প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সদস্য গ্রেপ্তার
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে (৩৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) উপজেলা শাখার সাবেক দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাফিস আহমেদ স্বাধীন (২২) ও সিজান মাহমুদ সানি (২০)। এ ঘটনায় আরও দুই আসামি পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারী ফরিদপুরের একটি জুটমিলে কর্মরত। গত সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মহম্মদপুর উপজেলার গোপালপুর গ্রামের মেজবার ইটভাটার মোড়ে গাড়ি থেকে নামেন তিনি। এ সময় আগে থেকে ওত পেতে থাকা চার যুবক তাকে জোরপূর্বক ধরে নিয়ে পাশের একটি নির্জন মেহগনি বাগানে নিয়ে যায়।সেখানে সিজান মাহমুদ সানি, নাফিস আহমেদ স্বাধীনসহ রুবেল ও সুমন তাকে পালাক্রমে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী নারী বাড়ি ফিরে স্বজনদের বিষয়টি জানান।পরের দিন মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে স্বজনদের সহায়তায় তিনি মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্ত সানি ও স্বাধীনকে গ্রেপ্তার করে।পরে মঙ্গলবার রাতে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রুজু করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার (৭ জানুয়ারি) আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতদের সাংগঠনিক পরিচয় সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হুসাইন বলেন, “অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় মহম্মদপুর উপজেলা কমিটি অনেক আগেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত আট মাস ধরে সেখানে কোনো কার্যকর সাংগঠনিক কমিটি নেই।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, অভিযোগ দায়েরের সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্ত কার্যক্রম গুরুত্বের সঙ্গে চলছে। পলাতক অপর দুই আসামি রুবেল ও সুমনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
(বিএস/এসপি/জানুয়ারি ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘অবহেলিত নড়াইল-লোহাগড়ার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন’
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
- 'ক্ষমতা হস্তান্তরে বিলম্ব ঘটানোর অপচেষ্টা হচ্ছে'
- গোপালগঞ্জ- ১ আসনে কারাবন্দী স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী শোভাযাত্রা
- ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন
- দিনাজপুর- ৬ আসনে ধানের শীষের পক্ষে নারী উদ্যোক্তাদের উঠান বৈঠক
- ফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক গ্রেপ্তার
- সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর প্রতিশ্রুতি দিলেন বিএনপি প্রার্থী পিনাক চৌধুরী
- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সালথা থানা পুলিশের মহড়া
- সালথায় ১১ দলীয় জোট প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ
- নগরকান্দায় শামা ওবায়েদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আ. লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগদান করে নাই’
- সোনাতলায় পৌর জামায়াতের নির্বাচনী জনসভা
- সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- কাপাসিয়ায় সেনাবাহিনীর টহল শোডাউন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব
- বিএনপি নেতা মেজর ওয়াহেদুল হক মোল্লার সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে জামায়াত জোটকে প্রত্যাখ্যানের আহবান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- ‘ফ্যাসিস্ট না তৈরী হোক তাই ‘হ্যাঁ’ ভোট দেবো’
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- চিরনিদ্রায় উসুইমং মারমা, প্রিয়জনকে হারিয়ে স্তব্ধ স্বজনরা
- সালথায় রিকশা প্রতীকের প্রার্থীর গাড়িবহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
-1.gif)








