ফরিদপুরে উদ্ধার শক্তিশালী বোমার নিয়ন্ত্রিত বিস্ফোরণে কেঁপে ওঠলো শহর
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে সেনাবাহিনীর কর্তৃক শনিবার উদ্ধারকৃত শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বোমাটি আজ রবিবার সকালে ধ্বংস করা হয়েছে। রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত শক্তিশালী এ বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণের সময় কেঁপে ওঠে আলীপুর ব্রীজ সংলগ্ন শহরের ওই এলাকা।
এর আগে, ফরিদপুর শহরের আলীপুর ব্রিজ এলাকায় পড়ে থাকা একটি ব্যাগ থেকে বোমা বা ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার ভোরে আলীপুর ব্রিজ সংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালিয়ে ব্যাগটি দেখতে পায় সেনাবাহিনী। এরপর সেনা সদস্যরা এলাকাটি ঘিরে রাখেন। পরে তাদের সাথে পুলিশ, একাধিক গোয়েন্দা সংস্থার সদস্য ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। এসময় শহর জুড়ে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফরিদপুরে বোমা ডিসপোজাল টিমের কোনো এক্সপার্ট সদস্য না থাকায়, বা কয়েকটি সংস্থায় দু'একজন এ বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য থাকলেও মোবা নিস্ক্রিয় করতে প্রয়োজনীয় সুরক্ষা পোশাক না থাকায় ঢাকায় খবর দেওয়া হয়। পরে ঢাকা থেকে বোমা ডিসপোজাল টিমের সদস্যরা এসে বোমা সাদৃশ্য বস্তুটিকে ঘটনাস্থলের অদূরে কুমার নদের তীরে নিয়ে নিস্ক্রিয় করার সিদ্ধান্ত নেন।
ওই সময় ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন উপস্থিত গণমাধ্যমকে জানান, 'উদ্ধারকৃত বস্তুটি বোমা নাকি ককটেল—এ মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে, এটি লাল টেপ দিয়ে পেচানো, এর সাথে বেশকিছু সংযুক্ত তার জড়ানো বোমা বা ককটেল সাদৃশ্য বস্তু।'
তিনি আরো জানান, 'বিশেষজ্ঞ টিম নিশ্চিত না করা পর্যন্ত বস্তুটি স্পর্শ করা হচ্ছে না'। জননিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় বাড়তি সতর্কতা জারি রাখা হয়েছে। এদিকে এ ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান আজমির।
ফরিদপুর শহরের ব্যস্ততম এলাকা আলীপুর সেতুতে স্কুল ব্যাগের ভেতর লুকিয়ে রাখা এ শক্তিশালী রিমোট কন্ট্রোল বোমাটি উদ্ধারের ২৪ ঘণ্টা পর বিশেষ ব্যবস্থায় নিষ্ক্রিয় করলো পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) সদস্যবৃন্দ।
এর আগে, গতকাল (শনিবার) রাত সোয়া আটটার বোমাটি নিরাপদ স্থানে রেখে পুলিশের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর করে সেনাবাহিনীর সদস্যরা। বোমা উদ্ধারের ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে শনিবার থেকে শহরটি নিরাপত্তার চাদরে ঢেকে রাখে স্থানীয় প্রশাসন।
রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জন ঘাট এলাকায় কুমার নদের পাড়ে বোমাটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়। ঢাকা থেকে আগত এটিইউ’র ১০ সদস্যের বোমা ডিসপোজাল দল এ কার্যক্রম পরিচালনা করে।
এটিইউ বোমা ডিসপোজাল দলের পরিদর্শক শংকর কুমার ঘোষ সাংবাদিকদের জানান, উদ্ধার করা বোমাটি একটি শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) রিমোট কন্ট্রোল ডিভাইস দ্বারা নিয়ন্ত্রিত ছিলো। এটি সাধারণ বোমার তুলনায় অনেক বেশি শক্তিশালী ও প্রাণঘাতী। সময়মতো নিষ্ক্রিয় না করা গেলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল।
সরেজমিনে দেখা যায়, বিশেষ নিরাপত্তা পোশাক পরিধান করে বোমা ডিসপোজাল দলের সদস্যরা বালুর বস্তা ও বুলেটপ্রুফ সরঞ্জাম দিয়ে ঘিরে রাখা বোমাটির কাছে যান।
পরে নতুন তার সংযুক্ত করে প্রায় ৫০ থেকে ১০০ মিটার দূর থেকে ইলেকট্রিক সংযোগের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের সময় বিকট শব্দে প্রায় ২০ ফুট উঁচুতে ধোঁয়া এবং প্রায় ৫০ ফুট পর্যন্ত স্প্লিন্টার ও ধাতব অংশ ছিটকে পড়ে। পরে আলামত সংগ্রহ করে নিয়ে যায় এটিইউ।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে শক্তিশালী এ বোমাটি কে বা কারা রেখেছিলো সে বিষয়ে কিছুই জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।
