খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষকদের বিদায় সংবর্ধনা
দিলীপ চন্দ, ফরিদপুর : শিক্ষা জীবনের শুরু থেকে আলোর পথে শিক্ষার্থীদের পথ দেখানো খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও কর্মচারীরা পেলেন শিক্ষার্থীদের অকৃত্রিম ভালোবাসা ও সম্মান। ফরিদপুর সদর উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য আয়োজন করা হয় বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান।
শুক্রবার (৯ জানুয়ারি) ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের খলিলপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘ কর্মজীবন শেষে অবসর নেওয়া শিক্ষক ও কর্মচারীদের বিদায় জানানো হয়। এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সম্মাননা স্মারক।
অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে অবসরপ্রাপ্ত শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের এই ভালোবাসাই তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন। ছাত্রদের সাফল্য ও সম্মানই একজন শিক্ষকের প্রকৃত পুরস্কার। তারা আরও বলেন, শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার যে চেষ্টা করেছেন, তার স্বীকৃতি আজ এই সম্মাননার মাধ্যমে পেয়েছেন।
প্রাক্তন শিক্ষার্থীরা জানান, তাঁদের জীবনে সুশিক্ষা ও নৈতিকতা গড়ে তুলতে শিক্ষকদের অবদান অপরিসীম। তারা বলেন, “স্যারেরা আমাদের আদর্শ শিক্ষক। আমাদের মানুষ হওয়ার পেছনে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। আমরা আজীবন তাঁদের কাছে কৃতজ্ঞ থাকব।”
অনুষ্ঠানে খলিলপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী বক্তব্যে শিক্ষকরা বলেন, আনুষ্ঠানিকভাবে কর্মজীবনের ইতি টানলেও শিক্ষার্থীদের জন্য তাঁদের দোয়া ও ভালোবাসা আজীবন অটুট থাকবে।
দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান হলেও শিক্ষার্থীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন এই আদর্শ মানুষ গড়ার কারিগররা।
(ডিসি/এএস/জানুয়ারি ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘অবহেলিত নড়াইল-লোহাগড়ার উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিন’
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
- 'ক্ষমতা হস্তান্তরে বিলম্ব ঘটানোর অপচেষ্টা হচ্ছে'
- গোপালগঞ্জ- ১ আসনে কারাবন্দী স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী শোভাযাত্রা
- ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন
- দিনাজপুর- ৬ আসনে ধানের শীষের পক্ষে নারী উদ্যোক্তাদের উঠান বৈঠক
- ফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ যুবক গ্রেপ্তার
- সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর প্রতিশ্রুতি দিলেন বিএনপি প্রার্থী পিনাক চৌধুরী
- আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সালথা থানা পুলিশের মহড়া
- সালথায় ১১ দলীয় জোট প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলার অভিযোগ
- নগরকান্দায় শামা ওবায়েদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আ. লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি যোগদান করে নাই’
- সোনাতলায় পৌর জামায়াতের নির্বাচনী জনসভা
- সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
- কাপাসিয়ায় সেনাবাহিনীর টহল শোডাউন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের সচিব
- বিএনপি নেতা মেজর ওয়াহেদুল হক মোল্লার সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে জামায়াত জোটকে প্রত্যাখ্যানের আহবান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- ‘ফ্যাসিস্ট না তৈরী হোক তাই ‘হ্যাঁ’ ভোট দেবো’
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- চিরনিদ্রায় উসুইমং মারমা, প্রিয়জনকে হারিয়ে স্তব্ধ স্বজনরা
- সালথায় রিকশা প্রতীকের প্রার্থীর গাড়িবহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক মেহেদী গ্রেপ্তার
- সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনের মৃত্যু
- সাভারে দর্শনার্থীদের নজর কাড়ছে ১৬ ফুটের শ্যামা প্রতিমা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- বন্যার্ত মানুষের মাঝে দিনব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ করেছে মনিরুল চৌধুরী
- ‘ইসিকে অগাধ ক্ষমতা দেওয়া আছে, সমস্যা ছিল প্রয়োগে’
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
-1.gif)








