বাঙ্গালহালিয়ায় বিদর্শন ভাবনা কর্মশালা দেড় শতাধিক উপাসক-উপাসিকার মিলনমেলা
রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুদুমছড়া বৌদ্ধ বিহারে প্রতি বছরের ন্যায় এ বছরও ৫ দিনব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত সোমবার (৫ জানুয়ারি) শুরু হওয়া এই কর্মশালা ১০ জানুয়ারি শনিবার বিকেলে সমাপনীর মাধ্যমে শেষ হয়। এতে তিন পার্বত্য জেলা থেকে প্রায় দেড় শতাধিক দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকা অংশগ্রহণ করেন।
সমাপনী দিনে সকালে কুটুরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চার বার মাঠ প্রদক্ষিণ করে পিন্ড শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর ভিক্ষু সংঘের পিন্ডদান ও ধর্মীয় দেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। রাজস্থলী 'দি বুদ্ধ সাসনা হিতাকারি এসোসিয়েশন'-এর ব্যবস্থাপনায় এবং কুদুমছড়া পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাদের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জগতের সকল প্রাণীর চিত্তের ক্লেশ মুক্তির লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় বিদর্শন ভাবনা পরিচালনা করেন মিয়ানমার সরকার কর্তৃক "আগগা মহা সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা" উপাধি প্রাপ্ত ভদন্ত কিত্তিমা মহাথের।
তিন পার্বত্য জেলা থেকে আসা ধ্যানী উপাসক-উপাসিকারা জানান, মানুষের মনের কালিমা বা পাপ দূর করার জন্য বিদর্শন ভাবনার কোনো বিকল্প নেই। তারা বলেন, "শরীরে ময়লা লাগলে আমরা যেমন দ্রুত পরিষ্কার করি, তেমনি মনের ময়লা পরিষ্কারে বিদর্শন ভাবনা অপরিহার্য। এর মাধ্যমে মানুষ নিজ ধ্যানের স্বরূপ উপলব্ধি করতে পারে।"
বিহারের মনোরম পরিবেশ থাকলেও আবাসন ও অবকাঠামোগত কিছু সমস্যার কথা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। তারা জানান, বিহারটিতে শৌচাগার, পাটি, বালিশ, কম্বল এবং মাঠ সংস্কারসহ স্থায়ী অবকাঠামোর সংকট রয়েছে। তবে স্থানীয় পাড়াবাসী ও দায়ক-দায়িকাদের আন্তরিক সেবায় তারা মুগ্ধতা প্রকাশ করেন। বিহারের এসব সমস্যা সমাধানে তারা রাঙ্গামাটি জেলা প্রশাসক ও পার্বত্য উন্নয়ন বোর্ডে আবেদন করা হয়েছে।
কুদুমছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঃ চাইন্দাসারা ভিক্ষু জানান, পিন্ডচরণের মধ্য দিয়ে সফলভাবে এই কর্মশালা শেষ হয়েছে। কুদুমছড়া পাড়া কারবারি মাসুইচিং মারমা ও বিহার পরিচালনা কমিটির সভাপতি উসাচিং মারমাসহ স্থানীয় নেতৃবৃন্দ বলেন, "আমাদের বিহারে অনেক সুযোগ-সুবিধার অভাব রয়েছে। সরকারি সহযোগিতা পেলে বিদর্শন ভাবনা কার্যক্রম আরও বেগবান হবে এবং আগত অতিথিদের আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে।" তারা বিহারের উন্নয়নে সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন।
(আরএম/এসপি/জানুয়ারি ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- জাতির উদ্দেশে এম. মনসুর আলী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ভাষণ দেন
- ফরিদপুরে মন্দিরের নামে জেলা পরিষদের জায়গা দখলের অভিযোগ
- দেশের বাজারে ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি
- নহাটায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অফিসের উদ্বোধন
- সুবর্ণচরে মসজিদের পুকুর দখল করার প্রতিবাদে মানববন্ধন
- ভাঙ্গায় কাভার্ড ভ্যান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব
- টঙ্গীবাড়িতে মাদক বিরোধী সমাবশে ও কমিউনিটি পুলিশিং সভা
- যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, তিন যুবকের যাবজ্জীবন
- সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
- নগরকান্দায় সাংবাদিক সমবায় সমিতির কমিটি গঠন
- ঠাকুরগাঁওয়ে হাল চাষের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
- কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতার ভাসমান মরদেহ উদ্ধার
- ১৫০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে সান্তাহার রেলওয়ের দাপ্তরিক কাজ
- কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবির সহায়তায় হাসি ফুটল দুঃস্থদের মুখে
- আ. লীগ নেতার মিথ্যা গুজবের প্রতিবাদে যুবদল নেতার মানববন্ধন বিক্ষোভ
- রেলপথে মাদক পাচার রোধে অভিযান, তিতুমীর এক্সপ্রেস থেকে মাদক উদ্ধার
- জেলা প্রশাসক গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঈশ্বরদী ফুটবল একাদশকে সংবর্ধনা
- সাতক্ষীরায় প্রাইভেট কার চালককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
- লৌহজংয়ে মাদকবিরোধী মোবাইল কোর্ট, ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
- পাংশায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- ‘করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করছে সরকার’
- ‘আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে ভারতকে চিঠি’
- ‘মেসিই টুর্নামেন্টের সেরা’
- ‘বিদেশি শক্তি জুলাই গণঅভ্যুত্থান দখলের চেষ্টা করেছিল’
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- আমি হব সকাল বেলার পাখি
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- নিয়োগ পাচ্ছেন ৩৬ হাজার শিক্ষক
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- কাঁঠাল
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








