টাঙ্গাইলে ১ লাখ ৮৭ হাজার নতুন ভোটার, কেন্দ্র বেড়েছে ৭টি
সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে এবার ভোটার সংখ্যা বেড়েছে ১ লাখ ৮৭ হাজার ৭৫৫ জন। এর মধ্যে অধিকাংশই ভোটারই প্রথম বারের মত সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। তরুণ ভোটার ছাড়াও কিছু প্রবাসী ভোটার ও তৃতীয় লিঙ্গের ভোটার যুক্ত হয়েছেন এ নির্বাচনে। টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনের মধ্যে
টাঙ্গাইল- ৫ (সদর) আসনে সব চেয়ে বেশি নতুন ভোটার যোগ হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত নির্বাচনে জেলায় মোট ভোটার ছিলেন ৩১ লাখ ৪৬ হাজার ৬৭২ জন। এবার সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জনে।
হালনাগাদ তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে বর্তমানে নারী ভোটার ১৬ লাখ ৬২ হাজার ৭৭২ জন, পুরুষ ভোটার ১৬ লাখ ৭১ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২৫ জন। আগের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ২০ জন। এদিকে ভোটকেন্দ্রের সংখ্যাও বেড়েছে। আগে যেখানে কেন্দ্র ছিল ১ হাজার ৫৬টি, এবার তা বেড়ে হয়েছে ১ হাজার ৬৩টি।
টাঙ্গাইল জেলার ৮ টি সংসদীয় আসনের মধ্যে টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) ভোটার বেড়েছে ২৫ হাজার ১০৯ জন। টাঙ্গাইল-২ (ভূঞাপুর ও গোপালপুর) আসনে ভোটার বেড়েছে ২৩ হাজার ৩৫৮ জন। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ভোটার বেড়েছে ২৩ হাজার ৩৪৭ জন। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ভোটার বেড়েছে ২০ হাজার ৩৬১ জন।
টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনে ভোটার বেড়েছে ২৮ হাজার ২১৮ জন। টাঙ্গাইল-৬ (নাগরপুর ও দেলদুয়ার) আসনে ভোটার বেড়েছে ২৫ হাজার ২৫০ জন। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ভোটার বেড়েছে ১৭ হাজার ৫ জন।টাঙ্গাইল-৮ (বাসাইল ও সখীপুর) আসনে ভোটার বেড়েছে ২৪ হাজার ৭০৭ জন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তরুণ ভোটারদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।
তরুণ ভোটার সাবা রহমান চৈতী জানান, জীবনের প্রথম ভোট দেবো- এটি অন্য রকম এক অনুভূতি। শুনেছি বিগত নির্বাচন গুলোতে ভোটাধিকার প্রয়োগ ছিলো স্বপ্ন। সেই স্বপ্ন এবার বাস্তবায়িত হতে যাচ্ছে।আশা করছি আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারবো।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, নতুন ভোটারের বেশিরভাগই তরুণ ভোটার। নির্বাচনের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি।
(এসএম/এসপি/জানুয়ারি ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- সোনার দাম এক লাফে বাড়লো ৫২৪৯ টাকা
- প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল চৌধুরী ও পরীমনি
- আজ ‘শহীদ আনোয়ারা দিবস’
- সাতক্ষীরা- ৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বিএনপির বিদ্রোহী প্রার্থী
- গোপালগঞ্জের ৩ আসনে লড়বেন ২৭ প্রার্থী
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৭৫ শিক্ষার্থী পেল মেধা বৃত্তি
- নড়াইলে দেশীয় অস্ত্রসহ থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গ্রেফতার
- নগর নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে নতুন ফায়ার সার্ভিস সদর দপ্তর নির্মাণ শুরু
- লৌহজংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- তালায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই কোটি ১০ লাখ টাকা লুট
- ভূমি বুঝে পেতে ২৫ বছর ধরে লড়াই করছেন ভূমিহীন বৃদ্ধ খালেক
- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফিরোজকে বহিষ্কার করল বিএনপি
- ঈশ্বরগঞ্জে গণভোট নিয়ে অবহিতকরণ সভা
- ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি শীর্ষক সেমিনার
- কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী পালিত
- ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ
- সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ কোরেক্স সিরাপ উদ্ধার
- নড়াইলে সংঘর্ষে যুবক নিহত, আহত ৭
- ঠাকুরগাঁওয়ে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মর্তুজার মনোনয়ন প্রত্যাহার
- গোপালগঞ্জ- ৩ আসনে জোটের প্রার্থীর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী রেজাউল করিম
- নগরকান্দা উপজেলা পরিষদের সাধারণ সভা
- গোপালগঞ্জে গণভোট নিয়ে ইমাম সম্মেলন
- ‘নির্বাচনী বিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা’
- মুকসুদপুরে ২ আ.লীগ নেতার পদত্যাগের ঘোষণা
- গোপালগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ‘আসবে নতুন দিন, বদলে যাবে বাংলাদেশ’
- সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জেলের মৃত্যু
- ‘শেখ হাসিনা অসহায় মানুষদের পরম বন্ধু’
- গৌরীপুরে শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রংপুরে বেরোবি শিক্ষার্থী নিহত
- 'কী কঠিন হৃদয় তার! এই জন্যই বুঝি তিনি সানগ্লাসে চোখ ঢেকে রাখতেন; চোখ দেখলেও নাকি খুনী চেনা যায়!'
- তরুণ বিজ্ঞানীদের রুশ ‘ভিজভ’ পুরষ্কার জেতার সুযোগ
- ‘ভারতের সঙ্গে আর নিরবতা নয়’
- ‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
- ভাত নাকি রুটি, কার জন্য কোনটা ভালো
- নবীনগরে সুশান্ত হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩
- বরগুনায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- দশ মাসে আ.লীগের ৩ হাজার নেতাকর্মী গ্রেপ্তার
- ৭১৯ কোটি ৫০ লাখ টাকার কেসিসির বাজেট ঘোষণা
- বঙ্গোপসাগরে নৌকাডুবি, শিশুসহ ৯ রোহিঙ্গার মৃত্যু
- সঞ্চালক হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু
- ‘শাহজালালের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ’
- পারিবারিক ষড়যন্ত্রের শিকার ব্যবসায়ী আবুল বাশার শামীম
- বিএনপির প্রার্থী বাছাই নিয়ে জমে উঠেছে সমীকরণ
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
-1.gif)