(আরআর/এসপি/জানুয়ারি ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- জাতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘সুন্দর আগামীর জন্য ভোট দিলাম’
- ‘১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে’
- ‘অধিকার পাহারা দিন’
- ‘আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন’
- বিমানের সাবেক এমডিসহ ৪ জন রিমান্ডে
- ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা
- দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
- নির্বাচনটি প্রশ্নবিদ্ধ থাকবে?
- মারা গেছেন অভিনেতা তিনু করিম
- বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- কাপ্তাইয়ে ২২ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
- উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে
- ফরিদপুরে কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- নির্বাচন ঘিরে ক্ষুদ্র অর্থনীতির উত্থান
- নাতির কোলে ভর করে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
- ‘গণতন্ত্র ফিরে আসছে, মানুষ অনুভব করছে’
- সড়কে বাস সংকট, মালিক সমিতির দুঃখ প্রকাশ
- ‘চমৎকার ভোট হচ্ছে, কোনো শঙ্কা নেই’
- সোনাতলায় শিল্পীর শৈল্পিক কারুকার্যে গড়ে উঠছে দেবী দুর্গা
- ‘জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা’
- এক সপ্তাহে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু
- মেহেরপুর ভাবনা সংগঠনের উদ্যোগে শীত উচ্ছ্বাস
- বাউফলের কাছিপাড়ায় ট্রলি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- টেকসই-সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিতে সব চেষ্টা করছে বিটিআরসি
- ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
- মেহেরপুর পৌর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
- রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু
- ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বগুড়া জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য কর্মসূচি
- প্রতিপক্ষের হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৩
- পেঁয়াজের ডগা কেটে আয় করছেন তারা
- মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- কবি সুমন রায়হানের কবিতার বই 'নদীও জলে নামে'
- ‘প্রজনন মৌসুমে মা ইলিশ ধরা থেকে বিরত থাকুন’
- মেজর জেনারেল জিয়া বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে পরম উষ্ণতায় জড়িয়ে ধরে বলেছিলেন, ‘ইউ হ্যাভ ডান সাচ এ গ্রেট জব! কিস মি! কিস মি!’
- দেশীয় অস্ত্রসহ শ্রমিকলীগ নেতার ভিডিও ভাইরাল
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
১২ ফেব্রুয়ারি ২০২৬
- ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
- ‘তিনডা নির্বাচনে মোর পছন্দের মার্কায় ভোট দিতে পারি নাই, এইবার পারছি’
- ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক
- লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন
- কাপ্তাইয়ে ২২ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ
- উৎসবমুখর পরিবেশে ঈশ্বরদীতে ভোটগ্রহণ চলছে
- ফরিদপুরে কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- নাতির কোলে ভর করে ভোট দিতে এলেন ৯০ বছরের বৃদ্ধ
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- লাইনে দাঁড়িয়ে ডা. জাহিদের ভোট প্রদান
- গোপালগঞ্জ ভোটকেন্দ্রে ককটেল হামলা, দুই আনসার সদস্যসহ আহত ৩
- ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন সাতক্ষীরায় বসবাসকারী দুই মেয়ে
- ‘গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো আজ’
-1.gif)








