
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- চিরনিদ্রায় উসুইমং মারমা, প্রিয়জনকে হারিয়ে স্তব্ধ স্বজনরা
- সালথায় রিকশা প্রতীকের প্রার্থীর গাড়িবহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
-1.gif)








