‘ফরিদপুরের সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে’
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : 'ফরিদপুরের সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে' বলে মন্তব্য করেছেন আসন্ন নির্বাচনে ফরিদপুর- ৩ (সদর) আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাবেক আহবায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
আজ বুধবার বিকেলের দিকে ফরিদপুর সদরের ৮ কৃষ্ণনগর ইউনিয়নের স্থানীয় ৪নং ওয়ার্ড বিএনপি আয়োজিত প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে তাঁর আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং এক নির্বাচনী প্রচারণা পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কোতয়ালি থানা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম সুজা সঞ্চালনায় এ প্রোগ্রামে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের এ প্রার্থী।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিপ্লপতি, সমাজসেবক এ রাজনৈতিক ব্যক্তিত্ব চৌধুরী ফারিয়ান ইউসূফ। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. মুরাদ হোসেন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদ মিয়া সহ ওই ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানের প্রথম পর্বে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মরহুমার আত্নার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরা।
এ অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ কৃষ্ণনগর ইউনিয়ন থেকে ধানের শীষে সর্বোচ্চ ভোট দিবেন বলে নায়াব ইউসূফকে আশ্বস্ত করেন। তারা বলেন, 'কানাইপুর ও কৃষ্ণনগর থেকে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করবে বিএনপি'। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ফরিদপুর সদর আসনে বিপুল ভোটের ব্যবধান জয়লাভ করবে বিএনপির মনোনীত প্রাথী চৌধুরী নায়াব ইউসুফ।
প্রধান অথিতির বক্তব্যে নায়াব ইউসুফ স্থানীয় সাধারণ ভোটারদের উদ্দেশ্য করে আরও বলেন, 'আমার বাবা চৌধুরী কামাল ইবনে ইউসূফকে আপনারা বারবার ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তিনি আপনাদের কেমন ভালো বাসতেন সেটা আমি খুব কাছে থেকে দেখেছি। তিনি তাঁর জীবদ্দশায় ফরিদপুরের গণমানুষের জন্য অনেক কিছুই করেছেন। আপনাদের নিয়ে অনেক স্বপ্ন ছিলো তাঁর। আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আপনাদের নিয়ে দেখা আমার বাবার বাকী স্বপ্নগুলো পুরণ করতে পারবো, আমি তা করতে চাই, আপনাদের নিকট সেই সুযোগ টুকু চাই। বিশেষ করে ফরিদপুরের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করার সুযোগ চাই'।
নায়াব আরও বলেন, 'আমার বিশ্বাস আমার প্রয়াত দাদা, কাকা, বাবার মতো আমাকে আপনারা মন থেকে ভালো বাসবেন, দোয়া করবেন এবং ধানের শীষে ভোট দিবেন।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে মরহুমার আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের পাশাপাশি তাঁর সম্মানে অনুষ্ঠানে এক মিনিট নিরবতা পালন করা হয়।
(আরআর/এসপি/জানুয়ারি ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে’
- ‘আমরা বৈষম্যের শিকার’
- সাতক্ষীরায় পৌরসভার অবৈধ উচ্ছেদ অভিযান
- কুমিল্লায় মুক্তিবাহিনী পাকসেনা ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
- মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা, বাধা রেলপথ
- মীরেরবাড়িতে সবজির সবুজ বিপ্লব, ৮০০ কৃষকের ঘামে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার স্কিমে প্রাইম ব্যাংক
- প্রান্তিক জনপদের সীমা পেরিয়ে চট্টগ্রাম আদালতের আইনজীবী হ্লানুচিং মারমা
- সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ
- সুন্দরবনের অভয়ারণ্যে দুটি নৌকাসহ দুই জেলে আটক
- বিদ্যুৎস্পৃষ্টে নিহত অটোচালক, আহত মেয়ে
- ফুলপুর পৌরসভার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা
- 'মিথ্যে মামলা' ও 'অপপ্রচার' দাবি করে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর
- ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
- বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত
- ৫০ লাখ মুক্তিপণ দাবিতে ব্যবসায়ী অপহরণ, পাঁচলাইশ পুলিশের জালে ৮ অপরাধী, ভিকটিম উদ্ধার
- ডিবির পৃথক অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বরখাস্ত নয় কর্মবিরতিতে থাকবেন সেই শিক্ষক, তদন্তে কমিটি
- ডিবির অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
- শেখ আ: রাজ্জাক আলিম মাদরাসায় এবারও সভাপতি নির্বাচিত হলেন শেখ নাজিম উদ্দিন
- গোপালগঞ্জে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা
- সাহসী সাংবাদিকতার জন্য ফোবানা সম্মাননা পেলেন সাংবাদিক ছাবেদ সাথী
- লস অ্যাঞ্জেলেসে শেষ হলো তিন দিনের জমজমাট ৪০তম ফোবানা সম্মেলন
- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু : নিপীড়িত মানুষের মুক্তির দিশারী
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
-1.gif)








